Dainik Ishan
প্রকাশক: কামাল উদ্দিন
সম্পাদক: খ. ম. ইব্রাহিম
গোপনীয়তার নীতি|আমাদের সম্পর্কে|আর্কাইভ

যোগাযোগ

সম্পাদকীয় কার্যালয় : নুরভবন, শাহ আমানত সড়ক, চট্টগ্রাম।

ফোন : ০৯৬৯৭৫১০০২৪, ০১৫৩২৭৬৪৪০৪।

ইমেইল: dainikishan@gmail.com

প্রয়োজনীয় লিংক

  • Facebookফেসবুক পেজ
  • Xএক্স (টুইটার)
  • LinkedInলিংকডইন
  • @থ্রেডস
  • Messengerমেসেঞ্জার
  • WhatsAppহোয়াটসঅ্যাপ
  • Instagramইনস্টাগ্রাম
  • Telegramটেলিগ্রাম
  • YouTubeইউটিউব চ্যানেল
  • টিকটক

কিউআর কোড

QR Code
Copyright©DainikIshan`2023 । সতর্কতা-কপিরাইট অ্যাক্ট অনুসরণ করুন...
Developed by Dainik Ishan IT Team
Dainik Ishan
প্রকাশক: কামাল উদ্দিন
সম্পাদক: খ. ম. ইব্রাহিম
গোপনীয়তার নীতি|আমাদের সম্পর্কে|আর্কাইভ

যোগাযোগ

সম্পাদকীয় কার্যালয় : নুরভবন, শাহ আমানত সড়ক, চট্টগ্রাম।

ফোন : ০৯৬৯৭৫১০০২৪, ০১৫৩২৭৬৪৪০৪।

ইমেইল: dainikishan@gmail.com

প্রয়োজনীয় লিংক

  • Facebookফেসবুক পেজ
  • Xএক্স (টুইটার)
  • LinkedInলিংকডইন
  • @থ্রেডস
  • Messengerমেসেঞ্জার
  • WhatsAppহোয়াটসঅ্যাপ
  • Instagramইনস্টাগ্রাম
  • Telegramটেলিগ্রাম
  • YouTubeইউটিউব চ্যানেল
  • টিকটক

কিউআর কোড

QR Code
Copyright©DainikIshan`2023 । সতর্কতা-কপিরাইট অ্যাক্ট অনুসরণ করুন...
Developed by Dainik Ishan IT Team

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা/

সোহেল রানা-স্বপ্নার মৃত্যুদণ্ড

নিউজটি পড়েছেন: 18638
188
সোহেল রানা-স্বপ্নার মৃত্যুদণ্ড
ফলো করুনFacebookদৈনিক ঈশান ফেসবুকWhatsAppদৈনিক ঈশান হোয়াটসঅ্যাপMessengerদৈনিক ঈশান মেসেঞ্জারYoutubeদৈনিক ঈশান ইউটিউব
Google News Follow
ফলো করুনFacebookWhatsAppMessengerYoutube
Google News Follow
অ
Dainik Ishanঈশান প্রতিবেদক৭ জুন, ২০২৬, ১:৪১ PM
Dainik Ishan

ঈশান প্রতিবেদক

অনলাইন সংস্করণ

৭ জুন, ২০২৬, ১:৪১ PM

নিউজটি পড়েছেন: 18638
শেয়ার১৮৮
বিজ্ঞাপন — ১৬০ × ৬০০বিজ্ঞাপন — ১৬০ × ৬০০

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামি সোহেলকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অপরদিকে আসামি স্বপ্নাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড ভিকটিম রামিসার আইনগত উত্তরাধিকার পাবে। ক্ষতিপূরণ না দিলে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ভিকটিম মৃত রামিসার আইনগত উত্তরাধিকারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ রায় ঘোষণা করেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্যে সকাল সাড়ে ৮টার দিকে প্রথমে আসামি সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়।

এরপর ৮টা ৫০ মিনিটে কারাগার থেকে প্রিজনভ্যানে করে আনা হয় প্রধান অভিযুক্ত সোহেল রানাকে। এসময় তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নেওয়া হয়। রায় ঘোষণার আগে দুজনকেই এজলাসে তোলা হয়। বেলা ১১টার পর রায় পড়া শুরু করেন বিচারক।

এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও তৎপর থাকতে দেখা গেছে।

উল্লেখ্য, গত ১৯ মে সকালে পল্লবীতে আলোচিত এই ধর্ষণ ও হত্যাকাণ্ডটি ঘটে। পরদিন ২০ মে (১৯ মে দিবাগত রাত) ১২টা ৫ মিনিটে ভিকটিমের বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে ভিকটিমকে ধর্ষণ করে মৃত্যু ঘটানো ও লাশ গুমে সহযোগিতার অভিযোগ আনা হয়।

