শনিবার- ৪ এপ্রিল, ২০২৬

সেন্ট মার্টিনের আকাশে মিয়ানমারের ড্রোন, আতঙ্কে স্থানীয়রা

সেন্ট মার্টিনের আকাশে মিয়ানমারের ড্রোন, আতঙ্কে স্থানীয়রা
print news

ক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ-সংলগ্ন বাংলাদেশের আকাশসীমায় ড্রোন উড়তে দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। মিয়ানমারের জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)-এর মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এ ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ এপৃল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে দ্বীপের জেটিঘাটসংলগ্ন পূর্ব আকাশে লাল ও সবুজ বাতি সংবলিত দুটি ড্রোন প্রায় এক ঘণ্টা উড়তে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রোন দুটি মিয়ানমারের দিক থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন :  মশার কামড়ে চট্টগ্রামবাসীর সুখ-শান্তি সব শেষ!

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, “সন্ধ্যার দিকে জেটিঘাটের পূর্ব আকাশে দুটি ড্রোন উড়তে দেখা যায়। স্থানীয়রা ধারণা করছেন, সেগুলো মিয়ানমারের দিক থেকে এসেছে। সীমান্তে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি সীমান্ত ও জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

আরও পড়ুন :  বিকল্প উৎস থেকে মিলছে ডিজেল, আসছে ক্রড অয়েলও

ঈশান/খম/মম

আরও পড়ুন

জনপ্রিয়