মঙ্গলবার- ২৪ মার্চ, ২০২৬

জনতা ব্যাংকের টাকা আত্নসাৎ 

এস আলম গ্রুপের বিরুদ্ধে দুদকের ৩ মামলা

এস আলম গ্রুপের বিরুদ্ধে দুদকের ৩ মামলা
print news

জনতা ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে ছয় হাজার কোটি টাকারও বেশি আত্নসাতের অভিযোগে চট্টগ্রামের বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

প্রত্যেক মামলায় গ্রুপের কণর্ধার সাইফুল আলম মাসুদকে আসামি করা হয়েছে। এ ছাড়া তার স্ত্রী ফারজানা পারভীন এবং জনতা ব্যাংক ও এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) সকালে দুদক চট্টগ্রাম-১ কার্যালয়ে মামলা তিনটি করা হয়েছে বলে জানান উপ পরিচালক সুবেল আহমেদ।

তিনি জানান, এসব মামলায় আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ ধারায় ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) এবং ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন :  এপৃলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা, আচরণবিধি ও নির্দেশনা প্রকাশ

সূত্র মতে, তিন মামলায় এস আলম গ্রুপের তিনটি প্রতিষ্ঠান এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, এসআলম কোল্ড রোল্ড স্টিল মিল ও এস আলম টেডিং কো¤পানি প্রাইভেট লিমিটেডের নামে ঋণ নিয়ে ৬ হাজার ২৪৩ কোটি ৭৮ লাখ ৩ হাজার টাকা আত্নসাতের অভিযোগ করা হয়েছে।

এর মধ্যে এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেডের নামে জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে সুদে-আসলে ২ হাজার ৩ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৩০৮ টাকা ২৩ পয়সা আত্নসাতের অভিযোগ করে মামলায় উল্লেখ করা হয়েছে, ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত সময়ে এ ঘটনা ঘটেছে।

আরও পড়ুন :  কুমিল্লায় রেল ক্রসিংয়ে মৃত্যুর মিছিল কার অবহেলায়?

মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুদ, পরিচালক হিসেবে তার স্ত্রী ফারজানা পারভীন ও জনতা ব্যাংকের ২৮ জন কর্মকর্তা সহ ৩২ জনকে আসামি করা হয়েছে।

এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের নামে ঋণ নিয়ে সুদে- আসলে ২ হাজার ২৯৭ কোটি ৭৪ লাখ ৭১ টাকা ৫ পয়সা আত্নসাতের অভিযোগ করা হয়েছে আরেক মামলায়। এতে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৬ এপ্রিল পর্যন্ত সময়ে এ আত্নসাতের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির পরিচালক সাইফুল আলম মাসুদ ও জনতা ব্যাংকের ২৫ কর্মকর্তাসহ মোট ৩২ জনকে আসামি করা হয়েছে।

তৃতীয় মামলাটি করা হয়েছে এস আলম ট্রেডিং কো¤পানি প্রাইভেট লিমিটেডের নামে ঋণ নিয়ে সুদে আসলে ১ হাজার ৯৪২ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ৫৯৩ টাকা ৬১ পয়সা আত্নসাতের অভিযোগে। ২০০৫ সালের ১০ মে থেকে চলতি বছরের ৬ এপ্রিলের মধ্যে এ ঘটনার কথা মামলায় উল্লেখ করা হয়েছে। এ মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুম, পরিচালক তার স্ত্রী ফারজানা পারভীনসহ পরিবারের ৫ সদস্য ও জনতা ব্যাংকের ২৬ কর্মকর্তাসহ মোট ৩১ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন :  যুদ্ধ পরিস্থিতিতেও তেলের দাম বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী

এর আগে গত ১৭ ডিসেম্বর এস আলম গ্রুপের দুটি প্রতিষ্ঠানের নামে ৩ হাজার ৮৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্নসাতের অভিযোগে দুটি মামলা করেছিল দুদক।

ঈশান/খম/মসু

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page