বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ আজ বুধবার (২৩ অক্টোবর) সকালে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এই ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে ‘ডানা’।
ঘূর্ণিঝড়টি আরও তীব্র আকার ধারণ করে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে পুরী এবং সাগর দ্বীপের মধ্যবর্তী উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করবে। এসময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত।










