৬০ বছরের স্মৃতি-ঐতিহ্যের মহামিলন চবিতে
একে একে পার হল ৬০টি বছর। এই সময়ে জমেছে অনেক স্মৃতি-ঐতিহ্য। যা স্মরণ করতে হীরকজয়ন্তী উৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। একই সাথে প্রতিষ্ঠাবার্ষিকীও।বুধবার সকাল থেকেই চবির সেন্ট্রাল পয়েন্টে উৎসবে মাতোয়ারা হবেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্ত-কর্মচারীসহ দেশ-বিদেশে ছড়িয়ে থাকা প্রাক্তন শিক্ষার্থীরা। ঘটবে মহামিলন। উৎসব ঘিরে পাহাড়ঘেরা সবুজ ক্যা¤পাসে গত কয়েকদিন ধরে চলছে নানা আয়োজন। ইতিমধ্যে ছেয়ে গেছে বর্ণিল আলোক ও সাজসজ্জা।উৎসবে যাতায়াত নির্বিঘ্ন করতে চট্টগ্রাম শহর থেকে ক্যা¤পাসে চলাচল করবে ৫০টি বাস। বিশেষ শাটল ট্রেনের সময়সূচি এবং ক্যা¤পাসের অভ্যন্তরে বিনামূল্যে ই-কার সার্ভিসের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হীরকজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি।বিশেষ অতিথি থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। আলোচনা সভা ও হীরকজয়ন্তীর মূল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান। এ ছাড়া বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।যাতায়াতে ৫০ বাসহীরকজয়ন্তীতে নিবন্ধনকারী প্রাক্তন শিক্ষার্থীদের যাতায়াতের জন্য চট্টগ্রাম শহরের বিভিন্ন পয়েন্ট থেকে মোট ৫০টি বাস চলাচল করবে। সকাল ৭টা ৩০ মিনিট থেকে এসব বাস ক্যা¤পাসের উদ্দেশে ছেড়ে যাবে। বড়পোল মোড়ের ইস্টার্ন ব্যাংকের সামনে থেকে সকাল ৭টা ৩০ মিনিটে একটি বাস ছেড়ে আগ্রাবাদ ২ নম্বর গেট (কর্ণফুলী কমপ্লেক্স) হয়ে ক্যা¤পাসে আসবে।আগ্রাবাদ বাদামতলী মোড়ের সোনালী ব্যাংকের সামনে থেকে সকাল ৭টা ৪৫ মিনিটে একটি এবং সকাল ৮টায় আরেকটি বাস ছাড়বে। নিউমার্কেট থেকে মোট সাতটি বাস ক্যা¤পাসে আসবে। এর মধ্যে সকাল ৭টা ৩০ মিনিটে একটি, ৭টা ৪৫ মিনিটে তিনটি এবং সকাল ৮টায় তিনটি বাস ছেড়ে যাবে।ওয়াসার মোড় (জমিয়াতুল ফালাহ) থেকে ১৫টি এবং ষোলশহর শপিং কমপ্লেক্স থেকে ২৫টি বাস চলাচল করবে। এ দুটি পয়েন্ট থেকে সকাল ৭টা ৩০ মিনিট থেকে যাত্রীপূর্ণ হওয়া সাপেক্ষে বাস ছাড়তে শুরু করবে। সর্বশেষ বাস ছাড়বে সকাল ৮টার মধ্যে।শহরের বিভিন্ন পয়েন্ট থেকে ছেড়ে আসা বাসে আসন খালি থাকা সাপেক্ষে নিবন্ধনকারী প্রাক্তন শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় আগ্রাবাদ ২ নম্বর গেট (কর্ণফুলী কমপ্লেঙ), পলিটেকনিক মোড় ও শেরশাহ লিংকরোড মোড় থেকেও বাসে উঠতে পারবেন।অনুষ্ঠান শেষে শহরে ফেরার জন্যও বিশেষ বাসের ব্যবস্থা রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে প্রতি ১৫ মিনিট অন্তর পাঁচটি করে মোট ২০টি বাস শহরের উদ্দেশে ছেড়ে যাবে। এসব বাস যাত্রীপূর্ণ হওয়া সাপেক্ষে ছাড়বে। অবশিষ্ট বাসগুলো অনুষ্ঠান শেষে রাত ৯টায় শহীদ মিনার থেকে ছেড়ে যাবে।