অপু বিশ্বাসের চোখে ঢালিউডের সেরা নায়ক-নায়িকা যারা
অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নায়ক-নায়িকার সঙ্গে কাজ করেছেন। ফলে তার চোখে ঢালিউডের সেরা নায়ক-নায়িকা কে? এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, ‘আমার চোখে সবাই সেরা।’নায়িকাদের প্রসঙ্গ উঠলে অপু বিশ্বাস কয়েকজনের নাম বলেন। তারা হলেন— মৌসুমী, পূর্ণিমা, শাবনূর ও পপি। এ সময় উপস্থাপিকা বলেন, ‘চারজন হয়ে গেছে। এবার অপু বিশ্বাস হাসতে হাসতে বলেন, ‘আরেকজন আমি।’নিজের নাম তালিকায় যুক্ত করেই হেসে উঠেন অভিনেত্রী। সাক্ষাৎকারে নায়িকাদের তালিকায় নিজের নাম যুক্ত করার মুহূর্তটিই ছিল সবচেয়ে হাস্যরসাত্মক।পরে নায়কদের নাম জানতে চাইলে অপু বিশ্বাস পাঁচজনের নাম বলেন। এ তালিকায় রয়েছেন রিয়াজ, ফেরদৌস, আমিন খান, শাকিব খান ও শাকিল খান। তবে নিজের পছন্দের তালিকাকে কোনো আনুষ্ঠানিক ‘সেরা’ নির্বাচন হিসেবে না দেখে ব্যক্তিগত পছন্দ হিসেবেই উল্লেখ করেছেন অপু বিশ্বাস।