অপু-বুবলীর পর ঢালিউড সুপারস্টার শাকিব খান এবার কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পালকে নতুন জুটি হিসেবে নিয়ে আসছে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিতে। তাদের জুটিবদ্ধ হওয়ার খবরটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব মহলে দারুণ আলোড়ন সৃষ্টি করেছে। এর আগে এই জুটির ‘প্রিয়তমা’ সিনেমাটি বাংলাদেশের সিনেমার ইতিহাসে রেকর্ড গড়েছিল এবং গত বছরের ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ সিনেমাটিও ব্যাপক বাণিজ্যিক সাফল্য অর্জন করেছিল। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হতে যাওয়া এই নতুন সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে তুমুল কৌতূহল কাজ করছে। শুরুতে শোনা গিয়েছিল এই সিনেমায় শাকিব খানের বিপরীতে সাবিলা নূর অভিনয় করবেন, তবে প্রযোজক শাহরীন আক্তার সুমি সেই জল্পনা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে সাবিলাকে নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই। এরপর থেকেই বিশ্বস্ত সূত্র মারফত জানা যায় যে, সাবিলা নূর নন বরং শাকিবের নায়িকা হিসেবে পর্দায় ফিরছেন ইধিকা পালই। যদিও নির্মাতা পক্ষ বা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবুও দুই বাংলার এই জনপ্রিয় জুটির পুনর্মিলনের খবরে ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। অ্যাকশন, রোমান্স এবং প্রতিশোধের গল্পের এই চলচ্চিত্রটির প্রি-প্রোডাকশনের কাজ পুরোদমে চলছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের অক্টোবর মাস থেকেই এর শুটিং শুরু হবে। সিনেমার সম্ভাব্য নাম হিসেবে ‘নিঃস্ব’ ও ‘হায়েনা’র মতো নাম নিয়ে আলোচনা চললেও নির্মাতা এখনই নাম চূড়ান্ত করতে নারাজ। তবে তিনি আশ্বস্ত করেছেন যে গল্প এবং চরিত্রের অভিনব উপস্থাপনায় দর্শক শাকিব খানকে একেবারেই নতুন একটি অবতারে দেখতে পাবেন।
১ মাস ১২ দিন আগে
নিউইয়র্কে প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’। এবারের উৎসবে ২০২৩ থেকে ২০২৫ সালের সেরা চলচ্চিত্র, নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের বিভিন্ন বিভাগে সম্মাননা প্রদান করা হয়। প্রিয়তমা সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হন শাকিব খান। সেরা চলচ্চিত্র প্রিয়তমা। দেয়ালের দেশ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হন শবনম বুবলী এবং ১৯৭১ সেই সব দিন নির্মাণের জন্য সেরা পরিচালক হিসেবে নির্বাচিত হন হৃদি হক।এছাড়া আরও যাঁরা পুরস্কৃত হয়েছেন তাঁরা হলেন সেরা পার্শ্ব অভিনেতা চঞ্চল চৌধুরী (তুফান), সেরা পার্শ্ব অভিনেত্রী সানজিদা প্রীতি (১৯৭১ সেইসব দিন), শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম কাছের মানুষ দূরে থুইয়া ও পরিচালক শিহাব শাহীন, সেরা অভিনেতা (ওয়েব ফিল্ম) মামুনুন ইমন (মায়া), সেরা অভিনেত্রী (ওয়েব ফিল্ম) আফসান আরা বিন্দু (উণিশ ২০)।শ্রেষ্ঠ শিশুশিল্পী কাজী আরিশা (গ্রীন কার্ড) ও নৈঋতা হাসিন রৌদ্রময়ী (জংলী), শ্রেষ্ঠ গায়ক বালাম (প্রিয়তমা- ও প্রিয়তমা) ও প্রীতম হাসান (লাগে উড়া ধুরা- তুফান), শ্রেষ্ঠ গায়িকা অবন্তি সিঁথি (সুড়ঙ্গ- গা ছুঁয়ে বলো), শ্রেষ্ঠ কহিনিকার ড. ইনামুল হক (১৯৭১ সেই সব দিন), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, নাজিম উদ দৌলা ও রাহয়ান রাফী (সুড়ঙ্গ), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক সুমন সরকার (সুড়ঙ্গ) ও সাহেল রনি (দেয়ালের দেশ), শ্রেষ্ঠ সম্পাদক সিমিত রায় অন্তর (সুড়ঙ্গ), কামরুজ্জামান রনি (১৯৭১- সেই সব দিন), শ্রেষ্ঠ শব্দগ্রাহক রিপন নাথ (তুফান), শ্রেষ্ঠ গীতিকার আসিফ ইকবাল (মেঘের নৌকা- প্রহেলিকা) ও সোমেশ্বর অলি (ঈশ্বর- প্রিয়তমা), শ্রেষ্ঠ সুরকার প্রিন্স মাহমুদ (ঈশ্বর- প্রিয়তমা), শ্রেষ্ঠ সংগীত পরিচালক ইমন সাহা (প্রহেলিকা)। শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র লস্ট (Lost) ও শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র Songs for a Country (একটি দেশের জন্য গান)।বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বাংলা চলচ্চিত্রের বিকাশে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্মারক গ্রহণ করে বায়োস্কোপ ফিল্মস, স্টার সিনেপ্লেক্স এবং জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’। জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত এই উৎসবটি প্রবাসী বাংলাদেশি দর্শকসহ স্থানীয় চলচ্চিত্রপ্রেমীদের মাঝে ব্যাপক উন্মাদনা ও সাড়া ফেলেছে। প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিওর যৌথ উদ্যোগে এবং আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয়। এছাড়া পুরো আয়োজনের অন্যতম প্রধান স্পন্সর ছিল ‘অল কাউন্টি হোম কেয়ার’। অলিভ আহমেদ, লিটু আনাম, পিকলু চৌধুরী ও তানভীর সানির অক্লান্ত প্রচেষ্টায় আয়োজিত এই প্রথম আসরটি আমেরিকায় প্রবাসী দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে। উৎসবের প্রথম তিন দিনে বাংলাদেশ ও উত্তর আমেরিকার নির্মাতাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, তথ্যচিত্র এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। প্রবাসী দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করেছে যে ভিনদেশে থেকেও দেশের সিনেমার প্রতি তাদের ভালোবাসা আজও অটুট। সমাপনী অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য রেড কার্পেট, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং পুরস্কার বিতরণী পর্ব। এ আয়োজনে অংশ নেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান, কাজী মারুফ, ইমন, সজল, চিত্রনায়িকা বিন্দু এবং জনপ্রিয় সংগীতশিল্পী প্রতিক হাসান। প্রিয় তারকাদের সামনাসামনি দেখতে পেরে উচ্ছ্বসিত ছিলেন প্রবাসীরা।এবারের উৎসবে ২০২৩ থেকে ২০২৫ সালের সেরা চলচ্চিত্র, নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের বিভিন্ন বিভাগে সম্মাননা প্রদান করা হয়। প্রিয়তমা সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হন শাকিব খান। সেরা চলচ্চিত্র প্রিয়তমা। দেয়ালের দেশ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হন শবনম বুবলী এবং ১৯৭১ সেই সব দিন নির্মাণের জন্য সেরা পরিচালক হিসেবে নির্বাচিত হন হৃদি হক।
১ মাস ১৩ দিন আগে
ইউরোপে গ্রীষ্মের ছুটি বেশ জমিয়ে উপভোগ করছেন মার্কিন পপতারকা কেটি পেরি ও সাবেক কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সম্প্রতি দক্ষিণ ফ্রান্সে প্রমোদতরীতে বেশ রোমান্টিক অবতরে ধরা দিয়েছেন। তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।ভিডিওতে দেখা যায়, কড়া রোদ থেকে ত্বক বাঁচাতে কেটির বুকে সানস্ক্রিন লাগিয়ে দিচ্ছেন ট্রুডো। তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলো এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভূমধ্যসাগরের তীরে বোটভ্রমণের সময় কেটিকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। হালকা নীল রঙের একটি পোশাক, চশমা এবং সোনাবর্ণের স্টেটমেন্ট কানের দুলের চটকদার লুক নজর কেড়েছে ভক্তদের। অন্যদিকে, ট্রুডো পরেছিলেন জলপাই সবুজ রঙের একটি শার্ট ও বেজ রঙের ট্রাউজার।সম্প্রতি সুইজারল্যান্ডে কেটির ‘ইউরো সামার ফেস্টিভ্যাল’ সফর শেষ হওয়ার পর তাঁরা ছুটি কাটানোর পরিকল্পনা করেছিল। এর আগে আন্তর্জাতিক গণমাধ্যম পেজ সিক্সকে গায়িকার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল, কনসার্টের ক্লান্তি দূর করতে প্রেমিক ও সন্তানদের নিয়ে কোনো সুন্দর জায়গায় ইয়টে চড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে গায়িকার।বলে রাখা ভালো, ব্যক্তিগত জীবনে কেটি পেরির একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম ডেইজি ডাভ ব্লুম। অন্যদিকে, জাস্টিন ট্রুডো ও তার সাবেক স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডোর তিন সন্তান রয়েছে— হ্যাড্রিয়েন, এলা গ্রেস এবং জাভিয়ের। বাবার প্রেম নিয়ে মুখ খুলেছেন ট্রুডোর বড় ছেলে জেভিয়ার ট্রুডো। সম্প্রতি এক সাক্ষাৎকারে গায়িকা সম্পর্কে ইতিবাচক অভিজ্ঞতার কথা জানান ট্রুডোর ছেলে। বাবার নতুন প্রেমিকাকে শান্ত এবং খুবই ভালো মানুষ হিসেবে উল্লেখ করেছেন তিনি।জেভিয়ার ট্রুডো জানান, কেটির সাথে দীর্ঘ সময় ধরে সংগীত নিয়ে আলোচনা হয়েছে। একজন শিল্পী হিসেবে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে কেটি তাকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। জেভিয়ার নিজে 'Xav' ছদ্মনামে আরঅ্যান্ডবি (R&B) ঘরানার গান করছেন। তার এই সংগীত যাত্রায় কেটির মতো বিশ্বখ্যাত শিল্পীর পরামর্শ পেয়ে জেভিয়ার বেশ উচ্ছ্বসিত।