বাংলাদেশ সেনাবাহিনী ৯৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে অফিসার ক্যাডেট পদে নিয়োগের জন্য আবেদন শুরু হয়েছে। প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। তবে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদেরও আবেদনের সুযোগ রয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান উত্তর পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টি এ গ্রেড, ৩টি বি গ্রেড ও ১টি সি গ্রেড এবং এ লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। ২০২৬ সালের এইচএসসি/এ লেভেল পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।অন্যান্য যোগ্যতা :-উচ্চতা- পুরুষ: ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি). নারী: ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)ওজন- পুরুষ: ৫৪.০০ কিলোগ্রাম (১২০ পাউন্ড), নারী: ৪৭.০০ কিলোগ্রাম (১০৪ পাউন্ড)বুকের মাপ- পুরুষ: স্বাভাবিক-০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) ও প্রসারিত-০.৮১ মিটার (৩২ ইঞ্চি)নারী: স্বাভাবিক-০.৭১ মিটার (২৮ ইঞ্চি) ও প্রসারিত-০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)বৈবাহিক অবস্থা: অবিবাহিত/অবিবাহিতা (বিপত্নীক/বিধবা/বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়)জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক পদসংখ্যা: নির্ধারিত নয়. চাকরির ধরন: সরকারি, ফুল টাইমদায়িত্বসমূহ :-বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে ৩ বছরের প্রশিক্ষণ গ্রহণ।বিএমএ-তে সফল প্রশিক্ষণ শেষে 'লেফটেন্যান্ট' পদে কমিশন লাভ।দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং নির্ধারিত দায়িত্বে নিয়োজিত থাকা।সেনাবাহিনীর নিয়ম ও শৃঙ্খলা মেনে দায়িত্ব পালন করা।প্রার্থীর ধরন: নারী-পুরুষবয়সসীমা: ১ জুলাই ২০২৭ তারিখে প্রার্থীর বয়স সাড়ে ১৬ থেকে ২১ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে এই সীমা ১৮-২৩ বছর।বেতন: সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ীঅন্যান্য সুবিধা: বিদেশে প্রশিক্ষণ, চিকিৎসাসেবা, উচ্চশিক্ষা সুবিধা এবং সন্তানদের পড়াশোনার সুব্যবস্থা।কর্মস্থল: বাংলাদেশ ও বিদেশে (প্রয়োজন অনুযায়ী)আবেদন যেভাবে: অনলাইন, আবেদন ফি: ১,০০০ টাকাআবেদন শুরু: ২৬ জুলাই ২০২৬, আবেদনের সময়সীমা: ১৭ অক্টোবর ২০২৬নির্দেশনা :- প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা আগামী ২৫ অক্টোবর ২০২৬ হতে ১২ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে।লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর ২০২৬ (শুক্রবার) সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। ফলাফল প্রকাশ করা হবে ডিসেম্বর ২০২৬ মাসের ২য় সপ্তাহে।আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
২ মাস আগে
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্বখাতভুক্ত ‘শিক্ষানবিশ এসবিএ-এ’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৫তম গ্রেডে মোট ৫৮৭ জনকে অস্থায়ী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (বিজ্ঞান) বা সমমান (বিজ্ঞান) পাস হতে হবে। কোনো পরীক্ষাতেই তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।শারীরিক যোগ্যতা: সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রমে সক্ষম এবং বিদ্যুতের খুঁটি ও বিভিন্ন স্থাপনায় ওঠানামা করার শারীরিক সক্ষমতা থাকতে হবে।বয়সসীমা: ১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।আবেদন অনলাইনে করতে হবে, আবেদন ফি: ১১২ টাকাআবেদন শুরু: ৩ আগস্ট ২০২৬, সকাল ১০টাআবেদনের সময়সীমা: ২৩ আগস্ট ২০২৬, বিকাল ৫টানির্বাচিতরা এক বছরের জন্য শিক্ষানবিশ এসবিএ-এ হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। প্রশিক্ষণকালীন নির্ধারিত হারে ভাতা প্রদান করা হবে।প্রশিক্ষণ শেষে এসবিএ-এর শূন্য পদে মেধার ভিত্তিতে এবং প্রচলিত নিয়মে নিয়োগের জন্য বিবেচনা করা হবে। তবে পদ খালি না থাকলে প্রশিক্ষণ শেষে শুধু সনদপত্র প্রদান করা হবে।এছাড়া ভবিষ্যতে এসবিএ-এর পদ শূন্য হলে মেধা ও প্রচলিত বিধি অনুযায়ী প্রশিক্ষণার্থীদের পর্যায়ক্রমে নিয়োগের জন্য বিবেচনা করা হবে।আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
