পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের বর্তমান মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদের এর সহধর্মীনি সামসুন নাহার সুমি। বৃহস্পতিবার (৯ জুলাই) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে আরও ১৭১ জন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) হিসেবে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হলেও নতুন পদায়ন করে আদেশ জারি করা হয়নি। বিএনপি সরকার গঠন করার পর প্রশাসনে এটিই প্রথম বড় পদোন্নতি।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা দেখতে ক্লিক করুন।
এদিকে পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হওয়ায় নিজের ফেসবুক পেজে সস্ত্রীক সচিত্র পোস্ট দিয়েছেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. ফরিদ আহমেদ। পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ। আমার স্ত্রী সামসুন নাহার সুমি আজ যুগ্মসচিব হিসেবে পদোন্নতি পেয়েছে। সবার কাছে তার ও আমাদের পরিবারের জন্য দোয়ার দরখাস্ত রইলো।
আর এই পোষ্টে অভিনন্দন ও শুভকামনার ঝড় বইছে শুভাকাঙ্খিদের। শুভাকাঙ্খিদের মতে, জনাব মো. ফরিদ আহমেদ রেলওয়ে অঙ্গনে একজন সৎজন ব্যক্তি। রেলওয়ের প্রধান সরঞ্জাম ক্রয় নিয়ন্ত্রক, পাহাড়তলি চট্টগ্রাম কার্যালয়ে প্রধান হিসেবে তিনি দীর্ঘদিন কর্মরত ছিলেন। এ সময়ে রেলওয়ের সরঞ্জাম কেনাকাটায় তিনি অভূতপূর্ব সাফল্য অর্জন করেন। তার সততা ও কর্মনিষ্ঠায় সরঞ্জাম ক্রয় দপ্তর সংশ্লিষ্ট সকলেই অভিভুত।
প্রধান সরঞ্জাম ক্রয় নিয়ন্ত্রক দপ্তর পাহাড়তলি থেকে সরকারি বিধি মোতাবেক বদলি হয়ে তিনি বর্তমানে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহ্যব্যবস্থাপক হিসেবে অত্যন্ত কর্মদক্ষতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করছেন বলে জানান রেলওয়ে পশ্চিমাঞ্চল সংশ্লিষ্টরা। এর মধ্যে প্রায় সময় সাবেক প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক ফরিদ আহমেদকে স্মরণ ও প্রশংসায় ভাসান রেলওয়ে পূর্বাঞ্চল সংশ্লিষ্টরাও।