শনিবার- ১৮ এপ্রিল, ২০২৬

পানি উন্নয়ন বোর্ডে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে বিশাল নিয়োগ

পানি উন্নয়ন বোর্ডে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে বিশাল নিয়োগ
print news

নবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করেছে পাউবো।

আগ্রহীরা ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৪৬৮
বেতন গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০- ২২,৪৯০ টাকা

আবেদনে শিক্ষাগত যোগ্যতা

কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং নির্মাণকাজে কমপক্ষে ১ (এক) বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮/০৬/২০২০ সালে প্রকাশিত ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট–এর ১২৫টি (একশ পঁচিশ) শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছেন, তাদের আবার আবেদন করার প্রয়োজন নেই। আগের আবেদনকারীদের নিজ নিজ ইউজার আইডিতে আবেদন গৃহীত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন :  চট্টগ্রাম বন্দরে চার জাহাজে আসছে বিপুল পরিমাণ ডিজেল

উল্লিখিত পদের (৪৬৮) সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের যেকোনো সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। কর্তৃপক্ষ প্রয়োজনে যেকোনো বা সব দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষণ করে। আগ্রহী প্রার্থীদের কেবল অনলাইনে আবেদন ফরম পূরণ ও দাখিল করতে হবে।

অনলাইনে পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য ১০০/- (এক শ) টাকা পেমেন্ট করতে হবে। প্রার্থীকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের Online Recruitment Portal (jobs.bwdb.gov.bd)- এ login করে Registration করে আবেদন দাখিল করতে হবে এবং ফি দিতে হবে। আবেদনপত্র দাখিল ও পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলি এ পোর্টালে পাওয়া যাবে। কোনো আবেদনপত্র সরাসরি বা আবেদনের হার্ড কপি গ্রহণ করা হবে না।

আরও পড়ুন :  চট্টগ্রাম বন্দরে চার জাহাজে আসছে বিপুল পরিমাণ ডিজেল

১৮/০৯/২০২৫, বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত আবেদন দাখিল ও পরীক্ষার ফি জমা দেয়া যাবে। প্রার্থীর অনলাইন আবেদনপত্র দাখিলের শেষ তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতার চূড়ান্ত ফলাফল পাওয়া প্রার্থীরাই কেবল আবেদন করার যোগ্য। Appeared বা চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি, এরূপ প্রার্থীরা কোনোক্রমেই আবেদন করার যোগ্য নন।

বিস্তারিত জানতে ক্লিক https://pani.bwdb.gov.bd/archive/pdf/17597.pdf

আবেদনের বয়সসীমা

১ আগস্ট ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি বা সমমান সনদ ব্যতীত অন্য কোনো প্রশংসাপত্র বা অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচনী লিখিত পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। নির্ধারিত সময়ের পর প্রার্থী তার User ID & Password ব্যবহার করে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে বাপাউবোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও পড়ুন :  চট্টগ্রাম বন্দরে চার জাহাজে আসছে বিপুল পরিমাণ ডিজেল

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ও প্রযোজ্য ক্ষেত্রে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময়সূচি যথাসময়ে বাপাউবোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।

ঈশান/মখ/মউ

আরও পড়ুন