কানাডার সাবেক প্রধানমন্ত্রীর ছেলের মতে, তাদের পরিবারে সংগীত একটি বড় জায়গা দখল করে আছে। জাস্টিন ট্রুডো এবং তার প্রাক্তন স্ত্রী সোফি গ্রেগোয়ার ছোটবেলায় জেভিয়ারকে ড্রাম, গিটার ও পিয়ানোর ক্লাসে ভর্তি করেছিলেন।গত বছরের জুলাইতে মন্ট্রিয়লে ক্যাটি পেরির কনসার্টে নাচতে দেখা গিয়েছিল জাস্টিন ট্রুডোকে। এর পর থেকে জাস্টিন ট্রুডো এবং কেটি পেরির প্রেমের গুঞ্জন শুরু হয়। যা পরবর্তীতে তারা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। সোফি গ্রেগোয়ারের সাথে বিচ্ছেদের দুই বছর পর ট্রুডো ক্যাটির সাথে নতুন জীবন শুরু করেছেন।
১ মাস ১৮ দিন আগে
অপু বা বুবলী নয়, পাশের বাসার ইংলিশ মিডিয়ামের এক তরুণীকে ভালবাসতেন শাকিব খান। তাকে মিস করেন আজও। বিয়েও তাকে করতে চেয়েছিলেন এ অভিনেতা।সম্প্রতি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ অতিথি হয়ে এসেছিলেন শাকিব খান। উপস্থাপনার কাজটি সামলাচ্ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। দীর্ঘদিনের সহকর্মীর কাছেই মনের গোপন কথা জানিয়েছেন বাংলা সিনেমার মেগাস্টার কিং খান। শাকিব খান জানান, একসময় গুলশানের ইংরেজি মাধ্যমের এক তরুণীর প্রেমে পড়েছিলেন তিনি। দু‘জনের সম্পর্কটি খুব বেশি দূর এগোয়নি। তবে সেই অসমাপ্ত ভালোবাসার স্মৃতি এখনও তাকে নাড়া দেয়।শাকিব বলেন, আমার বাসার কাছাকাছি ছিল ওর বাড়ি। দেখতেও ভীষণ সুন্দর ছিল। আমি কিন্তু তার সঙ্গেই সেটেলড হতে চেয়েছিলাম। আমি মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। কিং খান বলেন, মেয়েটি আমাকে খুব ভালোবাসত। আমি সত্যিই তার সঙ্গেই সংসার করতে চেয়েছিলাম। মাঝে মাঝে একা বসে ভাবি— আমি চাইলাম কাকে, ভালোবাসলাম কাকে, আর কোথায় গেলাম!’সেই তরুণীকে এখনও মিস করেন বলে পূর্ণিমাকে জানান শাকিব। বলেন, আমি এখনও তাকে মিস করি। মাঝেমাঝেই যখন একা থাকি তখন ভাবি যে, কেন এরকম হলো! সম্পর্কে যখন ভালোবাসাবাসি বেশি হয়ে যায় তখন মনে হয় এরকম হয়ে যায়।উপস্থাপকের আসনে পূর্ণিমা বরাবরই দক্ষ। শাকিবের বেলায়ও একই রকম ছিলেন। নায়কের পেট থেকে কথা বের করতে মোক্ষম প্রশ্ন ছোড়েন। প্রশ্ন করেন, সেই তরুণী যদি আবার জীবনে ফিরে আসেন, তাহলে তাকে গ্রহণ করবেন কি না। উত্তরে শাকিব বলেন, সে অনেক ভালো কিছু ডিজার্ভ করে এখন। আমি চাই, সে অনেক ভালো থাকুক।
১ মাস ২৪ দিন আগে
বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন বলে ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। তবে ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন তিনি। ফাইনাল শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনি লিখেছেন, বিয়েটা আর করতে হলো না। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।রবিবার (১৯ জুলাই) রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালের নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্যভাবে শেষ হয়। অতিরিক্ত সময়ে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।ম্যাচের মাঝপথে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ পরপর দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। সেই সংখ্যাগত সুবিধা নিয়েই অতিরিক্ত সময়ে আক্রমণ বাড়ায় স্পেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতেই ডান প্রান্ত দিয়ে আক্রমণ গড়ে তোলে স্পেন। পেদ্রো পোরোর ক্রস দূরের পোস্টে নিয়ন্ত্রণে নেন নিকো উইলিয়ামস। তিনি দারুণ দক্ষতায় বলটি ফেরান তোরেসের সামনে বাড়িয়ে দেন। কোনো সময় নষ্ট না করে ডান পায়ের জোরালো ভলিতে এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।১০৬তম মিনিটে করা তোরেসের সেই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। এর মাধ্যমে বিশ্বকাপ ফাইনালে বদলি খেলোয়াড় হিসেবে গোল করা ইতিহাসের পঞ্চম ফুটবলার হন তিনি। পাশাপাশি ২০১৪ সালে জার্মানির মারিও গ্যোৎসের পর প্রথম বদলি খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফাইনালে গোল করার কীর্তিও গড়েন তোরেস।
