বৃহস্পতিবার- ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

সীমান্ত দিয়ে পুশইন সহ্য করা হবে না

সীমান্ত দিয়ে পুশইন সহ্য করা হবে না

বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিকদের বাংলাদেশি আখ্যা দিয়ে অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন বিজিবির চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।

রোববার (৫ অক্টোবর) চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছোট ফরিংগা বিওপি উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন :  চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে মারা গেলেন আরও দু‘জন

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের যেসব জায়গায় সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়া হয়নি সীমান্তবর্তী সেসব জায়গা দিয়ে পুশইনসহ সব সীমান্ত চোরাচালান কঠোর হাতে দমন করা হবে।

পুশইন, সীমান্ত চোরাচালান, মাদক, গরু পাচারসহ সীমান্তে সব ধরনের অপরাধ দমনে বিজিবি সর্বদা বদ্ধ পরিকর। বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মো. মিজানুর রহমান, রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার ও অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন :  নির্বাচনী নাটকে স্বয়ং এমপি, মঞ্চ আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page