বিচিত্র ফ্যাশন আর অদ্ভূত নাচের অঙ্গ-ভঙ্গতি নিজেকে আলোচনার টেবিলে টিকিয়ে রাখতে জায়েদ খানের জুড়ি মেলা ভার। বছর দুয়েক ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক। সেখানে তাকে দেশের শোবিজ তারকাদের সঙ্গে বিভিন্ন স্টেজ শোতে দেখা যায়।
এবার ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়ার সঙ্গে দুবাইয়ের দর্শক মাতাবেন জায়েদ খান। তাঁরা আগামী ১৭ মে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিশন ও গালা নাইটে পারফর্ম করবেন। দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠান।
Dainik Ishan | দৈনিক ঈশান
Dainik Ishan | দৈনিক ঈশান










