চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালকে জনকল্যাণমূলক প্রতিষ্টান হিসেবে গন্য করে প্রজ্ঞাপন জারী করেছে সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ স¤পদ বিভাগ (আয়কর)। একই সাথে আরও ১০ প্রতিষ্ঠানকে জনকল্যাণমুলক হিসেবে প্রজ্ঞাপনে অর্ন্তভুক্ত করা হয়েছে।
উক্ত প্রতিষ্ঠানসমূহের অনুকূলে কোনো স্বাভাবিক ব্যক্তির প্রদত্ত দান বা অনুদানকে প্রদেয় আয়কর হইতে রেয়াত প্রদান করিল। ১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ হইতে এই প্রজ্ঞাপন কার্যকর হইবে এবং ৩০ জুন ২০৩০ তারিখ পর্যন্ত এই প্রজ্ঞাপন বলবৎ থাকিবে বলে উল্লেখ করা হয়।
গত ৮ জুন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ স¤পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান এফসিএমএ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারী করা হয়। যার এস. আর. ও. নং ২১৩-আইন/আয়কর-৪/২০২৬।-আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন)।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আয়কর আইনের ধারা ৭৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতির আদেশক্রমে উক্ত আইনের ষষ্ঠ তফসিলের অংশ ৩ এর অনুচ্ছেদ ২ এর দফা (১৩) এর বিধানের আওতায় বর্ণিত প্রতিষ্ঠানসমূহকে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়।
একই সাথে উল্লেখ করা হয়, উক্ত প্রতিষ্ঠানসমূহের অনুকূলে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা কর্তৃক প্রদত্ত দান বা অনুদানকে উক্ত করদাতার অনুকূলে উক্ত আইনের অধীন প্রদেয় আয়কর হইতে রেয়াত প্রদান করিল।
প্রতিষ্ঠানসমুহ হলো:-
(১) আসিক, ফাউন্ডেশন ফর চাইল্ডহুড ক্যান্সার
(২) বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট (বেনকেট)
(৩) আল-মারকাজুল ইসলামী;
(৮) ডিসাব্লেড চাইল্ড ফাউন্ডেশন (ডিসিএফ)
(৯) শেরপুর ডায়াবেটিক সমিতি;
(৫) মাওনা ডায়াবেটিক এসোসিয়েশন;
(৬) বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি;
(৭) অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন;
(৮) ব্র্যাক
(১০) রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, ঢাকা; এবং
(১১) চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল।