শনিবার- ১৮ এপ্রিল, ২০২৬

রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করলেন ওজিল ও এরদোয়ান পুত্র

রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করলেন ওজিল ও এরদোয়ান পুত্র
print news

রোহিঙ্গাদের সঙ্গে ছোলা-মুড়ি দিয়ে ইফতার করলেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারা ইফতারি করেন। এর আগে সকালে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে কক্সবাজারে একদিনের সরকারি সফরে আসেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান।

আরও পড়ুন :  চউক চেয়ারম্যান নিয়োগ নিয়ে আলোচনা তুঙ্গে

প্রতিনিধি দলের বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল। সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাদের স্বাগত জানান।

এরপর প্রতিনিধি দলটি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও তুর্কি সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেয়।

প্রতিনিধি দলটি দুপুরে উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে তুরস্কের পরিচালিত ফিল্ড হাসপাতাল এবং শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন।

আরও পড়ুন :  চট্টগ্রাম বন্দরে চার জাহাজে আসছে বিপুল পরিমাণ ডিজেল

সফরের অন্যতম আকর্ষণ ছিল রোহিঙ্গাদের অংশগ্রহণে আয়োজিত একটি চ্যারিটি ফুটবল ম্যাচ, যেখানে বিলাল এরদোয়ান ও মেসুত ওজিল সরাসরি অংশ নেন। খেলা শেষে তারা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতারে শরিক হন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সভাপতি আব্দুল্লাহ এরেন এবং ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন।

প্রেস ব্রিফিংয়ে বিলাল এরদোয়ান রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন এবং রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুন :  চট্টগ্রামে বসছে দু‘দিনের বৈশাখী মেলা, শেষের দিন জব্বারের বলীখেলা

রোহিঙ্গা শিবিরের মানবিক অবস্থা এবং ত্রাণ কার্যক্রম পর্যালোচনা শেষে বৃহস্পতিবার রাতেই তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

ঈশান/খম/মসু

আরও পড়ুন