বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অপসারিত হয়ে আইসিসি বরাবর চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের ক্রিকেটের সদস্যপদ স্থগিত করার আহ্বান জানিয়ে! একই সঙ্গে সেই চিঠিতে আইসিসির সমস্ত তহবিল বন্ধ এবং আইসিসি টুর্নামেন্টগুলো থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার জোরালো আবেদন জানিয়েছেন!
দেশের রাজনৈতিক পালাবদলের মধ্যে সাবেক সভাপতি ফারুক আহমেদের জায়গায় অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়েছিলেন বুলবুল। বলেছিলেন ‘টি-টোয়েন্টি ইনিংস’ খেলতে এসেছেন। তবে দ্রুতই তাকে চেয়ারের মোহ পেয়ে বসে। চরম বিতর্কিত নির্বাচন করে তিনি বিসিবি সভাপতি হন। তার আমলে ঠুনকো অজুহাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেনি বাংলাদেশ! এর পেছনে অন্যতম বড় কারণ ছিল বুলবুলের রাজনৈতিক সংশ্লিষ্টতা।
বর্তমান নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর গত এপৃলে আমিনুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তবু তিনি বরাবরই নিজেকে বৈধ সভাপতি দাবি করে আসছেন। আইসিসিতে পাঠানো চিঠিতেও তিনি নিজেকেই বিসিবির বৈধ সভাপতি হিসেবে উল্লেখ করেছেন এবং তাকে আবার দায়িত্ব ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বিসিবির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
বুলবুলের স্বাক্ষরিত সেই চিঠিতে ‘পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আইসিসি তহবিল স্থগিতকরণ’ শিরোনামে লেখা হয়েছে, ‘বিসিবিকে বর্তমানে প্রদেয় বা পরিশোধযোগ্য আইসিসির সব তহবিল শর্তসাপেক্ষে আটকে রাখা বা স্থগিত করা হবে বলে নির্দেশনা দেওয়া হোক, যতক্ষণ না: (ক) নির্বাচিত বোর্ডের পুনঃস্থাপন অথবা আইসিসি ডিআরসি কর্তৃক একটি চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়; এবং (খ) বাংলাদেশে অভ্যন্তরীণ আদালতের মামলার নিষ্পত্তি হয়। ৭ জুন ২০২৬-এর নির্বাচনের ভিত্তিতে বিসিবির কর্তৃত্ব দাবি করে এমন কোনো ব্যক্তিকে আইসিসির কোনো তহবিল প্রদান করা যাবে না।’