অধিকৃত পশ্চিম তীরের জেনিনের আল-আসাসা গ্রামে এক ফিলিস্তিনির লাশ কবর থেকে তুলে অন্যত্র দাফন করতে বাধ্য করেছে ইসরাইলি বাহিনী। দিনের শুরুর দিকে সমাহিত করা ওই লাশটি অবৈধ ইসরাইলি বসতির খুব কাছে হওয়ায় তারা এই নির্দেশ দেয়।

ঈশান প্রতিবেদক৮ মে, ২০২৬, ২:৫০ PMঅধিকৃত পশ্চিম তীরের জেনিনের আল-আসাসা গ্রামে এক ফিলিস্তিনির লাশ কবর থেকে তুলে অন্যত্র দাফন করতে বাধ্য করেছে ইসরাইলি বাহিনী। দিনের শুরুর দিকে সমাহিত করা ওই লাশটি অবৈধ ইসরাইলি বসতির খুব কাছে হওয়ায় তারা এই নির্দেশ দেয়।
অধিকৃত পশ্চিম তীরের জেনিনের আল-আসাসা গ্রামে এক ফিলিস্তিনির লাশ কবর থেকে তুলে অন্যত্র দাফন করতে বাধ্য করেছে ইসরাইলি বাহিনী। দিনের শুরুর দিকে সমাহিত করা ওই লাশটি অবৈধ ইসরাইলি বসতির খুব কাছে হওয়ায় তারা এই নির্দেশ দেয়।
এছাড়া, অধিকৃত পশ্চিম তীরে শুক্রবার রাতে ইসরাইলি বাহিনীর ব্যাপক অভিযান, গ্রেপ্তার এবং ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা ঘটেছে।
ওয়াফার প্রতিবেদনে বলা হয়, নাবলুসের দক্ষিণে আল-লুব্বান আশারকিয়া গ্রামে বসতি স্থাপনকারীরা একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বেথলেহেমের দক্ষিণে বুরাক সুলায়মান (সোলোমন’স পুল) এলাকায় বনভোজন করতে আসা একদল ফিলিস্তিনিকে এলাকা ছাড়তে বাধ্য করতে স্টান গ্রেনেড নিক্ষেপ করে ইসরাইলি বাহিনী।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এই হামলার পর তারা টিয়ার গ্যাসের প্রভাবে অসুস্থ হওয়া দু’জনকে চিকিৎসা দিয়েছে এবং আরো পাঁচজনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়েছে।
সূত্র: আলজাজিরা







