Dainik Ishan
প্রকাশক: কামাল উদ্দিন
সম্পাদক: খ. ম. ইব্রাহিম
গোপনীয়তার নীতি|আমাদের সম্পর্কে|আর্কাইভ

যোগাযোগ

সম্পাদকীয় কার্যালয় : নুরভবন, শাহ আমানত সড়ক, চট্টগ্রাম।

ফোন : ০৯৬৯৭৫১০০২৪, ০১৫৩২৭৬৪৪০৪।

ইমেইল: dainikishan@gmail.com

প্রয়োজনীয় লিংক

  • Facebookফেসবুক পেজ
  • Xএক্স (টুইটার)
  • LinkedInলিংকডইন
  • @থ্রেডস
  • Messengerমেসেঞ্জার
  • WhatsAppহোয়াটসঅ্যাপ
  • Instagramইনস্টাগ্রাম
  • Telegramটেলিগ্রাম
  • YouTubeইউটিউব চ্যানেল
  • টিকটক

কিউআর কোড

QR Code
Copyright©DainikIshan`2023 । সতর্কতা-কপিরাইট অ্যাক্ট অনুসরণ করুন...
Developed by Dainik Ishan IT Team
বেচা-কেনা.com
ই-পেপার
প্রেস রিলিজ
ফেসবুক পেজসমূহ
  • Dainik Ishan | দৈনিক ঈশান
  • দৈনিক ঈশান | Dainik Ishan
  • Dainik Ishan | দৈনিক ঈশান
Dainik Ishan
XLinkedIn@MessengerWhatsAppInstagramTelegramYouTube

    নিউজিল্যান্ডের বড় রান তাড়া করে বাংলাদেশের রেকর্ড জয়

    নিউজটি পড়েছেন: 1736
    319
    নিউজিল্যান্ডের বড় রান তাড়া করে বাংলাদেশের রেকর্ড জয়
    ছবি : সংগৃহীত
    ফলো করুনFacebookদৈনিক ঈশান ফেসবুকWhatsAppদৈনিক ঈশান হোয়াটসঅ্যাপMessengerদৈনিক ঈশান মেসেঞ্জারYoutubeদৈনিক ঈশান ইউটিউব
    Google News Follow
    ফলো করুনFacebookWhatsAppMessengerYoutube
    Google News Follow
    অ
    Dainik Ishanঈশান প্রতিবেদক২৭ এপৃল, ২০২৬, ২:৪০ PM
    Dainik Ishan

    ঈশান প্রতিবেদক

    অনলাইন সংস্করণ

    ২৭ এপৃল, ২০২৬, ২:৪০ PM

    নিউজটি পড়েছেন: 1736
    শেয়ার৩১৯
    এ সম্পর্কিত আরও খবর
    মেসিকে নিয়ে এক মন্তব্যে আলোচনায় পরীমণি

    মেসিকে নিয়ে এক মন্তব্যে আলোচনায় পরীমণি

    উত্তেজনার পর সমঝোতায় মেয়র ও এনসিপি

    উত্তেজনার পর সমঝোতায় মেয়র ও এনসিপি

    হিরো মোটরবাইকে নগদ ছাড় ও ঈদুল আজহার উপহার

    হিরো মোটরবাইকে নগদ ছাড় ও ঈদুল আজহার উপহার

    বিজ্ঞাপন — ১৬০ × ৬০০

    টার্গেট বড় হওয়ায় কিছুটা শঙ্কা ছিল; রান তাড়ায় মাঝপথে ছন্দপতনও হয়েছিল। কিন্তু তাওহীদ হৃদয়, পারভেজ ইমন আর শামীম পাটোয়ারীদের বিস্ফোরক ব্যাটিংয়ের সামনে সব উড়ে গেল শঙ্কা। বড় রান তাড়া করেও চট্টগ্রামে কিউইদের ৬ উইকেটে গুঁড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি সিরিজে শুভ সূচনা করল লিটন দাসের দল। এটা ঘরের মাঠে বাংলাদেশের সবচেয়ে বড় রান তাড়া করার রেকর্ড।

