বুধবার- ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

নির্বাচনী নাটকে স্বয়ং এমপি, মঞ্চ আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স

নির্বাচনী নাটকে নায়ক এমপি, মঞ্চ আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স

নির্বাচনে আহতদের দেখতে হাসপাতাল পরিদর্শনে গেলেন স্থানীয় সংসদ সদস্য। তার আগেই সকালে সেখানে চিকিৎসা নিতে ভর্তি হন ২৩ জন ‘রোগী’। সংসদ সদস্য চলে যাওয়ার পরই আবার হাসপাতাল ছাড়েন তারা। গত সোমবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটে এমন নাটকীয় ঘটনা।

যে ঘটনার নেপথ্যে নায়ক স্বয়ং সংশ্লিষ্ট উপজেলার নব নির্বাচিত এমপি সরওয়ার জামাল নিজাম বলে মনে করছেন স্থানীয়রা।এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, আমি সাধারণ রোগীদের সঙ্গে কথা বলেছি। অসুস্থ নেতাকর্মীদের আমি দেখতে চেয়েছি, তাই তাদের এখানে আসতে বলা হয়েছিল।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম। তাঁর সঙ্গে ছিলেন তাঁর ছেলে সাওয়াজ নিজাম সনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী, থানার অফিসার ইনচার্জ জুনায়েদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকুসহ স্থানীয় নেতাকর্মীরা।

আরও পড়ুন :  যৌন হয়রানির অভিযোগে কৃকেট থেকে নিষিদ্ধ মঞ্জুরুল

পরিদর্শন শেষে দুপুর ১টার দিকে হাসপাতাল ত্যাগ করেন সরওয়ার জামাল নিজাম। এর আগে সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়। পরে বিএনপির নেতাকর্মীরা রোগী সেজে ভর্তি হন। এ নিয়ে রোগীদের মধ্যে তৈরি হয় অসন্তোষ। পরিদর্শনের সময় এমপির সঙ্গে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ছিলেন। ফলে ভোগান্তিতে পড়তে হয় রোগী ও চিকিৎসা নিতে আসা সাধারণ লোকজনকে।

আরও পড়ুন :  ফুলকলির কারখানার বর্জ্য দূষণ রোধে এমপি এনামুল হক!

সূত্র আরও জানায়, সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন তারা বিভিন্ন স্থানে মারামারি-সংঘর্ষে আহত হয়েছেন। এরপর নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। তবে হাসপাতাল ছাড়ার পর পুনরায় অসুস্থ বোধ করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন। তাদের অনেকেরই হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ মোড়ানো ছিল। তবে সংসদ সদস্যের পরিদর্শন শেষ হওয়ার পরপরই হাসপাতাল ত্যাগ করেছেন তারা।

স্বাস্থ্য কমপ্লেক্সে আগে থেকে ভর্তি ছিলেন আনোয়ারার মাজারগেট এলাকার মো. আলমগীর ও পীরখাইন এলাকার মোহাম্মদ হোসেন। দুজনের অভিযোগ, তাদের নির্ধারিত শয্যা থেকে সরিয়ে সেখানে নতুন করে ভর্তি হওয়া ব্যক্তিদের তোলা হয়। তবে সংসদ সদস্য চলে যাওয়ার পর ওই ব্যক্তিরা চলে যাওয়ায় শয্যা ফিরে পেয়েছেন। এমপি পরিদর্শন করে চলে যাওয়ার পরপরই রোগী সেজে আসা দলীয় ২৩ নেতাকর্মীও চলে যান।

আরও পড়ুন :  ফুলকলির কারখানার বর্জ্য দূষণ রোধে এমপি এনামুল হক!

এ ব্যাপারে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, ‌‘নির্বাচনে আহত বিএনপির নেতাকর্মীরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন শুনে এমপি দেখতে এসেছেন। তবে রোগী সরিয়ে দেওয়ার বিষয়টি মিথ্যা। আহতরা আগে চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, পুনরায় চিকিৎসা নিতে এখানে এসেছেন। পরে চলেও গেছেন।’

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page