Dainik Ishan
প্রকাশক: কামাল উদ্দিন
সম্পাদক: খ. ম. ইব্রাহিম
গোপনীয়তার নীতি|আমাদের সম্পর্কে|আর্কাইভ

যোগাযোগ

সম্পাদকীয় কার্যালয় : নুরভবন, শাহ আমানত সড়ক, চট্টগ্রাম।

ফোন : ০৯৬৯৭৫১০০২৪, ০১৫৩২৭৬৪৪০৪।

ইমেইল: dainikishan@gmail.com

প্রয়োজনীয় লিংক

  • Facebookফেসবুক পেজ
  • Xএক্স (টুইটার)
  • LinkedInলিংকডইন
  • @থ্রেডস
  • Messengerমেসেঞ্জার
  • WhatsAppহোয়াটসঅ্যাপ
  • Instagramইনস্টাগ্রাম
  • Telegramটেলিগ্রাম
  • YouTubeইউটিউব চ্যানেল
  • টিকটক

কিউআর কোড

QR Code
Copyright©DainikIshan`2023 । সতর্কতা-কপিরাইট অ্যাক্ট অনুসরণ করুন...
Developed by Dainik Ishan IT Team
বেচা-কেনা.com
ই-পেপার
প্রেস রিলিজ
ফেসবুক পেজসমূহ
  • Dainik Ishan | দৈনিক ঈশান
  • দৈনিক ঈশান | Dainik Ishan
  • Dainik Ishan | দৈনিক ঈশান
Dainik Ishan
XLinkedIn@MessengerWhatsAppInstagramTelegramYouTube

    ৮ বিলিয়ন ইউরো পাচার: সাইপ্রাসে এস আলমের বাড়ি ক্রোক

    নিউজটি পড়েছেন: 185
    203
    ৮ বিলিয়ন ইউরো পাচার: সাইপ্রাসে এস আলমের বাড়ি ক্রোক
    ফলো করুনFacebookদৈনিক ঈশান ফেসবুকWhatsAppদৈনিক ঈশান হোয়াটসঅ্যাপMessengerদৈনিক ঈশান মেসেঞ্জারYoutubeদৈনিক ঈশান ইউটিউব
    Google News Follow
    ফলো করুনFacebookWhatsAppMessengerYoutube
    Google News Follow
    অ
    Dainik Ishanঈশান প্রতিবেদক২৯ মে, ২০২৬, ৮:২০ AM
    Dainik Ishan

    ঈশান প্রতিবেদক

    অনলাইন সংস্করণ

    ২৯ মে, ২০২৬, ৮:২০ AM

    নিউজটি পড়েছেন: 185
    শেয়ার২০৩
    এ সম্পর্কিত আরও খবর
    সুইজারল্যান্ড থেকে গরু বিক্রি করতে এলেন চট্টগ্রামের মহসিন

    সুইজারল্যান্ড থেকে গরু বিক্রি করতে এলেন চট্টগ্রামের মহসিন

    আসছে ভোগের বাজেট

    আসছে ভোগের বাজেট

    হিরো মোটরবাইকে নগদ ছাড় ও ঈদুল আজহার উপহার

    হিরো মোটরবাইকে নগদ ছাড় ও ঈদুল আজহার উপহার

    বিজ্ঞাপন — ১৬০ × ৬০০

    বাংলাদেশে চলমান ব্যাংক জালিয়াতি ও অর্থ পাচারের ফৌজদারি তদন্তের অংশ হিসেবে বিতর্কিত ব্যবসায়ী ও এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) এবং তার স্ত্রীর মালিকানাধীন একটি সম্পত্তি জব্দ করেছে সাইপ্রাস কর্তৃপক্ষ।

    ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগে ওই সম্পত্তি জব্দের আদেশ দেন সাইপ্রাসের নিকোসিয়া জেলা আদালত। সাইপ্রাসের আদালতের নির্দেশ অনুযায়ী, দেশটির পারেক্লিশা এলাকায় অবস্থিত সাইফুল আলমের একটি দোতলা আবাসিক ভবন ক্রোক করা হয়েছে।

    সাইপ্রাসের মানি লন্ডারিং প্রতিরোধ ইউনিটের (মোকাস) আবেদনের পর ১৯ মে এই সম্পত্তি জব্দের আদেশ দেওয়া হয়। দুই দেশের পারস্পরিক আইনি সহযোগিতা প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের পাঠানো অনুরোধের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

