সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে নির্ধারণের পদ্ধতি আইবাস ডাবল প্লাসে (iBAS++) যুক্ত করার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
তবে প্রশাসনিক মন্ত্রণালয়ের সরকারি আদেশ (জিও) জারির আগের সময়ের কোনো আর্থিক বকেয়া পাবেন না শিক্ষকরা।
মঙ্গলবার (৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বাজেট শাখায় পাঠানো হয়েছে। একই সঙ্গে আর্থিক সুবিধা কার্যকরের সময়সীমাও স্পষ্ট করা হয়েছে।
চিঠিতে বলা হয়, প্রশাসনিক মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত সরকারি আদেশ বা জিও জারির তারিখের আগের কোনো সময়ের আর্থিক বকেয়া শিক্ষকরা প্রাপ্য হবেন না।
অর্থাৎ প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন নির্ধারণের প্রক্রিয়া আইবাস ডাবল প্লাসে যুক্ত হলেও জিও জারির আগের সময়ের জন্য বর্ধিত বেতনের বকেয়া সুবিধা পাওয়া যাবে না।