২ মাস আগে
হোটেল ও পর্যটন বিষয়ে সম্পূর্ণ ফৃ প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে বাংলাদেশ হোটেল ম্যানেজমেন্ট এন্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (বিএইচএমটিটিআই)। জাতীয় ও আন্তর্জাতিক মানের ৪টি কোর্সে ২৫ জন করে ভর্তি নিচ্ছে প্রতিষ্ঠানটি। প্রশিক্ষণ শেষে রয়েছে চাকরির সুযোগ। আসন সীমিত হওয়ায় আগ্রহীদের দ্রুত ভর্তি হওয়ার আহ্বান জানানো হয়েছে।প্রশিক্ষণের মেয়াদ: ৪ মাস/৫০০ ঘণ্টাপ্রশিক্ষণের নাম: ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন (কুকিং)আসন সংখ্যা: ২৫প্রশিক্ষণের নাম: বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশনআসন সংখ্যা: ২৫প্রশিক্ষণের নাম: ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসআসন সংখ্যা: ২৫প্রশিক্ষণের নাম: হাউস কিপিংআসন সংখ্যা: ২৫প্রার্থীর ধরন: নারী-পুরুষশিক্ষাগত যোগ্যতা: এসএসসি (২০২৬ এর পরীক্ষার্থীসহ)/এইচএসসি পরীক্ষার্থী ও তদূর্ধ্ববিশেষ সুবিধাসমূহসরকারি অর্থায়নে বিনামূল্যে প্রশিক্ষণ।আধুনিক ল্যাবে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ।জাতীয় ও আন্তর্জাতিক মানসম্পন্ন কারিকুলামইন্ডাস্ট্রি ভিত্তিক ইন্টার্নশিপের সুযোগ।দেশ-বিদেশের চাকরি পেতে সর্বোচ্চ সহযোগিতা।প্রশিক্ষণ শেষে সরকার স্বীকৃত সনদ প্রদান।আবেদনের সময়সীমা: ৩০ জুলাই ২০২৬বিস্তারিত জানতে ও আবেদন করতে যোগাযোগ করুন এই ঠিকানায়-ঠিকানা: ১৪৭/ডি, গ্রিন রোড (সোনারগাঁও ইউনিভার্সিটির বিপরীতে), ঢাকা।মোবাইল: ০১৯২২-৪০৭২৮৫, ০১৯৭১-৮৮১৩২৩
২ মাস ৭ দিন আগে
জুলাই মাস থেকে কার্যকর হচ্ছে নতুন সরকারি পে-স্কেল। এ নিয়ে দারুণ স্বস্তিতে সরকারি চাকুরিজীবীরা। অন্যদিকে চরম অস্বস্তিতে রয়েছেন বেসরকারি বিভিন্ন খাতের চাকুরিজীবীরা। কারণ তাদের বেতন-ভাতা নতুন পে-স্কেলে বাড়ছে না। ফলে বৈষম্যের শিকার হচ্ছেন বেসরকারি চাকুরিজীবীরা।যাদের সংখ্যা নেহায়েত কম নয়, বেসরকারি খাতের শ্রমশক্তির সংখ্যা প্রায় ছয় কোটি ৯৭ লাখ। অর্থাৎ মোট শ্রমশক্তির প্রায় ৯৫ শতাংশই বেসরকারি খাতে কাজ করছে। আর সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৪ লাখের কিছু বেশি। নতুন পে-স্কেলের আওতায় মূলত তাদেরই বেতন-ভাতা বাড়তে যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই দুই অংশের মধ্যে একটা বৈষম্য তৈরি হচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত বা গুঞ্জন নিয়ে অর্থনীতিবিদ এবং বাজার বিশ্লেষকদের মধ্যে দেখা দিয়েছে নতুন উদ্বেগ।তারা আশঙ্কা করছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হলে তা দেশের সামগ্রিক মুদ্রাস্ফীতিকে আরো উসকে দিতে পারে। এর ফলে সাধারণ এবং নিম্ন-আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অর্থনীতিবিদদের মতে, সরকারি খাতের কর্মচারীদের বেতন বাড়লে বাজারে দুটি বড় প্রভাব পড়ে। চাহিদা বৃদ্ধি অর্থাৎ একসাথে দেশের একটি বিশাল জনগোষ্ঠীর হাতে অতিরিক্ত টাকা আসায় বাজারে পণ্য ও সেবার চাহিদা এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। সরবরাহ যদি সেই অনুপাতে না বাড়ে, তবে স্বাভাবিকভাবেই পণ্যের দাম বাড়ে। মনস্তাত্ত্বিক প্রভাব পড়ে। কেননা, বাজারে কেবল বেতন বৃদ্ধির খবর ছড়ালেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ী ও বাড়িওয়ালারা নিত্যপ্রয়োজনীয় পণ্য, পরিবহন ভাড়া এবং বাসাভাড়া বাড়িয়ে দেন। যার ভুক্তভোগী হন বেসরকারি খাতের কর্মীসহ দেশের সব সাধারণ নাগরিক। