মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে মাগুরা শহরের কেশবমোড়ের বাড়িতে এ ঘটনা ঘটে।

ঈশান প্রতিবেদক৫ আগস্ট, ২০২৬, ৪:১৪ PMমাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে মাগুরা শহরের কেশবমোড়ের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাড়ির দক্ষিণ পাশের লোহার প্রধান গেটের উপরের অংশ লক্ষ্য করে হামলা চালানো হয়। খবর পেয়ে রাত ৯টা ১৫ মিনিটে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে স্থানীয় কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
এছাড়া এটি সত্যিই পেট্রোল বোমা ছিল, নাকি অন্য কোনো বস্তু নিক্ষেপ করা হয়েছে, সে বিষয়েও এখনো নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন। তিনি বলেন, ‘ঘটনাটি আমরা পর্যবেক্ষণ করছি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।







