শনিবার- ১৮ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

চট্টগ্রামে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা
print news

হীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চট্টগ্রামে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।

শুক্রবার রাত ১২টা ১ মিনিটে নগরের চট্টগ্রাম শহীদ মিনার-এর বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতে পুলিশের একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদর্শন করে শহীদদের প্রতি সম্মান জানায়।

প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান ও মো. এরশাদ উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

আরও পড়ুন :  চট্টগ্রাম বন্দরে চার জাহাজে আসছে বিপুল পরিমাণ ডিজেল

শ্রদ্ধা নিবেদন শেষে নবনির্বাচিত সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, একুশ আমাদের শুধু শোকের দিন নয়, এটি আত্মমর্যাদা ও অধিকার আদায়ের প্রেরণা। ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় নিজস্ব ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসাই জাতির শক্তি।

পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং পুলিশ সুপার নাজির আহমেদ খান। এরপর বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একে একে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আরও পড়ুন :  চট্টগ্রামে বসছে দু‘দিনের বৈশাখী মেলা, শেষের দিন জব্বারের বলীখেলা

চট্টগ্রাম সিটি করপোরেশন, মহানগর বিএনপি, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, বিভাগীয় সমাজসেবা অধিদপ্তর, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, নৌ পুলিশ ও পিবিআইসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন।

ঈশান?কম/মসু

আরও পড়ুন