নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার (১০ অক্টোবর) সকালে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন। হাসান রিপন লেখেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, রাজপথের পরীক্ষিত সহযোদ্ধা- মাহফুজুল হায়দার চৌধুরী রোটন কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।












