মানুষ নয়, রোবটের প্রেমে মাহি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সাবলীল অভিনয় ও গ্ল্যামারাস উপস্থিতির মাধ্যমে অল্প সময়েই দর্শকদের মধ্যে পরিচিতি পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী।নিয়মিতই নিজের বিভিন্ন মুহূর্ত, ছবি ও ভাবনা অনুসারীদের সঙ্গে শেয়ার করেন মাহি।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রোবটের একটি ভিডিও শেয়ার করে বেশ মজার একটি ক্যাপশন দিয়েছেন সামিরা খান মাহি।অভিনেত্রীর সেই পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যেও শুরু হয়েছে নানা ধরনের মন্তব্য ও হাস্যরস।রোবটের ভিডিওটি শেয়ার করে মাহি লিখেছেন, মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক। তার এই মজার মন্তব্যের পর পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরাও নিজেদের মতো করে প্রতিক্রিয়া জানিয়েছেন।একজন মন্তব্য করেছেন, রোবট ঠিক আছে, অন্তত চিট করবে না। আরেকজন লিখেছেন, রোবট ঠিক আছে, অন্তত বেইমানি করবে না। এমন মন্তব্যে পোস্টটির কমেন্ট সেকশনে তৈরি হয়েছে মজার এক আবহ।তবে সামিরা খান মাহির এই মন্তব্য নিছকই মজার ছলে করা, নাকি এর পেছনে কোনো ব্যক্তিগত গল্প রয়েছে—তা অবশ্য স্পষ্ট করেননি অভিনেত্রী। ফলে তার পোস্টটি নিয়ে অনুসারীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।সামিরা খান মাহি ২০১৪ সালে একটি রিয়ালিটি শোর মাধ্যমে বিনোদন জগতে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে ‘তরুণ তুর্কী’ ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন তিনি।এরপর ‘পারিবারিক গোলযোগ’, ‘নীড় খোঁজে গাঙচিল’, ‘লাইফ ইন এ মেট্রো’, ‘শুভ্রার ওয়্যারড্রব’, ‘আকাশ বাড়িয়ে দাও’, ‘ম্যাচিং ব্রাদার’ ও **‘এক পা দু’পা’**সহ একাধিক নাটক ও ওয়েব নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী