চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরীণ গাড়ি ব্যবহারের জন্য ক্রয়কৃত বিপুল পরিমাণ জ্বালানি তেল (ডিজেল) নিয়মিত চুরির পর ট্যাংকলরী মালিক সমিতির স্ব-ঘোষিত সভাপতি আলহাজ্ব মো. কামাল উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য সেবন ও পাচারের কথাও জানিয়েছেন স্থানীয় লোকজন।
তাদের মতে, দীর্ঘ দেড় দশক ধরে তেলচুরিসহ মাদকদ্রব্য পাচার করে শতকোটি টাকার মালিক হয়েছেন আলহাজ্ব মো. কামাল উদ্দিন। টাকার গরমে বর্তমানে তার সখ জেগেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৩৮নং ওয়ার্ড থেকে কাউন্সিলর হবেন।
আর সেটা যদি হয় বিএনপির সমর্থনে তাহলে তার কাউন্সিলর হওয়ার সখ শতভাগ নিশ্চিত হবে। এ কারণে বিএনপির সমর্থন আদায়ে চসিকের মেয়র ডা. শাহাদাত হোসেন ও চট্টগ্রামের প্রভাবশালী এক মন্ত্রীর বিশ্বাসভাজন হতে গলদঘর্ম প্রচেষ্টা চালাচ্ছেন এক সময়ের ফ্যাসিস্ট আওয়ামী দোসর আলহাজ্ব মো. কামাল উদ্দিন। যদিও বর্তমানে তিনি নিজেকে বিএনপি নেতা হিসেবে জাহির করছেন।
সম্প্রতি এ বিষয়ে কথা বলতে একাধিকবার ফোন করার পর সর্বশেষ ফোনকলে ট্যাংকলরী মালিক সমিতির স্ব-ঘোষিত সভাপতি আলহাজ্ব মো. কামাল উদ্দিন বলেন, আমি তো বিএনপির রাজনীতি করি। কাউন্সিলর পদে নির্বাচনও বিএনপির সমর্থনে করব। সেটা যদি নিশ্চিত করা যায় তাহলে আমার কাউন্সিলর হওয়ার সখ শতভাগ নিশ্চিত হবে।
আরেক প্রশ্নের জবাবে আলহাজ্ব মো. কামাল উদ্দিন বলেন, আমি চসিক মেয়রের সাথে একটা মিটিংয়ে ব্যস্ত আছি। এখানে তো অনেক সাংবাদিক আসছে। আপনিও আসেন। এখানে আসলে কথা হবে বলে তিনি ফোনকল সংযোগ কেটে দেন।
স্থানীয় লোকজন জানান, মো. কামাল উদ্দিন একজন হাজী মানুষ। কিন্তু তার কারবারগুলো সব ইসলাম ও রাষ্ট্র বিরোধী। গত দেড় দশক ধরে তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাদের দোসর হিসেবে প্রভাব বিস্তার করে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরীণ গাড়ি ব্যবহারের জন্য ক্রয়কৃত বিপুল পরিমাণ জ্বালানি তেল (ডিজেল) চুরির সিন্ডিকেট গড়ে তোলেন।
যা গত ৮ নভেম্বর দৈনিক ঈশানের অনলাইন ও প্রিন্ট ভার্সনে ‘তেলচুরি থেকে কাউন্সিলরের পথে ট্যাংকলরী মালিক সমিতির স্ব-ঘোষিত সভাপতি কামাল’ শীর্ষক ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়। আর এই তেলচুরির পাশাপাশি পুরো চট্টগ্রামে তিনি গড়ে তোলেছেন মাদক পাচারের সিন্ডিকেটও।
বিশেষ করে বান্দরবান পার্বত্য জেলা ও কক্সবাজার থেকে সড়কপথে এবং সমুদ্রপথে ইয়াবা, আইস, গাজা ও হোরোইন পাচারের সাথে জড়িত ট্যাংকলরী মালিক সমিতির স্ব-ঘোষিত সভাপতি আলহাজ্ব মো. কামাল উদ্দিন। এসব পথে কোস্টগার্ড ও এসআরবি (তৎকালীন র্যাব) ও পুলিশের হাতে একাধিকবার বিভিন্ন ধরণের মাদকদ্রব্যের চালানসহ বহনকারী আটকও হয়েছেন। কিন্তু ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছেন আলহাজ্ব মো. কামাল উদ্দিন।
বহনকারীরা এসব মাদক পাচারের মূল হোতা হিসেবে আলহাজ্ব মো. কামাল উদ্দিনের নাম বললেও প্রভাবশালীদের ছায়ায় অধরা রয়ে যান তিনি। কামাল উদ্দিন শুধু মাদক পাচার নয়, তিনি নিজেও একজন মাদকসেবী। প্রতিদিন সন্ধ্যা ৭টার পর তিনি নিয়মিত মাদক সেবন করেন।
