অনেকেই জানেন না, দীর্ঘদিন সিমে রিচার্জ না করলে, ব্যবহার না করলে এর মালিকানা চলে যায়। কিন্তু কতদিন সিম অবহৃত থাকলে এর মালিকানা চলে যাবে সে সম্পর্কে জানিয়েছে বিটিআরসি।
সূত্র জানায়, নতুন নিয়ম অনুযায়ী টানা ১৫ মাস বা ৪৫০ দিন একটি সিম ব্যবহার না করলে সেটির মালিকানা ধরে রাখতে বাড়তি ৩০ দিন সময় পাবেন গ্রাহক। অর্থাৎ ৪৮০ দিনের মধ্যে বন্ধ থাকা সিমটি চালু না করা হলে সেটির মালিকানা আর গ্রাহকের থাকবে না।









