পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় উপজাতি দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে নিহত হয়েছেন তিন যুবক।
সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ঈশান প্রতিবেদক৬ জুলাই, ২০২৬, ১:৫৮ PMপার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় উপজাতি দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে নিহত হয়েছেন তিন যুবক।
সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের পরিচয় এবং হামলার বিস্তারিত কারণ জানতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে পানছড়ি এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু গ্রুপ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসিত গ্রুপ)-এর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটছে।
সর্বশেষ এই হামলার সঙ্গে ওই বিরোধের কোনো যোগসূত্র রয়েছে। বিবাদমান দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশাসন।
এ ঘটনার বিষয়ে ইউপিডিএফ বা জেএসএসের কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।







