মেট্রোরেল পরিচালনকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬ মাস মেয়াদি ইন্টার্নশিপের (6-Month Internship Program) সুযোগ ঘোষণা করেছে।
প্রতিষ্ঠানটির এমআরটি ট্রেনিং সেন্টারের (MRT Training Center) আওতায় একজন নির্ধারিত সুপারভাইজারের তত্ত্বাবধানে নির্বাচিত প্রার্থীরা কাজ শেখার পাশাপাশি ভাতা ও সফল সমাপ্তির পর সরকারি সনদপত্র পাবেন (Metro Rail Internship Circular 2026)।
পদের নাম: ইন্টার্ন (Intern)
পদসংখ্যা: ২টি
ইন্টার্নশিপের মেয়াদ (Duration) ০৬ মাস (এমআরটি ট্রেনিং সেন্টারের অধীনে)।
মাসিক ভাতা (Monthly Allowance): ইন্টার্নশিপ চলাকালে প্রতি মাসে ১০,০০০ টাকা ভাতা প্রদান করা হবে। ভাতা ছাড়া অন্য কোনো অতিরিক্ত সুযোগ-সুবিধা প্রযোজ্য হবে না।
আবেদনের যোগ্যতা (Eligibility Criteria)
১. নাগরিকত্ব: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
২. শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে (Mechanical Engineering) স্নাতক, স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি থাকতে হবে।
৩. অ্যাপিয়ার্ড শিক্ষার্থীদের সুযোগ: ফলাফলের অপেক্ষায় থাকা (Appeared) প্রার্থীরাও শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র জমা দিয়ে আবেদন করতে পারবেন।
৪. ডিগ্রির সময়সীমা: স্নাতক বা স্নাতকোত্তর পাশের ২ বছরের মধ্যে আবেদন করতে হবে।
৫. অন্যান্য শর্ত: পূর্বে এই ইন্টার্নশিপ করা প্রার্থীরা পুনরায় সুযোগ পাবেন না। প্রার্থী অন্য প্রতিষ্ঠানে কর্মরত থাকলে নিয়োগদাতার অনাপত্তি সনদ (NOC) দাখিল করতে হবে।
আবেদন করার নিয়ম (How to Apply)
আগ্রহী প্রার্থীদের অনলাইন থেকে আবেদন ফরম ডাউনলোড ও পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে:
আবেদনের শেষ সময় (Deadline) ৫ অক্টোবর ২০২৬ (রাত ১২:০০ টা পর্যন্ত)।
আবেদন পাঠানোর ঠিকানা:
ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল),
ডিএমটিসিএল প্রশাসনিক ভবন, লেভেল-৫, এমআরটি লাইন-৬ ডিপো,
সোনারগাঁও জনপথ রোড, সেক্টর ১৫-১৬, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা-১২৩০।
আবেদনের শেষ সময় (Application Deadline): ৫ অক্টোবর ২০২৬।
আবেদনের শর্ত, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।