বিশেষ শাটল ট্রেনের সময়সূচিহীরকজয়ন্তী উপলক্ষে ১৮ নভেম্বরের জন্য বিশেষ শাটল ট্রেনের সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্ধারিত সূচি অনুযায়ী, চট্টগ্রাম বটতলী স্টেশন থেকে সকাল ৭টা ১৫ মিনিট, সকাল ৭টা ৪০ মিনিট, দুপুর ২টা ৩০ মিনিট, বিকেল ৩টা ৩০ মিনিট, বিকেল ৫টা, রাত ৮টা ৩০ মিনিট ও রাত ৯টায় ট্রেন ছেড়ে আসবে।অন্যদিকে ষোলশহর স্টেশন থেকে সকাল ৯টা ৩০ মিনিট, সকাল ১০টা ১৫ মিনিট এবং সকাল ১১টা ৩০ মিনিটে ট্রেন ছাড়বে। বিশ্ববিদ্যালয় রেলস্টেশন থেকে ষোলশহর পর্যন্ত সকাল ৮টা ৪০ মিনিট, সকাল ৯টা ৫ মিনিট ও সকাল ১০টা ৩০ মিনিটে ট্রেন ছেড়ে যাবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে দুপুর ১টা, দুপুর ২টা, বিকেল ৩টা ৩৫ মিনিট, বিকেল ৪টা ৪০ মিনিট, সন্ধ্যা ৬টা ২০ মিনিট, রাত ৯টা ৪৫ মিনিট ও রাত ১০টা ২০ মিনিটে ট্রেন ছাড়বে।ক্যা¤পাসে চলবে বিনা মূল্যে ই-কারক্যা¤পাসের অভ্যন্তরে যাতায়াত সহজ করতে বিনা মূল্যে ই-কার সার্ভিস চালু থাকবে। ছয়টি ই-কার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রকৌশল দপ্তর থেকে শহীদ মিনার পর্যন্ত চলাচল করবে। তবে র্যালি চলাকালে এ পথে ই-কার চলাচল বন্ধ থাকবে। বাকি ছয়টি ই-কার কাটাপাহাড় রাস্তার মুখ থেকে জীববিজ্ঞান অনুষদ পর্যন্ত প্রয়োজন অনুযায়ী চলাচল করবে।হীরকজয়ন্তীর র্যালি সকাল ১০টায় শহীদ মিনার থেকে শুরু হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হবে। কেন্দ্রীয় খেলার মাঠে স্থাপিত বুথে সকাল ৮টা থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হবে। শহর থেকে বাসে আসা প্রাক্তন শিক্ষার্থীরা নিরাপত্তা দপ্তরের মোড়ে নেমে নিবন্ধন স¤পন্ন করে বিনা মূল্যের ই-কারে শহীদ মিনারে যেতে পারবেন। চাইলে সরাসরি শহীদ মিনারে গিয়ে র্যালিতে অংশ নিয়ে পরে মাঠেও নিবন্ধন করতে পারবেন।গাড়ি পার্কিং ও চলাচলে বিশেষ নির্দেশনাবাসগুলো জিরো পয়েন্ট, সোহরাওয়ার্দী মোড়, নিরাপত্তা মোড় ও সমাজবিজ্ঞান অনুষদ-বাণিজ্য অনুষদ হয়ে শহীদ ফরহাদ হোসেন হলের সামনের মাঠ অথবা শহীদ আবদুর রব হলের মাঠে পার্কিং করবে। ব্যক্তিগত ছোট গাড়ি জিরো পয়েন্ট থেকে সোহরাওয়ার্দী হল মোড় হয়ে আলাওল হল, এ এফ রহমান হলের মাঠ, কেন্দ্রীয় মসজিদের সামনের স্থান ও সোহরাওয়ার্দী হল মাঠে পার্কিং করবে।এসব স্থানে জায়গার সংকুলান না হলে পরবর্তী সময়ে শহীদ আবদুর রব হল হয়ে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের সামনে এবং শহীদ ফরহাদ হোসেন হলের মাঠে গাড়ি পার্কিং করা হবে। সকালে রিজার্ভ সিএনজি ও ব্যক্তিগত গাড়িগুলো জিরো পয়েন্ট থেকে সোহরাওয়ার্দী হলের মোড় হয়ে যাত্রী নামিয়ে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট দিয়ে বেরিয়ে যাবে।এ ছাড়া দুপুর ২টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সোহরাওয়ার্দী মোড়, নিরাপত্তা মোড় ও ২ নম্বর গেট থেকে কেন্দ্রীয় খেলার মাঠমুখী গাড়ি চলাচল স¤পূর্ণ বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের ৬০ বছরের অর্জন, ঐতিহ্য ও স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ হীরকজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে নেওয়া হয়েছে দিনব্যাপী নানা কর্মসূচি।চবি জুড়ে হীরকজয়ন্তীর উচ্ছ্বাসএহীরক জয়ন্তী উৎসব আয়োজনকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও দেখা যাচ্ছে উচ্ছ্বাস। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় চলছে দৃষ্টিনন্দন আলোকসজ্জার কাজ। চাকসু ভবন থেকে কেন্দ্রীয় গ্রন্থাগার, শহীদ মিনার, কেন্দ্রীয় খেলার মাঠ, নারী হলপাড়া, কলা অনুষদ ভবন, বুদ্ধিজীবী চত্বর ও জিরো পয়েন্টসহ বিভিন্ন স্থাপনা সাজানো হচ্ছে রঙিন আলোয়। পাশাপাশি পরিচ্ছন্ন করা হচ্ছে পুরো বিশ্ববিদ্যালয় আঙিনা।আলোকসজ্জায় সাজানো ভবনগুলোর সৌন্দর্য উপভোগ করতে ক্যা¤পাসের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন শিক্ষার্থীরা। বন্ধুদের সঙ্গে ছবি ও ভিডিও ধারণের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য তৈরি করছেন রিলস।চবির ২০২০-২১ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী কানিজ ফাতিমা বলেন, বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে দারুণ উচ্ছ্বাস তৈরি হয়েছে। ছয় দশকের শিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও ঐতিহ্যের পাহাড়ঘেরা সবুজ ক্যা¤পাসের সঙ্গে রঙিন আলোর মেলবন্ধনে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাহুল হাসান বলেন, এমন আয়োজন ক্যা¤পাসের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসবের অনুভূতি তৈরি করেছে। প্রতিটি হল, অনুষদ ও সড়ক চমৎকারভাবে সাজানো হয়েছে।ইতিহাস বিভাগের শিক্ষার্থী কেয়া মনি রুপা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অনন্য। এর সঙ্গে এমন দৃষ্টিনন্দন আলোকসজ্জা ক্যা¤পাসের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। সন্ধ্যার পর পুরো ক্যা¤পাসের পরিবেশটাই অন্যরকম লাগছে। বিষয়টি আমাদের জন্য সত্যিই আনন্দের ও স্মরণীয়।চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ৬০ বছর পূর্তি উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজন বাস্তবায়নের কর্মসূচি নিয়েছি আমরা। এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইসহ সাবেক শিক্ষার্থীদের এক বিশাল মিলনমেলা ঘটবে। এই আয়োজনকে সফলভাবে স¤পন্ন ও বাস্তবায়ন করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাই।