জয় দিয়েই ইমার্জিং এশিয়া কাপ শুরু করলো টাইগ্রিসরা। মালয়েশিয়ার মিশন রোড গ্রাউন্ডে সোমবার (১২ জুন) টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে মাত্র ৫১ রান সংগ্রহ করতে সক্ষম হয় মালয়েশিয়া। আর এতেই আসরের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়া ইমার্জিং নারী দলকে ৯৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগ্রেসরা।
আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৫২ রানে ৪ উইকেট হারায় টাইগ্রিসরা। এরপর দলের হাল ধরেন মুর্শিদা। প্রথমে স্বর্ণা আক্তারের সাথে ৩৬ রান তুলে প্রাথমিক বিপর্যয় সামাল দিলেও ফের দ্রুত ২ উইকেট হারান টাইগ্রিসরা। ১৪ বলে ২০ রানে ফেরেন স্বর্ণা আর ৩ রান করে ফেরেন নাহিদা। ১৪.২ ওভারে ৬ উইকেটে আসে ৯১ রান।