১ মাস ২৯ দিন আগে
বড়বেলায় পর্দায় নিজেকে তেমন প্রমাণ করতে না পারলেও আলোচনার টেবিলে দাপট আছে একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দীঘির। তার ব্যক্তিগত জীবনও বেশ চর্চিত। এবার তিনি মুখ খুললেন সম্পর্ক নিয়ে।এক পডকাস্টে দীঘিকে প্রশ্ন করা হয়, ‘তুমি এ পর্যন্ত কয়টা প্রেম করেছ?’ উত্তরে দীঘি বলেন, ‘আমি ওভাবে কখনও প্রেম করিনি।’ উপস্থাপক বলেন, ‘সেভাবে কয়টা করেছ?’ হাসতে হাসতে অভিনেত্রী বলেন, ‘আমি আসলে প্রেম করার সুযোগ পাইনি। নাছোড়বান্দা উপস্থাপক ফের প্রশ্ন রাখেন, ‘সুযোগের আড়ালে কয়টা করেছ।?’এবার দীঘি বলেন, ‘সুযোগেও আড়ালেও করা হয়নি। কারণ আমি যখন স্কুলে পড়ি তখন খুব রেস্ট্রিকশনে থাকতাম। ক্লাস সিক্স থেকে অস্বাভাবিক রেস্ট্রিকশন শুরু হয়। আমি ফোন ব্যবহার শুরু করেছি এসএসসির পর। সো, আমি অনেক রেস্ট্রিকশনে থেকেছি এবং আমাকে খুব চোখে চোখে রাখা হতো।’এরপর বলেন, ‘স্কুলে দারোয়ানকে বলা থাকত সে যেন বের হতে না পারে। তাছাড়া গার্লস স্কুলে পড়তাম। শেষে যখন স্ট্যামফোর্ড স্কুলে পড়ি তখনও নজরদারিতে রাখা হতো। শিক্ষকদের ফোন করে খোঁজ নেওয়া হতো আমি কেমন আছি, কী করছি। এত বেশি রেস্ট্রিকশনে থাকলে ভালোবাসা মরে যায়।’তবে দীঘি প্রেমের কথা অস্বীকার করলেও প্রেমঘটিত গুঞ্জন তাকে নিয়ে কম ছড়ায়নি। কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোবিজের আকাশে বাতাসে ভেসেছে। এছাড়া সামাজিক মাধ্যমে মুহাইমিন রাশিদ নামের এক তরুণের সঙ্গে অন্তরঙ্গ ছবি প্রকাশ পেয়েছিল। ছবিগুলো মুহাইমিনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছিল। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম হলে স্থিরচিত্রগুলো মুছে দেওয়া হয়। সেসম দীঘি জানিয়েছিলেন প্রেম না, মুহাইমিনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার। তৌহিদ আফ্রিদির সঙ্গে গুঞ্জনকেও একইভাবে সংজ্ঞায়িত করেছিলেন।
২ মাস ২ দিন আগে
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর মুকুট জিতেছেন সামানজার সাঈদ। শনিবার (১১ জুলাই) রাতে আয়োজিত এক অনুষ্ঠানে তার মাথায় পরিয়ে দেওয়া হয় বিজয়ীর মুকুট।এর মধ্য দিয়ে আগামী আগস্টে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য ৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের সঙ্গে বাংলাদেশের হয়ে সেখানে লড়বেন সামানজার। বিশ্বখ্যাত এই প্রতিযোগিতার চূড়ান্ত গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর।আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’ (এএমটিসি) পরিচালিত এবারের আসরে বিচারকদের চূড়ান্ত রায়ে সেরা সুন্দরীর মুকুট ওঠে সামানজার সাঈদের মাথায়।প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপের খেতাব অর্জন করেছেন লাবিবা মনজুর।আয়োজকরা জানান, শুধু বাহ্যিক সৌন্দর্য নয়; বুদ্ধিমত্তা, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সামাজিক দায়বদ্ধতার নিরিখেই সেরাদের নির্বাচন করা হয়েছে।এবারের আসরে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯-এর শিরিন আক্তার শিলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯-এর রাফা নানজীবা তোরসা, হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, মেহরিন আফরোজ চৌধুরী এবং এফা তাবাসসুম।মুকুট জয়ের পরপরই বিশ্বমঞ্চের জন্য নিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলে জানিয়েছেন সামানজার সাঈদ। আগামী কয়েক সপ্তাহ তিনি আন্তর্জাতিক উপস্থাপনা, ব্যক্তিত্বের বিকাশ এবং প্রতিযোগিতার মূল অংশ ‘বিউটি উইথ আ পারপাস’-এর আওতায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড নিয়ে নিবিড়ভাবে কাজ করবেন।
২ মাস ৬ দিন আগে