চট্টগ্রাম মহানগরীর ব্যারিস্টার সূলতান আহমদ চৌধুরী ডিগ্রী কলেজ সংলগ্ন রেশমী কমিউনিটি সেন্টারের পাশে অবস্থিত একটি আস্তানায় প্রতিদিন সন্ধ্যায় মাদকের আড্ডা জমান তিনি। এই আড্ডায় হুযায়ুন ও তাজুসহ তার আরও কয়েকজন সহযোগী থাকেন। এছাড়া নগরীর আগ্রাবাদে হোটেল সেন্টমার্টিনেও মদের আড্ডা বসান আলহাজ্ব মো. কামাল উদ্দিন।
স্থানীয়দের মতে, প্রতিদিন গভীর রাত পর্যন্ত মাদক সেবন করেন তিনি। আর ঘুম থেকে উঠেন দুপুরের পর। এই সময়ে তাকে ফোনেও পাওয়া যায় না। আর এই মাদক সেবনকারী ও পাচারকারী স্বপ্ন দেখছেন চসিকের ৩৮নং ওয়ার্ডের কাউন্সিলর হবেন।
স্থানীয়রা আরও জানান, আলহাজ্ব মো. কামাল উদ্দিন গর্ব করে বলেন-টাকা ছিটালে পদের অভাব থাকে না। টাকা খরচ করে কাউন্সিলর পদের জন্য যোগাবেন বিএনপির সমর্থন। আর এই সমর্থন পেলে তিনি হবেন কাউন্সিলর। আর তিনি যদি কাউন্সিলর হন ৩৮নং ওয়ার্ড হবে মাদকের স্বর্গরাজ্য। দেশজৃুড়ে ছড়িয়ে পড়বে মাদকের কারবার। বিস্তুৃত হবে তেলচুরিসহ সংশ্লিষ্ট নানা অপরাধ-এমন ভাষ্য স্থানীয়দের।
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরীণ গাড়ি ব্যবহারের জন্য ক্রয়কৃত বিপুল পরিমাণ জ্বালানি তেল (ডিজেল) নিয়মিত চুরি প্রতিরোধে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের একান্ত সচিব বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন মো. শাহ আলম নামের এক ট্যাংকলরী ঠিকাদার।
অভিযোগপত্রে তিনি লিখেন, বিপিসি নিয়ন্ত্রণাধীন স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত সংঘবদ্ধ চোরচক্র সক্রিয় রয়েছে। যাদের নেতৃত্বে রয়েছে ট্যাংকলরী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. কামাল উদ্দিন।
অভিযোগপত্রের তথ্যমতে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব গাড়ির ব্যবহারের জন্য বর্তমানে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড হতে প্রতি সপ্তাহে ৯ হাজার লিটার করে ১৫টি গাড়ির জন্য মোট ১ লাখ ৩৫ হাজার লিটার ডিজেল ক্রয় করা হয়।
যা কামাল উদ্দিনের ট্যাংকলরীগুলো দিয়ে সংগ্রহের চুক্তি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যাকে অনিয়মিত ও অবৈধ চুক্তি বলে দাবি করা হয়। পূর্বে বিপিসির অঙ্গপ্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি থেকে এই তেল কেনা হলেও তেল পাচারের অসৎ উদ্দেশ্যে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি থেকে ডিজেল ক্রয় শুরু হয়। যার নেপথ্যে প্রভাব বিস্তার করেন আলহাজ্ব মো. কামাল উদ্দিন।
(বি: দ্র:- ট্যাংকলরী সমিতির স্ব-ঘোষিত সভাপতি আলহাজ্ব মো. কামাল উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজি, রেলওয়ের জমি দখল, চোরাচালানসহ নানা অপরাধের তথ্যসংবলিত ধারাবাহিক সচিত্র প্রতিবেদন প্রকাশ করছে দৈনিক ঈশান। সংশ্লিষ্ট বিষয়ে তথ্য প্রদান করে দৈনিক ঈশানকে সহযোগীতার অনুরোধ রইল প্রিয় পাঠকদের প্রতি।)
প্রতিবেদন-১ পডুন :