ঢাকাই সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সকলের নজরে আসেন দিঘী। কাজী হায়াৎ পরিচালিত কাবুলিওয়ালা দিঘী অভিনীত প্রথম চলচ্চিত্র। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দীঘি বেশ সরব রয়েছেন। মায়ের মৃত্যুবার্ষিকীতে এক আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। প্রার্থনা ফারদিন দীঘি লিখেছেন, ‘আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি, মা। ১৩ বছর কাটিয়ে দিলাম, আরও কতটা বছর যে কাটাতে হবে। সময় কখনো থেমে থাকে না।’










