জ্বালানি খাতে আশার আলো দেখাচ্ছে দ্বীপজেলা ভোলা। এ জেলায় নতুন করে পাওয়া ইলিশা-১ নামের কূপে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু করেছে বাপেক্স। এ কূপ থেকে মিলবে ২০০ বিএসএফ ঘনফুট গ্যাস।
শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৭টার দিকে বাপেক্সের তত্ত্বাবধায়নে রাশিয়ার কোম্পানি গ্যাসপ্রোম এ গ্যাস উত্তোলন কাজ শুরু করে। বাপেক্স সূত্র জানায়, এ কূপে ১৮০ থেকে ২০০ বিসিএফ ঘনফুট গ্যাসের মজুদের সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ মে থেকে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তেলন করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাপেক্স।