    আরও পড়ুন :সুইজারল্যান্ড থেকে গরু বিক্রি করতে এলেন চট্টগ্রামের মহসিন

    স্থানীয় গণমাধ্যম সাইপ্রাস মেইলে প্রকাশিত এ সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্যমতে, ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে পরিচালিত একটি কোম্পানির নেটওয়ার্ক ও তাদের আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখছে বাংলাদেশ। এই তদন্তের মূল বিষয়বস্তুর মধ্যে রয়েছে জালিয়াতির মাধ্যমে ঋণ নেওয়া, অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং।

    তদন্তের অংশ হিসেবে ২০১৬ সালে সাইফুল আলমের মালিকানাধীন সাইপ্রাসে নিবন্ধিত কোম্পানি ‌‘এসিএলএআরই ইন্টারন্যাশনাল’ এবং সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস ও জার্সিতে থাকা বিভিন্ন ট্রাস্ট ও কোম্পানির নেটওয়ার্ক পরীক্ষা করে দেখছেন বাংলাদেশের গোয়েন্দা সংস্থা।

    সাইপ্রাসের আদালতে সম্পত্তি ক্রোকের আদেশ জারির ঠিক এক দিন পর বাংলাদেশে একটি আদালত সাইফুল আলম এবং তার ১০ জন আত্মীয় ও সহযোগীকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন।

    আরও পড়ুন :আসছে ভোগের বাজেট

    ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে এস আলম গ্রুপের একটি সহযোগী সংস্থাকে দেওয়া প্রায় ৬০ লাখ ইউরোর (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ কোটি টাকা) একটি ঋণের বিপরীতে ১৩৪টি বাস কেনার কথা ছিল। তবে সেই বাসগুলো কেনা হয়নি— এমন অভিযোগে করা মামলায় এই সাজা দেওয়া হয়।

    তবে বাংলাদেশের তদন্তের ব্যাপ্তি কেবল এই একটি মামলার মধ্যেই সীমাবদ্ধ নয়। সাইপ্রাসের কর্তৃপক্ষের কাছে অনুরোধে বলা হয়েছে, সাইফুল আলমের সঙ্গে যুক্ত বিভিন্ন কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকসহ দেশের বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়েছে, যার একটি বড় অংশ পরে খেলাপি হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে, এই ঋণের অর্থ বিভিন্ন দেশের জটিল প্রাতিষ্ঠানিক নেটওয়ার্কের মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে কি না।

    বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সম্প্রতি জানিয়েছেন, এই প্রক্রিয়ায় দেশ থেকে প্রায় ৮ বিলিয়ন ইউরোর (৮০০ কোটি ইউরো) বেশি অর্থ পাচার করা হয়েছে। বাংলাদেশি কর্তৃপক্ষের ধারণা, এই পাচার করা অর্থের একটি অংশ সাইপ্রাস, সিঙ্গাপুর ও অন্যান্য দেশের সম্পত্তিতে বিনিয়োগ করা হয়েছে।

    আরও পড়ুন :হিরো মোটরবাইকে নগদ ছাড় ও ঈদুল আজহার উপহার

    সাইফুল আলমের পক্ষে তার আইনি সংস্থা- কুইন ইমানুয়েল এক বিবৃতিতে জানিয়েছে, তার সমস্ত আন্তর্জাতিক বিনিয়োগ বৈধ বৈদেশিক উৎস থেকে অর্থায়িত এবং তার বিরুদ্ধে নেওয়া এই পদক্ষেপগুলো সম্পূর্ণ অন্যায্য ও উদ্দেশ্যপ্রণোদিত।

    তবে তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সাইফুল আলম। ইতোমধ্যে আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি সংস্থায় (আইসিএসআইডি) এই পদক্ষেপের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছেন তিনি। তার দাবি, সম্পত্তি ক্রোকের এই সিদ্ধান্তগুলো আন্তর্জাতিক বিনিয়োগ সুরক্ষা চুক্তির লঙ্ঘন।

    উল্লেখ্য, সাইফুল আলম ২০১৬ সালে সাইপ্রাসের বিতর্কিত সিটিজেন-বাই-ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (যা সাধারণত ‘গোল্ডেন পাসপোর্ট’ নামে পরিচিত) মাধ্যমে দেশটির নাগরিকত্ব লাভ করেন। পরে নানাবিধ বিতর্কের কারণে সাইপ্রাস সরকার এই কার্যক্রম বন্ধ করে দেয়। তবে এই নাগরিকত্ব প্রদান প্রক্রিয়ার ত্রুটি-বিচ্যুতি তদন্তে গঠিত ‘নিকোলাটোস কমিটি’র প্রতিবেদনে সাইফুল আলমের নামের কোনো উল্লেখ ছিল না।