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, মুদ্রাস্ফীতি যখন এমনিতেই ঊর্ধ্বমুখী, তখন বাজারে টাকার প্রবাহ বাড়ানো জ্বলন্ত আগুনে ঘি ঢালার মতো। সরকারি চাকরিজীবীদের সুরক্ষা দিতে গিয়ে যদি বেতন বাড়ানো হয়, তবে তার খেসারত দিতে হবে দেশের সিংহভাগ বেসরকারি চাকরিজীবী, দিনমজুর এবং মধ্যবিত্ত শ্রেণীকে, যাদের আয় বাড়েনি।পরিসংখ্যান অনুযায়ী, দেশের কর্মসংস্থানের মাত্র একটি ছোট অংশ সরকারি খাতের আওতাভুক্ত। বাকি বিশাল জনগোষ্ঠী বেসরকারি প্রতিষ্ঠান, অনানুষ্ঠানিক খাত বা আত্মকর্মসংস্থানে নিয়োজিত। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে বাজারদরের যে ঊর্ধ্বগতি হবে, তা সামাল দেওয়ার মতো কোনো অতিরিক্ত আয়ের সুযোগ এই বৃহৎ জনগোষ্ঠীর থাকবে না। ফলে ধনী-গরিবের ব্যবধান আরো প্রকট হওয়ার ঝুঁকি রয়েছে। বন্দরনগরী চট্টগ্রামের বাসিন্দা তৌহিদ আসলাম। চাকরি করেন ইপিজেড এলাকার িএকটি বেসরকারি প্রতিষ্ঠানে। সেখানে যত টাকা বেতন পান, উচ্চমূল্যের বাজারে সেটি দিয়ে বাবা-মা, স্ত্রী-সন্তানসহ ৭ জনের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান। এর মধ্যে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর খবর তাকে রীতিমতো দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। তৌহিদ আসলাম বলেন, বাজারে জিনিসপত্রের যে দাম, তাতে বাজারে গেলে ঘাম ছুটে যায়। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সাথে সাথে সেগুলোর দাম আবারও বেড়ে যাবে। আমাদের মতো মানুষের আয় তো বাড়ছে না। তাহলে আমরা বাঁচব কিভাবে?’ তার এই উদ্বেগ যে মোটেও অমূলক নয়, অর্থনীতিবিদদের কথাতেও সেটির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তারা বলছেন, সাড়ে ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারির বেতন বৃদ্ধি ফলে কেবল মূল্যস্ফীতিই বাড়বে না, সেইসঙ্গে বৈষম্য, দারিদ্র্য, তারল্য সংকটসহ আর্থসামাজিক ক্ষেত্রে নানা ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে। সেসব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য যে ধরনের পরিকল্পনা ও পূর্বপ্রস্তুতি থাকা প্রয়োজন, সরকার সেদিকে দৃষ্টি না দিলে অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন ক্ষেত্রে সংকট আরো বেড়ে যেতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, গত কয়েক বছর ধরে বাংলাদেশের মানুষের মধ্যে আয়ের বৈষম্য ক্রমেই বাড়ছে। সেইসঙ্গে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের তথ্যে দেখা যাচ্ছে, ২০২২ সালে যেখানে দারিদ্র্যের হার ছিল ১৮ দশমিক সাত শতাংশ, ২০২৫ সালে সেটি বেড়ে ২১ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে। সরকারির পাশাপাশি বেসরকারিখাতের কর্মজীবীদের বেতন-ভাতা না বাড়লে আয় বৈষম্য আরো বেড়ে যেতে পারে, যার ফলে দেশে দারিদ্র্যের হারও বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন তারা। গত কয়েক বছর ধরেই দেশে মুদ্রাস্ফীতির হার উচ্চ। গত জুনে সার্বিক মূল্যস্ফীতির হার আগের মাসের চেয়ে কিছুটা কমলেও এখনো সেটি ৯ শতাংশের ওপরে রয়েছে। এর মধ্যে নতুন পে-স্কেল ঘোষণা মুদ্রাস্ফীতিকে আরো উসকে দেবে- এমনটাই বলছেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান। বিষয়টি ব্যাখ্যা করে এই অর্থনীতিবিদ বলেন, নতুন পে-স্কেলে কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে গিয়ে যে বাড়তি বেতনের অর্থের প্রয়োজন হবে, সেটির জন্য সরকারকে ঋণ নিতে হবে বা নতুন করে টাকা ছাপাতে হবে। বাড়তি ওই টাকা অর্থনীতিতে যোগ হলেই সার্বিক মুদ্রাস্ফীতি আরো বেড়ে যাবে। তখন সেটা সামাল দেওয়া সরকারের জন্য আরো চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে বলে জানান সেলিম রায়হান।