বাংলাদেশ রেলওয়ে জোনাল স্পোর্টস কাউন্সিল, (পূর্বাঞ্চল) চট্টগ্রাম এর উদ্যোগে ১৫’তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রামের পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে প্রধান প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জনাব মো. সুবক্তগীন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সফিকুর রহমান, সিওপিএস (পূর্ব) ও সভাপতি, জেডএসসি, জনাব মো: শওকত জামিল মোহসী, অতি: সিসিএম (পূর্ব), আহবায়ক ও এসডব্লিউও(পূর্ব), জনাব চৈতী মুহুরী, সাধারণ সম্পাদক, জোনাল স্পোর্টস কাউন্সিল, (পূর্বাঞ্চল), সিআরবি, চট্টগ্রাম এবং জনাব মো: হারুনুর রশীদ ডিডি (পিআর-পূর্ব), সিআরবি, চট্টগ্রাম।
এছাড়া উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী (পূর্ব), সিসিআরএনবি (পূর্ব), সিআরবি, ডিআরএম (চট্টগ্রাম), ডিএস (কারখানা) পাহাড়তলী, ডিইএন-২ (চট্টগ্রাম) এজিএম (পুর্ব), জেপিও-১ (পূর্ব)সহ বিভিন্ন কর্মকর্তা ও কমচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জোনাল স্পোর্টস কাউন্সিলের তথ্যমতে, ১৫’তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রতিযোগিতায় চারটি দল যথাক্রমে ডিএসএ (সদর), ডিএসএ (পাহাড়তলী), ডিএসএ (চট্টগ্রাম) ও ডিএসএ (ঢাকা) দল অংশগ্রহণ করবেন। এর মধ্যে উদ্বোধনী অনুষ্ঠান শেষে ২টি খেলা অনুষ্ঠিত হয়।
১ম খেলা ডিএসএ (সদর) বনাম ডিএসএস (পাহাড়তলী) দলের মধ্যে অনুুষ্ঠিত হয়। খেলা ৩০ মিনিট করে ৬০ মিনিট হয়, কিন্তু কোনো গোল হয়নি। পরিশেষে ট্রাইবেকারে ডিএসএ (সদর) দল জয়ী হয়।
২য় খেলা ডিএসএ (চট্টগ্রাম) বনাম ডিএসএস (ঢাকা) দলের মধ্যে অনুুষ্ঠিত হয়। ৬০ মিনিটের খেলায় ডিএসএ (চট্টগ্রাম) ১ গোলে বিজয়ী হয়।
আগামী ১৪ জুলাই মঙ্গলবার ও ১৫ জুলাই বুধবার ২টি করে খেলা অনুষ্ঠিত হবে। আগামী ১৬ জুলাই বৃহস্পতিবার টুর্নামেনন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দিবেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জনাব মো. সুবক্তগীন।