নিয়োগ বাণিজ্যসহ দুর্নীতির নানা অভিযোগ থাকার দায়ে বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দূর্নীতিবাজ চিফ কমান্ড্যান্ট জহিরুল ইসলামকে বদলি করা হয়েছে। রেল ভবনের এক আদেশে চিফ কমান্ড্যান্ট জহিরুলকে রাজশাহীতে বদলি করা হয়। একই আদেশে রাজশাহী অঞ্চলের আরএনবি চিফ কমান্ড্যান্ট আশাবুল ইসলামকে চট্টগ্রামে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব আবরার হোসেন স্বাক্ষরিত আদেশে এ বদলি করা হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম শনিবার (৩১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন।










