চট্টগ্রামের চান্দগাঁও থানা হাজতে ডাকাতি ও ছিনতায় মামলায় গ্রেপ্তার করা মো. জুয়েল নামে এক আসামির মুত্যু হয়েছে। তবে পুলিশ বলছে, ওই আসামি থানা হাজতের ভেন্টিলেটরের সাথে ঝুলে আত্নহত্যা করেছেন।
চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির ৩ জুলাই বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামি মো. জুয়েলকে (২২) মঙ্গলবার (২ জুলাই) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটের দিকে নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের ৬ ঘন্টা পর বুধবার ভোর ৬টা ২৫ মিনিটের দিকে চান্দগাঁও থানা হাজতে রাখা অবস্থায় সেখানেই তিনি আত্নহত্যা করেছেন। তবে কি কারণে আত্নহত্যা করেছেন তার কোনো কারণ জানাতে পারেননি ওসি।