নারীদের বিশেষ করে প্লাস সাইজ নারীদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও সৌন্দর্যকে উদযাপন করতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি’ সিজন-৩-এর গ্র্যান্ড ফিনালে। রাজধানীর নিউ বেইলি রোডের গাইড হাউসে অনুষ্ঠিত এ আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াফিয়া সাদিকা। ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ নির্বাচিত হয়েছেন জেরিন খান এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছেন ডালিয়া ইসলাম জুই।স্টার মাল্টিমিডিয়া ও ড্যান্স কিংডমের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা শুরু হয়েছিল ৩০ প্রতিযোগীকে নিয়ে। প্রাথমিক বাছাই শেষে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেন ১৫ জন। সেখান থেকে সেরা ৮ প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। বিভিন্ন ধাপের পারফরম্যান্স, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, র্যাম্প ওয়ার্ক এবং সামগ্রিক দক্ষতার ভিত্তিতে নির্বাচিত করা হয় বিজয়ীদের। অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করেন দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, শামীম জামান, অভিনেত্রী আচল আঁখি, জয় চৌধুরী এবং স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান। অনুষ্ঠানে বিশেষ স্টেজ পারফরম্যান্সে অংশ নেন ফ্যাশন মডেল ও কোরিওগ্রাফার অ্যাডলফ খান। এ উদ্যোগ প্রসঙ্গে স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান বলেন, প্লাস সাইজ নারীদের জন্য একটি সম্মানজনক ও অনুপ্রেরণার প্ল্যাটফর্ম গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি বলেন, সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও যোগ্যতাও একজন মানুষের সবচেয়ে বড় পরিচয়। সেই বার্তাই ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি’র মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে চাই। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজন অব্যাহত থাকবে এবং নতুন নতুন প্রতিভাবান মুখকে সামনে নিয়ে আসার চেষ্টা করা হবে।আয়োজকদের মতে, ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি’ শুধু একটি সৌন্দর্য প্রতিযোগিতা নয়, বরং প্লাস সাইজ নারীদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও সক্ষমতাকে তুলে ধরার একটি প্ল্যাটফর্ম। ফ্যাশন, মিডিয়া ও বিনোদন অঙ্গনে তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। তারকাদের উপস্থিতি, প্রতিযোগীদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি সিজন-৩’-এর গ্র্যান্ড ফিনালে। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, যা উপস্থিত দর্শকদের জন্য হয়ে ওঠে এক স্মরণীয় সন্ধ্যা।
২ মাস ৬ দিন আগে
জুলাই আন্দোলনকে অবমাননা, কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও চিত্রনায়িকা মাহিয়া মাহিসহ মোট তিন নারীর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।শনিবার (৪ জুলাই) সকালে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এটি যেহেতু সাইবার সংক্রান্ত অভিযোগ, সেহেতু তদন্তের অংশ হিসেবে অভিযোগটি ডিবি সাইবার বিভাগে যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে। তারা তদন্ত করবে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।তিনি জানান, শুক্রবার (৩ জুলাই) সকালে রাষ্ট্র সংলাপ ফোরাম নামে একটি সংগঠনের তিন ব্যক্তি এ অভিযোগ দাখিল করেন। এক অভিনেত্রী ও এক চিত্রনায়িকা ছাড়াও অভিযোগ দেওয়া হয়েছে শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধেও। লিখিত আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও ভিডিওকে কেন্দ্র করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।অভিযোগপত্রে বলা হয়, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেখানে শহীদ ও আহতদের আত্মত্যাগ রয়েছে। কিন্তু সম্প্রতি কিছু ব্যক্তি আন্দোলন ও সংশ্লিষ্ট ঘটনাকে নিয়ে অবমাননাকর মন্তব্য ও কর্মকাণ্ড করেছেন বলে দাবি করা হয়।এতে আরও উল্লেখ করা হয়, শান্তা ফারজানা নামে একজন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও প্রকাশ করেছেন। যা জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে।
২ মাস ১৪ দিন আগে
