সোমবার- ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

যৌন হয়রানির অভিযোগে কৃকেট থেকে নিষিদ্ধ মঞ্জুরুল

যৌন হয়রানির অভিযোগে কৃকেট থেকে নিষিদ্ধ মঞ্জুরুল

বাংলাদেশ নারী কৃকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা যৌন হয়রানির অভিযোগের সত্যতা মেলায় নারী দলের সাবেক ম্যানেজার এবং নির্বাচক মঞ্জুরুল ইসলামকে বাংলাদেশের সকল ধরনের কৃকেট থেকে নিষিদ্ধ করেছে বিসিবি।

রোববার (২২ ফেব্রুয়ারি) অনলাইনে হওয়া বিসিবির পরিচালনা পর্ষদের সভায় মঞ্জুরুল ইসলামকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র।

আরও পড়ুন :  ফুলকলির কারখানার বর্জ্য দূষণ রোধে এমপি এনামুল হক!

বাংলাদেশ জাতীয় নারী কৃকেট দলের নির্বাচক ও ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। বর্তমানে চীনে নারী কৃকেটের সঙ্গে কাজ করছেন জাতীয় দলের এই কৃকেটার। বাংলাদেশ জাতীয় নারী কৃকেট দলে কাজ করার সময় যৌন হয়রানি করেছেন-এমন অভিযোগ তুলেছিলেন কৃকেটার জাহানারা আলম। এর ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি এই ঘটনার সত্যতা পেয়েছে।

সেই তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে মঞ্জুরুল ইসলামকে বাংলাদেশের সকল ধরনের কৃকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি জাহানারা আলম যদি তার বিরুদ্ধে কোন ধরনের আইনি ব্যবস্থা নেয়, তাহলে সহযোগিতা করার সিদ্ধান্তও নিয়েছে বিসিবি।

আরও পড়ুন :  চসিক মেয়রের মেয়াদ ফুর্তি নিয়ে তুমুল বিতর্ক

ঈশান/মখ/মম

আরও পড়ুন

You cannot copy content of this page