৪০ গরু কোরবানি দিলেন মীর হেলাল

নিউজটি পড়েছেন: 300
226
৪০ গরু কোরবানি দিলেন মীর হেলাল
ফলো করুনFacebookWhatsAppMessengerYoutube
Google News Follow
Dainik Ishanঈশান প্রতিবেদক৩০ মে, ২০২৬, ৬:৪৮ AM

সারসংক্ষেপ

  • বিলালেন অস্বচ্ছল নেতাকর্মীদের

চট্টগ্রামের হাটহাজারীতে ৪০ গরু কোরবানি দিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিলালেন বিএনপির অস্বচ্ছল নেতাকর্মীদের। মীর হেলাল হাটহাজারী আসনের সংসদ সদস্য।

দূরত্ব নয়, সংযোগ—এমন বার্তা দিয়ে মানবিক সহায়তার এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, দীর্ঘদিন মামলা ও কারাবাসে থাকা এবং আর্থিক অনটনে থাকা অনেক বিএনপি নেতাকর্মী কোরবানি দিতে পারেননি। তাই বলে তাদের পরিবারের সদস্যরা, সন্তানরা কী কোরবানির আনন্দ থেকে বঞ্চিত হবেন!

বিষয়টি মাথায় রেখে ৪০টি গরু কোরবানি দিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন প্রতিমন্ত্রী। ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি কয়েকটি সহযোগী সংগঠনের সহায়তায় এ আয়োজন করেন। হাটহাজারীতে নেতাকর্মীদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় ঈদ উপহার হিসেবে গরুর মাংস। স্ত্রী নওশীন আরজান হেলাল ও সন্তানরাও এ আয়োজনে শামিল হন বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন,“মানবতার সেবাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। সাধারণ মেহনতি মানুষের পাশে আমার পরিবার সবসময় আছে। আমরা সমাজে এমন এক পরিবেশ তৈরি করতে চাই, যেখানে শান্তি, সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে প্রতিটি মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ঈদসহ সকল উৎসব উদযাপন করতে পারে। কোনো বৈষম্য বা অভাব যেন সাধারণ মানুষের ঈদের আনন্দকে ম্লান করতে না পারে। মানবিক কাজে এলাকার বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বানও জানান প্রতিমন্ত্রী।

ঈশান/প্রবি/মউ

মন্তব্য করুন