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বাচশিস) ২০২৬-২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী নির্বাচিত হয়েছেন। শিবা সানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন; তার প্রতিদ্বন্দ্বী ফাইটার ও প্রযোজক আরমান পেয়েছেন ১৪৩ ভোট। অন্যদিকে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।শনিবার (৪ জুলাই) ভোরে এফডিসিতে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। ফলাফলে সহ-সভাপতির দুই পদে নির্বাচিত হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা। ডি এ তায়েব সর্বোচ্চ ২৬০ ভোট এবং ইলিয়াস কোবরা ২১৬ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী অভিনেত্রী রোজিনা ১৫২ এবং নূতন ২০৪ ভোট পেয়েছেন।এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুব্রত। তাঁর প্রতিদ্বন্দ্বী রিনা খান পেয়েছেন ১৫০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান ২৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী চুন্ন পেয়েছেন ১৮৩ ভোট। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর ২৭২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। প্রতিদ্বন্দ্বী পলি পেয়েছেন ১৪৪ ভোট।দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ২২১ ভোট পেয়েছেন জয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী রাসেল মিয়া ১৯৫ ভোট পেয়েছেন। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী ইউসুফ খান পেয়েছেন ৭২ ভোট। কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল ২২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাদু আজাদ পেয়েছেন ১৯৭ ভোট।কার্যকরী পরিষদ সদস্যের ১১টি পদে বিজয়ীরা হলেন- চিত্রনায়ক কায়েস আরজু, আলীবরাজ, নাসরিন, জেসমিন আক্তার, সুশান্ত, শিপন মিত্র, শামীম খান (চিকন আলী), রাকা, শিরিন শিলা, কাবিলা ও ফরহাদ। তাদের মধ্যে ৩২৪ ভোট পেয়ে প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কায়েস আরজু। কমিটির সদস্যদের স্বাক্ষরিত ফলাফলের একটি বিবরণীতে বলা হয়েছে, এবারের নির্বাচনে ৫৭৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪৮০ জন। ভোট গণনায় ৪১৬টি ব্যালট বৈধ এবং ৬৪টি বাতিল বলে গণ্য হয়েছে।শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মাঝে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার বিরতি ছিল। নির্বাচন ঘিরে এক মাস ধরে চলচ্চিত্রশিল্পীদের উপস্থিতিতে সরগরম ছিল এফডিসি প্রাঙ্গণ।
২ মাস ১৪ দিন আগে
তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ এবার বাংলায় আসছে। মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বীর এবং জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত এটি। নাগরিক টিভি এবং ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এর যৌথ উদ্যোগে আগামী ২রা আগস্ট থেকে সিরিজটি সম্প্রচারিত হতে যাচ্ছে।আজ মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, আগামী ২রা আগস্ট থেকে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮:০০ টায় নাগরিক টিভির পর্দায় এবং রাত ৯:০০ টায় ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে দর্শকরা উপভোগ করতে পারবেন এ সিরিজ।‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’-এর গল্প আবর্তিত হয়েছে ক্রুসেডারদের দখল থেকে পবিত্র শহর জেরুজালেম মুক্ত করার এক অবিস্মরণীয় যাত্রা নিয়ে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার পেছনের রাজনৈতিক ও সামরিক সংগ্রাম, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এই মহান সিপাহসালার বীরত্বগাথা এই সিরিজে সুনিপুণভাবে চিত্রিত হয়েছে। তুরস্কে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই মেগাসিরিজটিতে বিশাল সেট, চমৎকার সিনেমাটোগ্রাফি, দুর্দান্ত অ্যাকশন দৃশ্য এবং অভিনয়শিল্পীদের সাবলীল অভিনয়ের মাধ্যমে দ্বাদশ শতাব্দীর সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে দর্শকদের সামনে জীবন্ত করে তোলা হয়েছে।বঙ্গ-এর হেড অফ কন্টেন্ট মোহাম্মদ আলী হায়দার বলেন, সুলতান সালাহউদ্দিন আইয়ুবির মতো একজন বিশ্বনন্দিত বীরের জীবনকাহিনী দর্শকদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। বঙ্গ সব সময়ই আন্তর্জাতিক মানের কনটেন্ট দেশীয় দর্শকদের উপযোগী করে তুলে ধরতে বদ্ধপরিকর। আমাদের বিশ্বাস, দুর্দান্ত অ্যাকশন, রাজনীতি ও আবেগে ভরপুর এই সিরিজটি বাংলাদেশের সকল দর্শকদের দারুণভাবে এন্টারটেইন করবে।নাগরিক টিভির চেয়ারম্যান নাভিদুল হক বলেন, নাগরিক টিভি সব সময়ই দর্শকদের মানসম্মত ও রুচিশীল বিনোদন উপহার দিয়ে আসছে। সুলতান সালাহউদ্দিন আইয়ুবির মতো একটি বিশ্বমানের প্রোডাকশন বাংলায় সম্প্রচারের মাধ্যমে আমরা সেই ধারা অব্যাহত রাখছি। বঙ্গ-এর সাথে এই পার্টনারশিপ আমাদের বিনোদন জগতকে আরও একধাপ এগিয়ে নেবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।"অনুষ্ঠানের শেষ পর্যায়ে সিরিজের বাংলা সংস্করণের অফিশিয়াল ট্রেলার এবং পোস্টার উন্মোচন করা হয়। এছাড়া র্যাফেল ড্র-এর আয়োজন করা হয়। যেখানে তিন ভাগ্যবান বিজয়ীর হাতে উপহার হিসেবে এসি, টিভি এবং স্মার্টফোন তুলে দেওয়া হয়।
