নাট্যাঙ্গনের পরিচিত মুখ অভিনেতা ও সংগঠক শেখ তানভীর আহমেদ যুক্ত হয়েছেন ফুটবলের বিশ্ব আসর ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ এর মূল আয়োজনে। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত এ অভিনেতা সেচ্ছাসেবী হিসেবে অংশ নিয়েছেন আন্তর্জাতিক এ টুর্নামেন্টের প্রি-ম্যাচ সেরেমনিতে।
যেখানে বিশ্বের নামিদামী তারকা ফুটবলারদের সঙ্গে একই মাঠে খেলার প্রারম্ভে থাকছেন তানভীর। এ ছাড়া বিভিন্ন আয়োজনসহ ফিফার পতাকা হাতে নিউইর্য়ক-নিউজার্সি স্টেডিয়ামের প্রত্যকটি ম্যাচে মাঠে নামছেন তিনি।
বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব নিয়ে পাবনার সন্তান তানভীর শেখ বলেন, "এ এক অবিস্মরণীয় মুহূর্ত আমার এই ছোট্ট জীবনে। অসম্ভব ভালোলাগা কাজ করেছে বাংলাদেশ নামটি বিশ্ব মঞ্চে পরিচয় করিয়ে দিতে পারার জন্য।
তিনি আরো বলেন, দেশের উত্তরাঞ্চলের জেলা পাবনা শহরের রাধানগর মক্তব পাড়ার সেই অলিগলি ঈদগাহ ময়দানের ছোট্ট মাঠের ফুটবল খেলা, মাঝেমধ্যে ধারাভাষ্যকার, ও ফুটবল প্রেম এবং সর্বোপরি ঢাকার থিয়েটার মঞ্চ থেকে আজ পৃথিবীর রাজধানী খ্যাত যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক এ ফুটবলের বিশ্ব আসরে মেটলাইফ স্টেডিয়ামের ৮২ হাজার দর্শকের সামনে মধ্যমাঠে দাঁড়িয়ে খেলোয়াড়দের সাথে জাতীয় সংগীত এবং ফিফা পতাকাসহ প্রি-ম্যাচ সেরেমনিতে অংশগ্রহণ এক অনন্য অভিজ্ঞতা।
বিশেষ করে নেইমার, এমবাপ্পে, ভিনি জুনিয়র, রাফিনিওদের সাথে সরাসরি মাঠের মধ্যে সাক্ষাৎ এছাড়াও কিংবদন্তি ফুটবলার রোমারিও, রোনাল্দো, জিদান, ডগবা সহ একাধিক তারকাদের সাথে হাত মেলানোর অভিজ্ঞতা হয়েছে।"
১৫ লক্ষ আবেদনকারীর মধ্যে থেকে নানান ধাপ পার করে সিলেক্ট হওয়া এবং নিউইর্য়কে প্রায় ১৫০ জনের বিশেষ পারফরম্যান্স টিমে মাঠের ভিতরে প্রীর। করা এতো সহজ ছিলনা তানভীর শেখ এর জন্য। কিন্তু সেটা তিনি অর্জন করেছেন। এরই ধারাবাহিকতায় তাকে দেখা যাবে বিশ্বকাপের ফাইনাল খেলাসহ নিউইর্য়কে অনুষ্ঠিতব্য সবগুলো ম্যাচে সরাসরি মাঠে।
প্রি-ম্যাচ সেরেমনি উপভোগ করতে চোখ রাখতে পারেন খেলার ১০ মিনিট আগে টিভির পর্দায়। এ ছাড়াও তানভীর শেখ গতবছর ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনাল সহ নিউইয়র্কের সকল ম্যাচে এবারের মতো একই দ্বায়িত্ব পালন করেছিলেন। এ অসামান্য অর্জনে তিনি সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ধন্যবাদ জানান তাঁর বাবা-মা সহ দেশের সকলের সকলের প্রতি।
যুক্তরাষ্ট্রে স্থায়ী তানভীর শেখ ব্ল্যাকফ্লেইম থিয়েটার এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক সম্প্রতি যুক্তরাষ্ট্রের ট্রাইন ইউনিভার্সিটি থেকে বিজনেস এ্যনালাইটিক্স বিষয়ে উচ্চতর ডিগ্রি শেষ করে ব্যাবসা পরিচালনার পাশাপাশি নিয়মিত থিয়েটার চর্চা ও মূকাভিনয়ে অংশগ্রহণ করছেন নিউইর্য়কসহ বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনে।
তানভীর শেখ থিয়েটার অঙ্গনে কাজ করে চলেছেন ১৫ বছরেরও বেশি সময় ধরে এবং দেশ বিদেশের উল্লেখযোগ্য ফেস্টিভ্যালে অংশগ্রহনের পাশাপাশি পেয়েছেন জাতীয় এ অন্তর্জাতিক পুরস্কার ও অসংখ্য সন্মাননা।
এ শিল্পী সম্প্রতি যোগ দিয়েছিলেন ইউরোপের অন্যতম ধনী দেশ মোনাকোতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল আ্যমেচার থিয়েটার এসোসিয়েশনের সম্মেলনে বাংলাদেশী এম্বাসেডর হিসেবে। সে আন্তর্জাতিক সম্মেলন তার সাথে যোগ দেন ব্ল্যাকফ্লেইম থিয়েটার এর পোশাক পরিকল্পক ও তানভীর শেখ এর সহধর্মিণী তাসকিয়া তাবাসুম দিঘী এবং সহ-সম্পাদক রেজাউল মাওলা নাবলু।
এছাড়াও তারা বিশেষ সভায় অংশগ্রহণ করেন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত ইন্টারন্যাশনাল আ্যমেচার থিয়েটার এসোসিয়েশনের প্রধান কার্যালয়ে।