    রান তাড়ায় বাংলাদেশের শুরুটা ছিল বেশ ভালো। ৫.৩ ওভারে সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম মিলে ৪১ রানের ওপেনিং জুটি উপহার দেন। ১৬ বলে ১৭ রান করে সাইফ আউট হতেই বিপর্যয়ের শুরু। অধিনায়ক লিটন দাস তিনে নেমে দারুণ শুরু করেছিলেন। কিন্তু ১৫ বলে ২ চার ‌১ ছক্কায় ২১ রান করেই তিনি ইশ সোধির বলে পুল করতে গিয়ে সোজা বোল্ড হয়ে যান। ওয়ানডে মেজাজে খেলতে থাকা তানজিদ আর রানের গতি বাড়াতে পারেননি। তিনি ২৫ বলে ২০ রান করে আউট হয়ে যান।

    আরও পড়ুন :মেসিকে নিয়ে এক মন্তব্যে আলোচনায় পরীমণি

    ৭৭ রানে ৩ উইকেটের পতনের পর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ব্যাট হাতে পাল্টা আক্রমণ শুরু করেন তাওহীদ হৃদয় ও পারভেজ ইমন। এই দুজন চতুর্থ উইকেটে গড়েন ২৮ বলে ৫৭ রানের জুটি। ১৪ বলে ২৮ রান করা ইমন ক্লার্কসনের অফ কাটারে ছক্কা মারতে গিয়ে ধরা পড়েন লং অফে। বিস্ফোরক মেজাজে থাকা হৃদয়ের সঙ্গে যোগ দেন শামীম পাটোয়ারী। শেষ তিন ওভারে প্রয়োজন হয় ১৮ রানের। ১৭তম ওভারে শামীমের তিন চার আর এক ছক্কায় জয় চলে আসে হাতের নাগালে। ১২ বল হাতে রেখেই জিতে যায় বাংলাদেশ।

    তাওহীদ হৃদয় ২৭ বলে ২ চার ৩ ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন। আর শামীম হোসেন খেলেন ১৩ বলে ৩ চার ২ ছক্কায় ৩১ রানের অপরাজিত ইনিংস। দুজনের অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে আসে ২১ বলে ৪৯ রান। ম্যাচসেরার পুরস্কার উঠেছে তাওহীদ হৃদয়ের হাতে। কিউইদের হয়ে ২ উইকেট নেওয়া ইশ সোধি ৪ ওভারে দিয়েছেন ৪০ রান। ম্যাথু ফিশার তো ৪ ওভারে ৫৩ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

    আরও পড়ুন :উত্তেজনার পর সমঝোতায় মেয়র ও এনসিপি

    এর আগে আজ সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৮২ রান তোলে নিউজিল্যান্ড। দলীয় ১১ রানেই রান আউট হয়ে যান টিম রবিনসন (০)। আরেক ওপেনার কাটেনে ক্লার্ক অবশ্য ৩৭ বলে ৭ চার ১ ছক্কায় ৫১ রানের ইনিংস উপহার দেন। তিনে নেমে উইকেটকিপার ড্যান ক্লেভারও খেলেন ২৮ বলে ৫১ রানের বিস্ফোরক ইনিংস। এ দুজনকেই শিকার করেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

    ১০ ওভারে ১০০ রান তুলে ফেলা নিউজিল্যান্ড পরের পাঁচ ওভারে তোলে মাত্র ৩০ রান। বাংলাদেশি স্পিনাররা রানের লাগাম টানেন। ১৬.৩ ওভারে ৫ উইকেটে ১৫১ রান করার পর আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। খেলা শুরু হলে ভারপ্রাপ্ত অধিনায়ক নিক কেলি ২৭ বলে ৩৯ রান করে আউট হয়ে যান। শিকারি শরিফুল ইসলাম। শেষ ওভারে উইকেট পেতে পারতেন রিপন মণ্ডল; তবে ১৪ বলে অপরাজিত ২৭ রান করা ক্লার্কসনের ক্যাচ ফেলেন রিশাদ হোসেন।

    বল হাতে তিন পেসারই উদার হস্তে রান বিলিয়েছেন। শরিফুল ৪ ওভারে ৩৬ রানে ১ উইকেট, তানজিম সাকিব ৪ ওভারে ৪০ রানে ১টি এবং রিপন ৩৯ রান দিয়ে উইকেটশূন্য। দুই স্পিনারের মধ্যে শেখ মাহেদী ৩১ রানে একটি আর রিশাদ হোসেন ৩২ রানে ২ উইকেট নেন।