প্রতি পাঁচ বছর পরপর সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা পর্যালোচনার বিধান থাকলেও গত দশ বছরে একবারও সেটি করা হয়নি। ফলে নতুন পে-স্কেল ঘোষণার উদ্যোগকে যৌক্তিক বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে, গত এক দশকে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে খরচ-খরচা যেভাবে বেড়েছে, সেই বিবেচনায় নতুন পে-স্কেল ঘোষণার এই উদ্যোগ অত্যন্ত যৌক্তিক, বলছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিস) গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর। কিন্তু উদ্যোগটি এমন একটি সময় নেওয়া হয়েছে, যখন বাংলাদেশের অর্থনীতি একটি সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ফলে সিদ্ধান্তটি যৌক্তিক হলেও আর্থসামাজিক ক্ষেত্রে সেটি কী ধরনের প্রভাব ফেলবে বা নতুন ঝুঁকি তৈরি করবে কি-না, সেই প্রশ্নটি সামনে চলে আসছে বলেন অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর।অর্থনীতিবিদরা বলছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বেড়ে যাওয়ার ফলে তাদের ক্রয়ক্ষমতা বেড়ে যাবে। এর ফলে আগের চেয়ে বেশি কেনাকাটা করার কারণে বাজারে পণ্যের চাহিদাও বেড়ে যাবে। ফলে স্বাভাবিকভাবেই জিনিসপত্রের দামও বেড়ে যেতে পারে। তবে চাহিদার বিপরীতে সরবরাহ ঠিক রেখে পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ঠেকানো সম্ভব। কিন্তু আমাদের দেশের অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, চাহিদা বাড়লেই বরং ব্যবসায়ীদের একটি অংশ কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম কয়েকগুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। ফলে নতুন পে-স্কেল ঘোষণার পর বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সরকারের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এক্ষেত্রে সরকার যদি নিত্যপণ্যের সংকট বা লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে ভোগান্তি থেকে তাদের ওপর সাধারণ মানুষের ক্ষোভ তৈরি হতে পারে বলে জানান তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের হিসেবে, বাংলাদেশে বর্তমানে বিভিন্ন পদে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৪ লাখের কিছু বেশি। নতুন পে-স্কেলের আওতায় মূলত তাদেরই বেতন-ভাতা বাড়তে যাচ্ছে। অন্যদিকে, বেসরকারি খাতের শ্রমশক্তির সংখ্যা প্রায় ছয় কোটি ৯৭ লাখ। অর্থাৎ মোট শ্রমশক্তির প্রায় ৯৫ শতাংশই বেসরকারি খাতে কাজ করছে, অথচ সরকারি চাকরিজীবীদের সঙ্গে তাদের বেতন-ভাতা বাড়ছে না। ফলে স্বাভাবিকভাবেই দুই অংশের মধ্যে একটা বৈষম্য তৈরি হচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা।২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ প্রায় ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্রাচুইটিসহ যা এক লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা। বাজেটের 'জনপ্রশাসন-নিট' খাতে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৫৪ হাজার ৫৭২ কোটি টাকা বেশি বরাদ্দ রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই অতিরিক্ত অর্থের অন্তত ৪৪ হাজার কোটি টাকা রাখা হয়েছে মূলত সরকারি কর্মচারী, এমপিওভুক্ত শিক্ষক এবং পেনশনভোগীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য। কিন্তু বাড়তি এই ব্যয়ের বিপরীতে সরকার আয় তো সেভাবে বাড়ছে না, বরং নতুন বাজেটে যে বিপুল আর্থের ঘাটতি দেখা যাচ্ছে, সেটা মেটাতেই সরকারকে দেশে-বিদেশে ঋণের দিকে ঝুঁকতে হবে। এক্ষেত্রে বিদেশি সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে ঘাটতি পূরণ করতে হলে অর্থনীতি বাড়তি চাপ সৃষ্টি হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। আবার দেশি ব্যাংকগুলো থেকে ঋণ নিলে সেখানে তারল্য সংকট দেখা দিবে, সেটাও আরেক সমস্যা বলে জানান তারা। দেশে চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে নতুন পে-স্কেল বাস্তবায়ন যে চ্যালেঞ্জিং হবে, বিএনপি সরকারও সেটা স্বীকার করছে। তারপরও ঝুঁকি বিবেচনায় রেখেই তারা নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নতুন বেতন কাঠামো ঘোষণা করতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। ইশতেহারে বলা হয়েছে যে যথাসময়ে বাস্তবায়ন করা হবে এবং সেই অনুযায়ীই একটা রিভিউ করা হয়েছে। এক্ষেত্রে বেতন-ভাতা একবারে না বাড়িয়ে সেটি ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। প্রথমেই বেতন বা বেসিকটা বাড়ানো হবে বলে জানান উপদেষ্টা তিতুমীর।