আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সেই তথ্য গোপন করে হাইকোর্টে আবারও মামলা করায় জিপিএইচ ই¯পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। এক মাসের মধ্যে এই টাকা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে বলা হয়েছে। এই টাকা আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসায় ব্যয় করতে নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৯ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
তিনি বলেন, সংশ্লিষ্ট কো¤পানি একই বিষয়ে আগে হাইকোর্টে রিট করে আদেশ পেলেও, সেই আদেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছিলেন। এরপরও তারা নিম্ন আদালতে নতুন মামলা করে এবং হাইকোর্টে নিষেধাজ্ঞা চাইতে গিয়ে আগের রিট, আপিল বিভাগের স্থগিতাদেশ ও চলমান কার্যক্রমের তথ্য গোপন করেন।
তিনি বলেন, আদালতের কাছে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে আদেশ নেওয়ার চেষ্টা করা আদালতের প্রতি প্রতারণার শামিল। বিষয়টি আদালতের নজরে আনা হয়। আদালতে রিটকারী পক্ষের আইনজীবীরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং জানান, আগের মামলার তথ্য তাদের জানানো হয়নি।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আদালতের প্রতি এমন প্রতারণার জন্য দৃষ্টান্তমূলক অর্থদন্ডের আবেদন করা হয়েছিল। আদালত সেই আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট কো¤পানিকে এক মাসের মধ্যে ৫ কোটি টাকা সুপ্রিম কোর্টে জমা দিতে নির্দেশ দিয়েছেন। এই অর্থ জুলাই গণআন্দোলনে আহতদের চিকিৎসায় ব্যয় করা হবে। এই আদেশ আদালতের প্রতি অসততা ও তথ্য গোপনের বিরুদ্ধে একটি শক্ত বার্তা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আদালতের দৃঢ় অবস্থানের প্রতিফলন।
সুত্র মতে, জিপিএইচ ইস্পাত কারখানার মালিক একজন ঋণ খেলাপি, তিনি সিআইপিও। তিনি তার ঋণ খেলাপি থেকে অব্যাহতি ও সিআইপি ফিরে পেতে রিট আবেদন করেছিলেন। কিন্তু সেটা হাইকোর্টে খারিজ হয়েছিল। ওই রিটের পর হাইকোর্টের দেওয়া আদেশের বিষয়টি নিয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে বিচারাধীন অবস্থায় বিচারিক (নিম্ন) আদালতে আবেদন করেছিলেন।
এরপর ওইসব তথ্য গোপন করে একই বিষয়ে আবারও রিট আবেদন দায়ের করায়, আগের বিস্তারিত ইতিহাস তুলে এ সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের নজরে আনলে তা আমলে নিয়ে জিপিএইচ ই¯পাতকে ৫ কোটি জরিমানা করেন আদালত। একই সঙ্গে ওই টাকা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ের জমা দেওয়ার জন্য বলেছেন হাইকোর্ট। জরিমানার টাকা জুলাই যোদ্ধাদের চিকিৎসায় খরচের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট