ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি এবার লিওনেল মেসিকে নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন। পরীমণি বলেছেন, মেসির পায়ে বল থাকলে তাঁর হার্টবিট বেড়ে যায়।
আরও পড়ুন :সন্তানের চেয়ে কুকুর পোষা অনেক ভালো
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরীমণি এই মন্তব্য করেন। পরীমণি জানিয়েছেন, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনা দলের সমর্থক এবং মেসির একজন ‘ডাইহার্ড ফ্যান’। তার ভাষায়, “আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি।”
আরও পড়ুন :জমি কিনে ১৩ বছর ধরে আদালতে কুদ্দুস বয়াতি
মেসির খেলা দেখার সময় নিজের অনুভূতির কথা বলতে গিয়ে পরীমণি বলেন, “মেসির পায়ে যখন বল থাকে, তখন সত্যিই আমার হার্টবিট বেড়ে যায়।”
বিশ্বকাপ ও ফুটবল ঘিরে পরীমণির এমন উচ্ছ্বাস ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের দৃষ্টি কেড়েছে। অনেকেই তার এই অকৃত্রিম ফুটবলপ্রেমকে আবেগঘন ও আন্তরিক বলে মন্তব্য করছেন।
Dainik Ishan | দৈনিক ঈশান
Dainik Ishan | দৈনিক ঈশান