তার আগে, গত জুনে সংসদে দেওয়া বাজেট বক্তব্যে নতুন অর্থবছরের শুরু থেকেই সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল কয়েক ধাপে বাস্তবায়নের ঘোষণা দেন অর্থমন্ত্রী। সরকারি কর্মচারীরা বিগত প্রায় ১১ বছর যাবৎ একই বেতন কাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। ইতোমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী পহেলা জুলাই ২০২৬ হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছি বলে বাজেট বক্তৃতায় সংসদে বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের জন্য সর্বশেষ জাতীয় বেতন স্কেল ঘোষিত হয়েছিল ২০১৫ সালে। এরপর প্রতিবছর মূল বেতন পাঁচ শতাংশ হারে বৃদ্ধি পেলেও নতুন করে আর পে-স্কেলে ঘোষণা করা হয়নি। ফলে দীর্ঘদিন ধরেই নতুন বেতন কাঠামো ঘোষণার অপেক্ষায় রয়েছেন সরকারি চাকরিজীবীরা। ২০২৫ সালে নতুন একটি বেতন কমিশন গঠন করে সাবেক অন্তর্বর্তী সরকার। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত ওই কমিশন বেতন কাঠামো পর্যালোচনা শেষে গত জানুয়ারি মাসে সরকারের কাছে প্রতিবেদন জমা দেন। সেখানে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়। কমিশনের সুপারিশ অনুযায়ী, বিদ্যমান সর্বনিম্ন বেতন স্কেল আট হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ধাপ ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব করেন কমিশনের সদস্যরা। এছাড়া বৈশাখী ভাতার হার ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার পাশাপাশি যাতায়াত ভাতাও বাড়ানোর সুপারিশ করা হয়। নতুন পে-স্কেল বাস্তবায়ন করার জন্য অতিরিক্ত প্রায় এক লাখ ছয় হাজার কোটি টাকার প্রয়োজন হবে প্রতিবেদনে উল্লেখ করা হয়। কমিশন গঠন করে বেতন বাড়ানোর সুপারিশ করলেও সেটি বাস্তবায়নের সিদ্ধান্ত পরবর্তী সরকারের হাতে ছেড়ে দেন অধ্যাপক ইউনূসের সরকার। গত ফেব্রুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর আগের কমিশনের পরামর্শগুলো পর্যালোচনা করার জন্য মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে বিএনপি সরকার। সেই কমিটি ইতোমধ্যে নতুন বেতন কাঠামোর একটি খসড়া রূপরেখা তৈরি করেছে, যেখানে ১১ থেকে ২০তম গ্রেড, অর্থাৎ মধ্যম ও নিম্ন পদের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা তুলনামূলকভাবে বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এক্ষেত্রে বেশ কয়েকটি গ্রেডে মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা। চূড়ান্ত অনুমোদনের জন্য শিগগিরই খসড়া রূপরেখাটি মন্ত্রিসভায় পাঠানোর কথা রয়েছে। অনুমোদন শেষে চলতি মাসেই গেজেট প্রকাশের মাধ্যমে নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে বলে বলেও জানা যাচ্ছে। সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান উদ্বেগ প্রকাশ করে বলেন, বড় পরিসরে বেতন বৃদ্ধি বাজারে মূল্যস্ফীতির চাপ আরও বাড়াতে পারে। এক বছরের হিসাবে মূল্যস্ফীতি কমেছে বলা হলেও বাস্তবে পণ্যের দাম কমেনি; বরং দাম বাড়ার গতি কিছুটা কমেছে মাত্র। তাঁর মতে, এই প্রেক্ষাপটে বড় ধরনের বেতন বৃদ্ধি মূল্যস্ফীতিকে উসকে দিতে পারে। তিনি বাজার কাঠামোতে স্বচ্ছতা আনার পাশাপাশি চড়া মূল্যস্ফীতির সময়ে খাদ্য ভর্তুকি ও সুবিধাভোগীর আওতা বাড়ানোর ওপর জোর দেন। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এ ধরনের ব্যয়ের জন্য জনগণ ও অর্থনীতি প্রস্তুত কি না, তা যাচাই জরুরি। সরকারের রাজস্ব সক্ষমতা এবং এর দীর্ঘমেয়াদি প্রভাব বিশ্লেষণ না করে পে স্কেল বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ হতে পারে বলে তিনি মনে করেন। এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, সংস্কারের মধ্য দিয়ে যাওয়া অর্থনীতি এখনো মজুরি বাড়ানোর মতো সক্ষমতায় পৌঁছায়নি। বিনিয়োগ ও কর্মসংস্থান না বাড়লে বড় ধরনের বেতন বৃদ্ধি টেকসই হবে না। বিনিয়োগের ঘাটতির কারণে অর্থনীতি মন্দার পূর্বমুহূর্তে রয়েছে, যেখানে মজুরি বৃদ্ধির সুফল পাওয়া কঠিন।
