গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে শেখ হাসিনা প্রথমে ভারতের আগরতলা যান। সেখান থেকে তাকে বহনকারী বিমান ভারতের রাজধানী নয়া দিল্লিতে পৌঁছেছে। খবর এনডিটিভি ও ডয়চে ভেলে।
স্থানীয় সময় সোমবার বিকেল ৫টা ৩৬ মিনিটে শেখ হাসিনা ভারতের দিল্লির পার্শ্ববর্তী হিনডেন এয়ারবেসে পৌঁছেছেন। সেখান থেকে তিনি লন্ডনে যেতে পারেন। এর আগে সোমবার দুপুর আড়াইটার দিকে একটি সামরিক হেলিকপ্টারে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে গণভবন ছেড়ে যান শেখ হাসিনা।










