কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় ১৫ কোটি টাকার তামার ক্যাবল পাচারের সময় ৭ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
শনিবার ( ৩১ আগস্ট) দুপুর ১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসব ক্যাবল জব্দ করা হয় বলে জানায় বাংলাদেশ নৌ-বাহিনী। সূত্র জানায়, বিদ্যুৎ কেন্দ্রের ৪নং জেটিঘাট হতে প্রায় ১৫ কোটি টাকার তামার ক্যাবল পাচারের জন্য বার্জে উত্তোলনকালে ৪০ ফিট ৪টি কন্টেইনারসহ ৭ জনকে আটক করা হয়। ক্যাবলগুলো চট্টগ্রামস্থ কোম্পানি ইকবাল মেরিন সম্পূর্ণ অবৈধভাবে বিদ্যুৎ কেন্দ্র থেকে বের করে জেটি ঘাটে নিয়ে যায় বলে জানান নৌ-বাহিনী।










