আগামি ১৯ জুলাই চট্টগ্রাম রেলস্টেশন থেকে ‘ঈদ স্পেশাল ট্রেন-৯’–এর সুপার সেলুন কোচে কক্সবাজার সফরে যাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রেলমন্ত্রীর পর এই প্রথম কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি এই ট্রেনে ভ্রমণ করছেন।
স্পিকারের একান্ত সচিব (অতিরিক্ত সচিব) এম এ কামাল বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১৯ জুলাই কক্সবাজারে ট্রেনে করে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আগামী ১৮-২০ জুলাই চট্টগ্রাম-কক্সবাজার সফর করবেন তিনি। ১৮ জুলাই চট্টগ্রাম সফর করবেন। ১৯ জুলাই চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবেন বিশেষ সেলুন কোচে করে।’










