শপথ নিলেন কে.সি.দে ইনস্টিটিউট এর নির্বাচিত কমিটি

নিউজটি পড়েছেন: 6585
235
শপথ নিলেন কে.সি.দে ইনস্টিটিউট এর নির্বাচিত কমিটি
ফলো করুনFacebookWhatsAppMessengerYoutube
Google News Follow
Dainik Ishanঈশান প্রতিবেদক৮ মে, ২০২৬, ৫:০৫ PM

শপথ গ্রহণ করলেন বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম ও জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রামে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণের সমন্বয়ে প্রতিষ্ঠিত শত বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও বিনোদনমূলক এবং সেবামূলক প্রতিষ্ঠান কে.সি.দে ইনস্টিটিউট (অফিসার্স ক্লাব) এর নির্বাচিত কমিটি।

বৃহস্পতিবার (৭ মে) ক্লাবের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সম্মানিত সদস্য ও বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রামের প্রশাসনিক কর্মকর্তা জনাব মো. গিয়াস উদ্দিন। এছাড়া দুই অফিসে সিনিয়র জুনিয়র সদস্যবৃন্দ, সম্মানিত উপদেষ্টাবৃন্দ, সাবেক নির্বাহী কমিটির সদস্যগণ এবং নির্বাচন কমিশনের সদস্যগণ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে গত ২মে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কে.সি.দে ইনস্টিটিউট (অফিসার্স ক্লাব) এর ৩ বছর মেয়াদী নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই অফিস থেকে নির্বাচিত ১৫ (পনেরো) জন সদস্যের মধ্যে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী-সভাপতি ও সাধারণ স¤পাদকসহ ১০টি স¤পাদকীয় পদ এবং ৫ জন নির্বাহী সদস্যের প্রত্যক্ষ ভোটাভোটির মাধ্যমে ক্লাবের কমিটি গঠন করা হয়। তবে এর মধ্যে ১ জন সদস্য অনুপস্থিত থাকায় ১৪ সদস্য নিয়ে বর্তমান নির্বাহী পরিষদের কমিটি গঠিত হয়।

কমিটির সভাপতি হন আলহাজ্ব মো. নাসির উদ্দির চৌধুরী, সহ-সভাপতি জনাব স্বদেশ শর্মা, সাধারণ স¤পাদক জনাব মোহাম্মদ জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ স¤পাদক উদয় শংকর সেন, সাংগঠনিক স¤পাদক সৈয়দ মো. এরশাদ আলম, সংস্কৃতি ও বিনোদন স¤পাদক মোহাম্মদ আলী, অর্থ স¤পাদক জনাব রিয়াজ উদ্দিন আহাম্মদ, ক্রীড়া স¤পাদক জনাব নিউটন বড়ুয়া, দপ্তর ও প্রচার স¤পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, সাহিত্য ও পাঠাগার স¤পাদক মো. আমির হোসেন, নির্বাহী সদস্য মো. আবুল হাশেম, নির্বাহী সদস্য মো. কামাল হোসেন, নির্বাহী সদস্য মো. খোরশেদ আলম, নির্বাহী সদস্য মো. আক্তার হোসেন।

নবনির্বাচিত নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ স¤পাদক ক্লাবের সকল সদস্যগণকে শুভেচ্ছা ও অভিন্দন জানান এবং সকলের নিকট সহযোগিতা কামনা করেন।

-তথ্য সূত্র- মোহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ স¤পাদক, কে.সি.দে ইনস্টিটিউট (অফিসার্স ক্লাব), চট্টগ্রাম।

মোহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ স¤পাদক, কে.সি.দে ইনস্টিটিউট (অফিসার্স ক্লাব), চট্টগ্রাম।

মন্তব্য করুন