এরপর তদন্তে মাঠে নামে পুলিশ। ঘটনার ৪ দিনের মাথায় ২৪ মে তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান চার্জশিট (অভিযোগপত্র) জমা দেন। চার্জশিটে মোট ১৮ জনকে সাক্ষী করা হয়।

গত ১ জুন সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। ২ জুন শুরু হয় সাক্ষ্যগ্রহণ। ওই দিন ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জনের জবানবন্দি ও জেরার মাধ্যমে সাক্ষ্য গ্রহণ শেষ করেন আদালত। পরে ৩ জুন আত্মপক্ষ সমর্থন শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেন আসামিরা।

গত ৪ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। এর মধ্য দিয়ে নৃশংস এ ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় নজিরবিহীন গতিতে বিচার শেষ পর্যায়ে পৌঁছাল।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হয় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা। এ সময় তাকে কৌশলে নিজেদের বাসায় ডেকে নেন স্বপ্না। ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকেন তার মা।

একপর্যায়ে সোহেলের দরজার সামনে মেয়ের জুতা দেখতে পান তিনি। ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে রামিসার বাবা-মা এবং অন্যান্য ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সোহেলের শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং একটি বড় বালতির মধ্যে মাথা দেখতে পান।

পরে জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে কল পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বপ্নাকে হেফাজতে নেয় পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

ঈশান/প্রবি/ইখ
● ট্রেন্ডিং:শিশুহত্যাঅপরাধ
Google News

দৈনিক ঈশানের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

মন্তব্য করুন

বিজ্ঞাপন — ৩০০ × ২৫০বিজ্ঞাপন — ৩০০ × ২৫০
বিজ্ঞাপন — ৩০০ × ২৫০বিজ্ঞাপন — ৩০০ × ২৫০
বিজ্ঞাপন — ৩০০ × ২৫০বিজ্ঞাপন — ৩০০ × ২৫০
বিজ্ঞাপন — ৩০০ × ২৫০বিজ্ঞাপন — ৩০০ × ২৫০
এ সম্পর্কিত আরও খবর
দেশজুড়ে সাইবার ডাকাতচক্রের প্রতারণার জাল

দেশজুড়ে সাইবার ডাকাতচক্রের প্রতারণার জাল

নিরাপত্তার ঘেরাটোপে জঙ্গল সলিমপুর

নিরাপত্তার ঘেরাটোপে জঙ্গল সলিমপুর

ইসরায়েলকে এখন সবচেয়ে বড় হুমকি মনে করছে পেন্টাগণ

ইসরায়েলকে এখন সবচেয়ে বড় হুমকি মনে করছে পেন্টাগণ

আরও পড়ুন :দেশজুড়ে সাইবার ডাকাতচক্রের প্রতারণার জাল
আরও পড়ুন :নিরাপত্তার ঘেরাটোপে জঙ্গল সলিমপুর
আরও পড়ুন :ইসরায়েলকে এখন সবচেয়ে বড় হুমকি মনে করছে পেন্টাগণ
পরের নিউজ ›দেশজুড়ে সাইবার ডাকাতচক্রের প্রতারণার জাল

আরও পড়ুন

দেশজুড়ে সাইবার ডাকাতচক্রের প্রতারণার জাল

দেশজুড়ে সাইবার ডাকাতচক্রের প্রতারণার জাল

নিরাপত্তার ঘেরাটোপে জঙ্গল সলিমপুর

নিরাপত্তার ঘেরাটোপে জঙ্গল সলিমপুর

ইসরায়েলকে এখন সবচেয়ে বড় হুমকি মনে করছে পেন্টাগণ

ইসরায়েলকে এখন সবচেয়ে বড় হুমকি মনে করছে পেন্টাগণ

ফিফা বিশ্বকাপে কোমর দুলিয়ে বিশ্ব কাঁপাতে চান নোরা ফাতেহি

ফিফা বিশ্বকাপে কোমর দুলিয়ে বিশ্ব কাঁপাতে চান নোরা ফাতেহি

ভারতের কাছে শিরোপা হারাল বাংলাদেশ

ভারতের কাছে শিরোপা হারাল বাংলাদেশ

তফসিল আগস্টে

তফসিল আগস্টে

ইউরোপের অধিকাংশ মানুষের অপছন্দের দেশ ইসরায়েল!

ইউরোপের অধিকাংশ মানুষের অপছন্দের দেশ ইসরায়েল!

শাকিব-বুবলীর ঘরে এলো দ্বিতীয় সন্তান শারলীন খান

শাকিব-বুবলীর ঘরে এলো দ্বিতীয় সন্তান শারলীন খান