২ মাস ১৯ দিন আগে
জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বর্তমানে পবিত্র উমরাহ পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন। জীবনের এই বিশেষ আধ্যাত্মিক সফরে তার সঙ্গী হয়েছেন বাবা, মা ও বোন।উমরাহ পালন করতে গিয়ে নিজের অনুভূতির কথা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন এই অভিনেত্রী।ভাবনা লিখেছেন, ‘এখানকার সিজদায় যে প্রশান্তি মেলে, তার সঙ্গে পৃথিবীর কোনো কিছুরই তুলনা হয় না। হে আল্লাহ, আমাকে আপনার ঘরের মেহমান হিসেবে এই পবিত্র ভূমিতে আসার তাওফিক দেওয়ার জন্য আপনার কাছে অসীম শুকরিয়া।’উমরাহ তাকে নতুনভাবে উপলব্ধি করতে শিখিয়েছে বলেও উল্লেখ করেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘উমরাহ আমাকে উপলব্ধি করিয়েছে, আমার সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক, এর চেয়ে বড় কিছু নেই। তাওয়াফের প্রতিটি পদক্ষেপ যেন হৃদয়কে আরও কাছে নিয়ে যায় আল্লাহর সান্নিধ্যে।’ কাবা শরিফ প্রথম দেখার অনুভূতি প্রকাশ করতে গিয়ে ভাবনা লেখেন, ‘কাবা শরিফে প্রথমবার চোখ পড়ার সেই মুহূর্তে যেন সব শব্দ হারিয়ে গিয়েছিল। হৃদয়ের গভীরে নেমে আসা সেই অনুভূতি, আত্মাকে ছুঁয়ে যাওয়া প্রশান্তি আর আল্লাহর প্রতি সীমাহীন কৃতজ্ঞতাকে কোনো ভাষাতেই পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়।’অভিনেত্রীর এই আধ্যাত্মিক সফরের ছবি ও অনুভূতি প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা তার জন্য শুভকামনা ও দোয়া জানিয়েছেন।সম্প্রতি প্রকাশ পেয়েছে তাঁর নতুন চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’-এর অফিশিয়াল ট্রেলার। আর এই সিনেমায় মূল চরিত্র ‘প্রিন্সেস রোজী’ রূপে হাজির হয়ে রীতিমতো চমক দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ভাবনা।
২ মাস ২২ দিন আগে
ব্যবসায়ী মির্জা আবুল বাশারের সঙ্গে বিয়ে নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। তাকে ‘কথিত স্ত্রী’ বা ‘স্ত্রী’ হিসেবে উল্লেখ করে প্রকাশিত খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট দাবি করেছেন তিনি।বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে এফডিসিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন ববি।অভিনেত্রী বলেন, ‘ওই ব্যক্তি (আবুল বাশার) আমার স্বামী নন। কেউ যদি তার বিয়ের কোনো বৈধ কাগজপত্র বা বিটিএল গ্রুপের সঙ্গে ব্র্যান্ড প্রমোশন ছাড়া অন্য কোনো লিগ্যাল সম্পৃক্ততা দেখাতে পারেন, তবে তিনি যা চাইবেন তা-ই করতে প্রস্তুত আছেন।’সম্প্রতি বিটিএল গ্রুপের কার্যালয়ে একটি চেয়ারে বসা ববির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে ববি বলেন, ‘একজন শিল্পী হিসেবে বিভিন্ন অফিসে গেলে সম্মান করে তাকে চেয়ারে বসতে দেওয়া হয়। সেই সঙ্গে উপহার দেওয়া হয়। সেসব ছবিকে ভুলভাবে ব্যাখ্যা করে এই অপপ্রচার চালানো হচ্ছে।’মিথ্যা সংবাদ প্রকাশের কারণে তার পরিবারও চরম ভোগান্তির শিকার হয়েছে দাবি করে ববি বলেন, ‘আমার পরিবারের অধিকাংশ সদস্য দেশের বাইরে থাকেন। এই অদ্ভুত সংবাদগুলো দেখে তারা বিভ্রান্ত ও বিচলিত হয়ে পড়েছেন। এই গুজবের কারণে তার মা অসুস্থ হয়ে পড়েছেন।’ববির কথায়, ব্যবসায়ী মির্জা আবুল বাশার ‘ময়না’ সিনেমায় আংশিক প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন। তবে শুধু তার নাম ব্যবহার করলেই সংবাদটি দ্রুত ছড়িয়ে পড়বে— এমন উদ্দেশ্য থেকেই এই অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীর গুলশান এলাকা থেকে মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, তাকে ববির বাসা থেকে আটক করা হয়েছে। একই সঙ্গে কিছু প্রতিবেদনে অভিনেত্রীকে তাঁর ‘কথিত স্ত্রী’ হিসেবেও উল্লেখ করা হয়। এসব দাবি শুরু থেকেই অস্বীকার করে আসছেন ববি।