২ মাস ৯ দিন আগে
পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের বর্তমান মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদের এর সহধর্মীনি সামসুন নাহার সুমি। বৃহস্পতিবার (৯ জুলাই) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে আরও ১৭১ জন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) হিসেবে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হলেও নতুন পদায়ন করে আদেশ জারি করা হয়নি। বিএনপি সরকার গঠন করার পর প্রশাসনে এটিই প্রথম বড় পদোন্নতি।পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা দেখতে ক্লিক করুন। এদিকে পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হওয়ায় নিজের ফেসবুক পেজে সস্ত্রীক সচিত্র পোস্ট দিয়েছেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. ফরিদ আহমেদ। পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ। আমার স্ত্রী সামসুন নাহার সুমি আজ যুগ্মসচিব হিসেবে পদোন্নতি পেয়েছে। সবার কাছে তার ও আমাদের পরিবারের জন্য দোয়ার দরখাস্ত রইলো। আর এই পোষ্টে অভিনন্দন ও শুভকামনার ঝড় বইছে শুভাকাঙ্খিদের। শুভাকাঙ্খিদের মতে, জনাব মো. ফরিদ আহমেদ রেলওয়ে অঙ্গনে একজন সৎজন ব্যক্তি। রেলওয়ের প্রধান সরঞ্জাম ক্রয় নিয়ন্ত্রক, পাহাড়তলি চট্টগ্রাম কার্যালয়ে প্রধান হিসেবে তিনি দীর্ঘদিন কর্মরত ছিলেন। এ সময়ে রেলওয়ের সরঞ্জাম কেনাকাটায় তিনি অভূতপূর্ব সাফল্য অর্জন করেন। তার সততা ও কর্মনিষ্ঠায় সরঞ্জাম ক্রয় দপ্তর সংশ্লিষ্ট সকলেই অভিভুত। প্রধান সরঞ্জাম ক্রয় নিয়ন্ত্রক দপ্তর পাহাড়তলি থেকে সরকারি বিধি মোতাবেক বদলি হয়ে তিনি বর্তমানে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহ্যব্যবস্থাপক হিসেবে অত্যন্ত কর্মদক্ষতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করছেন বলে জানান রেলওয়ে পশ্চিমাঞ্চল সংশ্লিষ্টরা। এর মধ্যে প্রায় সময় সাবেক প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক ফরিদ আহমেদকে স্মরণ ও প্রশংসায় ভাসান রেলওয়ে পূর্বাঞ্চল সংশ্লিষ্টরাও।
২ মাস ২১ দিন আগে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) আহ্বান করেছে দুদক কমিশন পুনর্গঠন সংক্রান্ত বাছাই কমিটি। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ধারা ৭ অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি অধিশাখার যুগ্মসচিব তানভীর আহমেদ বাছাই কমিটির নির্দেশক্রমে এই বিজ্ঞপ্তি জারি করেছেন।বৃহস্পতিবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে, আগামী ১৩ জুলাই বিকেল ৪টার মধ্যে জীবনবৃত্তান্তসহ আবেদন জমা দিতে হবে।বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের অবশ্যই দুর্নীতি দমন কমিশন আইনের ধারা ৮ (১) এর বিধান মোতাবেক প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকতে হবে। তবে একই আইনের ধারা ৮ (২) অনুযায়ী কোনো ব্যক্তি অযোগ্য হিসেবে বিবেচিত হলে তিনি এই পদের জন্য আবেদন করতে পারবেন না।আবেদনকারীদের জীবনবৃত্তান্তে নিজের নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতার বিবরণ, পেশা বা চাকরির সুনির্দিষ্ট মেয়াদকালসহ বিবরণ, মোবাইল নম্বর এবং ই-মেইল উল্লেখ করে সইসহ দাখিল করতে হবে। এর সঙ্গে সাম্প্রতিক সময়ের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সপক্ষে সকল সনদের কপি যুক্ত করতে হবে।আগ্রহী ব্যক্তিরা আগামী ১৩ জুলাই বিকাল ৪টার মধ্যে বাংলাদেশ সচিবালয়ের ৫ নম্বর গেটের কেন্দ্রীয় ডাক গ্রহণ কেন্দ্রে অথবা মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি নীতি শাখায় (কক্ষ ১৩৫, ভবন ১) এই আবেদনপত্র জমা দিতে পারবেন। যারা এরই মধ্যে প্রয়োজনীয় তথ্যাদি ও কাগজপত্রসহ আবেদন বা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন, তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
২ মাস ২৬ দিন আগে
বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচ (পুরুষ) ‘সিপাহি’ পদে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা ২৭ জুন থেকে ১৯ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।পদের নাম: সিপাহি (পুরুষ)ব্যাচ: আনসার ব্যাটালিয়ন ২৮তম ব্যাচশিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান পাস।বয়স: ১৯ জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২২ বছর হতে হবে।বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।কর্মস্থল: নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।আবেদনের ক্ষেত্রে ৩০০x৩০০ পিক্সেল সাইজের রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।অনলাইনে রেজিস্ট্রেশন ফি আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতিতে জমা দিতে হবে। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধযোগ্য।আবেদন শুরু: ২৭ জুন ২০২৬আবেদনের শেষ তারিখ: ১৯ জুলাই ২০২৬ ইং।
৩ মাস ৩ দিন আগে
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অঙ্গপ্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে মোট ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১৭ জুন প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি। ২১ জুন থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।পদের নাম: জুনিয়র অফিসার (রিফুয়েলিং)।পদসংখ্যা: ১৪টি।শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স/স্নাতক/বিবিএ/এমবিএ ডিগ্রি। প্রার্থীদের কমপক্ষে ১ম শ্রেণির সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে ৩য় শ্রেণির সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।অন্যান্য যোগ্যতা: লাইট ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। হেভি ড্রাইভিং লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।বয়সসীমা: অনূর্ধ্ব ৩২বছর।বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)।আবেদন ফি: ২২৩ টাকা।আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।আবেদনের শেষ সময়: আগামী ১৬ জুলাই, ২০২৬; তারিখ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। -সূত্র : বিজ্ঞপ্তি
৩ মাস ৩ দিন আগে
বাংলাদেশ ব্যাংক নিয়োগ ২০২৬ সার্কুলার প্রকাশ করেছে। সার্কুলার অনুযায়ী চাকরির বেতন স্কেল, পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার বয়সসীমা, অভিজ্ঞতার শর্ত, অনলাইন আবেদন পদ্ধতি, আবেদন ফি এবং নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য জানতে অবশ্যই অফিসিয়াল চাকরির বিজ্ঞপ্তি ইমেজ ভালোভাবে পড়ে নেওয়া প্রয়োজন।চাকরিপ্রার্থীদের সহায়তার জন্য আমরা নিচে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬–এর অফিসিয়াল জব সার্কুলার ইমেজ প্রকাশ করেছি। বাংলাদেশ ব্যাংকে চাকরির আবেদন করার পূর্বে অফিসিয়াল বাংলাদেশ ব্যাংক জব সার্কুলার ইমেজ থেকে সকল নির্দেশনা, শর্তাবলি ও বিস্তারিত তথ্য ভালোভাবে যাচাই করে তারপর অনলাইনে আবেদন করুন। আবেদনের শেষ সময় -২১ জুন ও ০২ জুলাই ২০২৬ ইং, রাত ১১:৫৯ ঘটিকা।আবেদন করতে Aply Now তে ক্লিক করুন
৩ মাস ২২ দিন আগে
বিস্তারিত জানতে View Details এবং আবেদন করতে Aply Now তে ক্লিক করুন
৩ মাস ২২ দিন আগে
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর ৫২টি পদে ১৪৮৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হবে ২ জুন ২০২৬ তারিখ সকাল ১০টায়, চলবে ২৩ জুন বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণি ও এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।এক নজরে সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬পদের বিবরণআবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য আবেদন শুরু: ২ জুন ২০২৬ তারিখ সকাল ১০টা আবেদনের শেষ তারিখ: ২৩ জুন ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন পদ্ধতি: অনলাইনে চাকরির ধরন: স্থায়ী/অস্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ কর্মস্থল: যে কোনো স্থান বয়স: ১ জুন ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৩৭ নং পদের জন্য ১১২ টাকা, ৩৮-৫২ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
৪ মাস ২ দিন আগে

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৭ ক্যাটাগরির পদে মোট ১৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। ৭ মে থেকে আবেদন শুরু হয়েছে। চলবে আগামী ২৭ মে, ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।পদের নাম : সায়েন্টিফিক অফিসার।পদ সংখ্যা : ৩০টি।শিক্ষাগত যোগ্যতা : এসএসসি থেকে পরবর্তী পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে এমএসসি ডিগ্রি।বেতন : ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)।পদের নাম : ইঞ্জিনিয়ার।পদ সংখ্যা : ১৭টি।শিক্ষাগত যোগ্যতা : এমএসসি থেকে পরবর্তী পরীক্ষাগুলোয় প্রথম বিভাগ/শ্রেণিসহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।বেতন : ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)।পদের নাম : মেডিকেল অফিসার।পদ সংখ্যা : ২৬টি।শিক্ষাগত যোগ্যতা : এমএসসি অথবা এইচএসসিতে প্রথম বিভাগসহ কমপক্ষে ৬০% নম্বর প্রাপ্ত এমবিবিএস ডিগ্রি।বেতন : ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)।পদের নাম : কম্পিউটার টাইপিস্ট।পদ সংখ্যা : ৯টি।শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।বেতন : ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)।পদের নাম : ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট।পদ সংখ্যা : ৩২টি।শিক্ষাগত যোগ্যতা : এসএসসি (বিজ্ঞান) অথবা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬ মাসের ট্রেড সার্টিফিকেট।বেতন : ৮,৫০০–২০,৫৭০ টাকা (গ্রেড–১৯)।পদের নাম : জেনারেল অ্যাটেনডেন্ট-২।পদ সংখ্যা : ৮টি।শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস।বেতন : ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)।পদের নাম : স্যানিটারি অ্যাটেনডেন্ট-২।পদ সংখ্যা : ৮টি।শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস।বেতন : ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)।আবেদন পদ্ধতি : আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।আবেদনের শেষ সময় : ২৭ মে, ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
৪ মাস ১৫ দিন আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদফতরের রাজস্ব খাতভুক্ত ‘ফরেস্টার’ পদে ৩৮২ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি বা ডাকযোগে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ জুন। পদের নাম: ফরেস্টারপদ সংখ্যা: ৩৮২টি শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রিঅন্যান্য যোগ্যতা: উচ্চতা ১৬৩ সে.মি; ও বুকের মাপ ৭৬ সে.মিবয়সসীমা: ১৮ থেকে ৩২ বছরআবেদন ফি: ১০০ টাকাবেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)আবেদন যেভাবে: আবেদনপত্র ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুনআবেদনপত্র পূরণ করে ডাকযোগে অথবা বন ভবন, আগারগাঁও, ঢাকার দ্বিতীয় তলায় (Level-1)-এ রক্ষিত বাক্সে সরাসরি পৌঁছাতে হবেআবেদন পাঠানোর ঠিকানা: প্রধান বন সংরক্ষক, বন অধিদফতর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ আবেদনের সময়সীমা: ১০ জুন, ২০২৬ চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন
৪ মাস ১৫ দিন আগে