    ঈশান/প্রবি/সুম
    ● ট্রেন্ডিং:খেলাধুলাচট্টগ্রাম
    Google News

    দৈনিক ঈশানের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

    ‹ আগের নিউজ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে এবার অভিযোগ জেবা জান্নাতের

    মন্তব্য করুন

    আরও পড়ুন

    মেসিকে নিয়ে এক মন্তব্যে আলোচনায় পরীমণি

    মেসিকে নিয়ে এক মন্তব্যে আলোচনায় পরীমণি

    উত্তেজনার পর সমঝোতায় মেয়র ও এনসিপি

    উত্তেজনার পর সমঝোতায় মেয়র ও এনসিপি

    হিরো মোটরবাইকে নগদ ছাড় ও ঈদুল আজহার উপহার

    হিরো মোটরবাইকে নগদ ছাড় ও ঈদুল আজহার উপহার

    জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ২৮ মে ঈদুল আজহা

    জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ২৮ মে ঈদুল আজহা

    দুবাই ট্যাক্সি কোম্পানিতে ৬ হাজার ড্রাইভার নিয়োগ

    দুবাই ট্যাক্সি কোম্পানিতে ৬ হাজার ড্রাইভার নিয়োগ

    চট্টগ্রামে জুলাই গ্রাফিতি নিয়ে লঙ্কাকান্ড!

    চট্টগ্রামে জুলাই গ্রাফিতি নিয়ে লঙ্কাকান্ড!

    ডিসি হতে ৮ কোটি টাকায় চুক্তি!

    ডিসি হতে ৮ কোটি টাকায় চুক্তি!

    সন্তানের চেয়ে কুকুর পোষা অনেক ভালো

    সন্তানের চেয়ে কুকুর পোষা অনেক ভালো
    বিজ্ঞাপন — ৩০০ × ২৫০
    সপ্তাহের সেরা খবর
    ১

    মেসিকে নিয়ে এক মন্তব্যে আলোচনায় পরীমণি

    ৮২ বার পড়া হয়েছে
    ২

    উত্তেজনার পর সমঝোতায় মেয়র ও এনসিপি

    ৯৮ বার পড়া হয়েছে
    ৩

    জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ২৮ মে ঈদুল আজহা

    ১১১ বার পড়া হয়েছে
    ৪

    দুবাই ট্যাক্সি কোম্পানিতে ৬ হাজার ড্রাইভার নিয়োগ

    ৪২ বার পড়া হয়েছে
    ৫

    চট্টগ্রামে জুলাই গ্রাফিতি নিয়ে লঙ্কাকান্ড!

    ১১৮ বার পড়া হয়েছে
    সব খবর
    বিজ্ঞাপন — ৩০০ × ২৫০
    ১

    মেসিকে নিয়ে এক মন্তব্যে আলোচনায় পরীমণি

    ২

    উত্তেজনার পর সমঝোতায় মেয়র ও এনসিপি

    ৩

    হিরো মোটরবাইকে নগদ ছাড় ও ঈদুল আজহার উপহার

    ৪

    জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ২৮ মে ঈদুল আজহা

    ৫

    দুবাই ট্যাক্সি কোম্পানিতে ৬ হাজার ড্রাইভার নিয়োগ

    ৬

    চট্টগ্রামে জুলাই গ্রাফিতি নিয়ে লঙ্কাকান্ড!

    ৭

    ডিসি হতে ৮ কোটি টাকায় চুক্তি!

    ৮

    সন্তানের চেয়ে কুকুর পোষা অনেক ভালো

    ৯

    জমি কিনে ১৩ বছর ধরে আদালতে কুদ্দুস বয়াতি

    ১০

    ওমান থেকে মঙ্গলবার আসছে চার ভাইয়ের লাশ, শোকে বিহ্বল রাঙ্গুনিয়া

    সব খবর
    বিজ্ঞাপন — ৩০০ × ২৫০
    বিজ্ঞাপন — ৩০০ × ২৫০