জয়কে ঘিরে শাকিব-অপুর দ্বিমত

নিউজটি পড়েছেন: 220
330
জয়কে ঘিরে শাকিব-অপুর দ্বিমত
ফলো করুনFacebookWhatsAppMessengerYoutube
Google News Follow
Dainik Ishanঈশান প্রতিবেদক৩০ মে, ২০২৬, ১০:৩০ AM

সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন শাকিব খান। তিনি চান বড় ছেলে আব্রাম খান জয় নায়ক হোক। তবে মা অপু বিশ্বাসের মত নেই এতে।

এক টেলিভিশন অনুষ্ঠানে এসে কথাগুলো বলেন অপু। জয়ের বাবা-মা জয়কে কোন ক্যারিয়ারে দেখতে চায়? এমন প্রশ্নের উত্তরে অপু বলেন, বাবা (শাকিব খান) বরাবর নায়ক-ই চায়। তবে আমি চাই না ছেলে নায়ক হোক।

তার কথায়, আমি অনেক জায়গায় বলেছি। আবারও বলতে চাই, আমার মা চেয়েছিলেন জয় যেন ডাক্তার হয়। এটা আমারও চাওয়া।

জয় কি হতে চাই-প্রশ্ন করা হলে অপু বলেন, ‘জয় তো একেক সময় একেকটা বলে। কখনও তার মনে হয় সে নায়ক হবে, কখনও মনে হয় গায়ক হবে। আবার কখনও মনে হয় ডাক্তার হবে। কখনও মনে হয় ইঞ্জিনিয়ার হবে।

বলতে গেলে এখনও সিদ্ধান্ত নেওয়ার বয়স তার হয়নি। ওর বয়স মাত্র সাড়ে নয় বছর। একটু সময় দিই। নিশ্চয়ই ও কি হতে চায়— আমাকে জানাতে পারবে।’

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপৃল বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব-অপু। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় জয়ের। আট বছরের বেশি সময় গোপনে সংসার করেন তারা। এরপর সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন অপু।

ঈশান/প্রবি/সুম
● ট্রেন্ডিং:চিত্রজগতসিনেমা

মন্তব্য করুন