    ঈশান/প্রবি/মউ
    ● ট্রেন্ডিং:এস আলমপ্রবাসীচট্টগ্রাম চেম্বারদুদক
    Google News

    দৈনিক ঈশানের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

    ‹ আগের নিউজগরুর গোশত খাওয়ার পর ভুলেও খাবেন না যে খাবারপরের নিউজ ›চট্টগ্রামে উল্টো পথে ঈগল বাসের তাণ্ডব, প্রাণ গেল ৪ জনের

    মন্তব্য করুন

    আরও পড়ুন

    চট্টগ্রাম থেকে সরবে না বিপিসি, সমাধান হবে ওজন স্কেল বৈষম্য : অর্থমন্ত্রী

    চট্টগ্রাম থেকে সরবে না বিপিসি, সমাধান হবে ওজন স্কেল বৈষম্য : অর্থমন্ত্রী

    গরুর গোশত খাওয়ার পর ভুলেও খাবেন না যে খাবার

    গরুর গোশত খাওয়ার পর ভুলেও খাবেন না যে খাবার

    চট্টগ্রামে উল্টো পথে ঈগল বাসের তাণ্ডব, প্রাণ গেল ৪ জনের

    চট্টগ্রামে উল্টো পথে ঈগল বাসের তাণ্ডব, প্রাণ গেল ৪ জনের

    জাতীয় চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ উৎসুক মানুষের ভিড়

    জাতীয় চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ উৎসুক মানুষের ভিড়

    ৫২ পদে ১৪৮৫ নিয়োগ, আবেদন ২ জুন থেকে

    ৫২ পদে ১৪৮৫ নিয়োগ, আবেদন ২ জুন থেকে

    পচা-বাসি খাবার দিলেই ‘পেমেন্ট লক’

    পচা-বাসি খাবার দিলেই ‘পেমেন্ট লক’

    জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা গুড়িয়ে দিয়েছে যৌথবাহিনীর ক্যাম্প

    জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা গুড়িয়ে দিয়েছে যৌথবাহিনীর ক্যাম্প

    শান্তি আলোচনা সঠিক পথে এগোচ্ছে: পাকিস্তানি প্রধানমন্ত্রী

    শান্তি আলোচনা সঠিক পথে এগোচ্ছে: পাকিস্তানি প্রধানমন্ত্রী
    বিজ্ঞাপন — ৩০০ × ২৫০
    সপ্তাহের সেরা খবর
    ১

    চট্টগ্রাম থেকে সরবে না বিপিসি, সমাধান হবে ওজন স্কেল বৈষম্য : অর্থমন্ত্রী

    ৯ বার পড়া হয়েছে
    ২

    গরুর গোশত খাওয়ার পর ভুলেও খাবেন না যে খাবার

    ১৬৬ বার পড়া হয়েছে
    ৩

    ৮ বিলিয়ন ইউরো পাচার: সাইপ্রাসে এস আলমের বাড়ি ক্রোক

    ১৮৬ বার পড়া হয়েছে
    ৪

    চট্টগ্রামে উল্টো পথে ঈগল বাসের তাণ্ডব, প্রাণ গেল ৪ জনের

    ৮৮১ বার পড়া হয়েছে
    সব খবর
    বিজ্ঞাপন — ৩০০ × ২৫০
    ১

    চট্টগ্রাম থেকে সরবে না বিপিসি, সমাধান হবে ওজন স্কেল বৈষম্য : অর্থমন্ত্রী

    ২

    গরুর গোশত খাওয়ার পর ভুলেও খাবেন না যে খাবার

    ৩

    ৮ বিলিয়ন ইউরো পাচার: সাইপ্রাসে এস আলমের বাড়ি ক্রোক

    ৪

    চট্টগ্রামে উল্টো পথে ঈগল বাসের তাণ্ডব, প্রাণ গেল ৪ জনের

    ৫

    জাতীয় চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ উৎসুক মানুষের ভিড়

    ৬

    ৫২ পদে ১৪৮৫ নিয়োগ, আবেদন ২ জুন থেকে

    ৭

    পচা-বাসি খাবার দিলেই ‘পেমেন্ট লক’

    ৮

    জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা গুড়িয়ে দিয়েছে যৌথবাহিনীর ক্যাম্প

    ৯

    শান্তি আলোচনা সঠিক পথে এগোচ্ছে: পাকিস্তানি প্রধানমন্ত্রী

    ১০

    নির্ভরতা নয়, সঙ্গীর জন্য মেয়েদের বিয়ে হতে পারে

    সব খবর
    বিজ্ঞাপন — ৩০০ × ২৫০
    বিজ্ঞাপন — ৩০০ × ২৫০