২ মাস ২৫ দিন আগে
চিত্রনায়িকা পরীমনির সঙ্গে বিয়েবহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানোর অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই শাস্তির তথ্য জানানো হয় ১৮ জুন বৃহস্পতিবার। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হয়েও এমন আচরণ করায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যা নতুন করে আবারও আলোচনার জন্ম দিয়েছে। সাকলায়েনের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নিয়ে পরীমনির ক্ষুব্দ মন্তব্য-‘আমার শুধু মনে হয়, সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের মধ্যে পড়েছে।’ আমাদের মধ্যে প্রেম-ভালোবাসা যা-ই হোক না কেন, এটা শুধু একটা অদ্ভুত কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে এই মামলায়। কার ব্যক্তিগত আক্রোশ—এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেন, ‘আমি জানি না, তবে অবশ্যই ব্যক্তিগত আক্রোশ। প্রেম-ভালোবাসা ও সম্পর্কের কারণে চাকরি যাবে, তা আমি বিশ্বাস করি না।’ সব শেষে পরী জানান, সাকলায়েনের জন্য তার খুব খারাপ লাগছে।এর আগে ২০২৪ সালের ২৫ জুন দেওয়া সাক্ষাৎকারে সাকলায়েনকে নিয়ে পরীমনি নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন বেশ সাহসের সঙ্গে। তখনই নায়িকা দাবি করেছিলেন, সাকলায়েন আসলে কোনো এক শক্তিশালী মহলের ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছেন। তাদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে চলা নানা আলোচনা ও অভিযোগ প্রসঙ্গে পরীমনি বলেছেন, সম্পর্কের বিষয় যদি আসে, এটা তো একজনের ব্যাপার না, দু‘জনের পক্ষ থেকেই আসে। এখন পর্যন্তও আমাদের সম্পর্কটা তো মানুষের কাছে পরিষ্কার নয় কোনোভাবেই। আমরা প্রেমে ছিলাম, নাকি কী করছি, কোনো কিছুই তো স্পষ্ট করা হয়নি। এটা না সাকলায়েনের কাছে জানতে চাওয়া হয়েছে, না আমার কাছে, বরং সবখানে মনগড়া জিনিস লেখা হয়েছে ভিউ পাওয়ার আশায়।সম্পর্ক নিয়ে সরাসরি প্রশ্ন করা হলে তিনি আক্ষেপ করে জানান, ‘যেখানে সম্পর্কটা ডিফাইন করার আগে এত অপবাদ নিয়ে ফেলছি, সেখানে এই সম্পর্কটা কী, তা নিয়ে কথা বলার জায়গাও তো জনগণ রাখেনি। আমার মনে হয় না এটার আর কোনো দরকার আছে এখন।’
২ মাস ৩০ দিন আগে
বিনোদন জগতের ছোট পর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়া জগতে পথচলা শুরু করেন। তিনি মেরিল, তিব্বত, পন্ডস, বাংলালিংক, জুঁই তেলসহ অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপনে কাজ করে নিজেকে পরিচিতি লাভ করেন। পরবর্তী সময়ে নাটক ও টেলিফিল্মে নিজের অভিনয়ের দক্ষতা দেখিয়ে ছোট পর্দায় নিজেকে অন্যতম শীর্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।সম্প্রতি নেপালে ছুটির আমেজে ঘোরাঘুরি করছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ঘোরাঘুরির ফাকে তোলা তার কিছু ছবি নিয়ে সামাজিক মাধ্যমে চর্চা চলছে। বেলুন হাতে তোলা একটি ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন প্রভা। বেলুনের গায়ে লেখা- 'আই লাভ ইউ'। কার উদ্দেশে ভালোবাসার বার্তা দিলেন অভিনেত্রী, তা নিয়ে বিস্তর আলোচনা চলছে। কেউ কেউ সামাজিক মাধ্যমে লিখছেন- প্রভার জীবনে কি আবারো প্রেম এল? সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। মেঘ-পাহাড়ের দেশে বৃষ্টির মধ্যে ঘুরছেন প্রভা। সামাজিক মাধ্যমে একের পর এক ঘোরাঘুরির ছবি পোস্ট করছেন তিনি। আয়েশ করে চেয়ারে বসে তোলা ছবিটি পোস্ট করে প্রভা লিখেছেন- পাহাড়ে হারিয়ে গিয়েছিলাম, কিন্তু মুহূর্তের মধ্যেই নিজেকে খুজে পেলাম।পোখারার সারাংকোট মাউন্টেন লজে তোলা ছবিটি পোস্ট করেছেন প্রভা। সেই পোস্টে তিন হাজারের বেশি 'রিএক্ট' পড়েছে। দেড় শতাধিক মন্তব্য এসেছে সেই ছবিতে। মাহমুদ নামে এক নেটিজেন মন্তব্য করেছেন, আপনাকে সুন্দর লাগছে।
৩ মাস ৬ দিন আগে
বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। মাঠের লড়াইয়ের আগেই এবার উন্মাদনার পারদ আকাশ ছুঁয়েছে ফুটবলের বিনোদন মঞ্চে। আর সেখানেই দক্ষিণ এশিয়ার সিনেমাপ্রেমীদের জন্য এলো এক অবিশ্বাস্য ও গর্বের খবর! আবারও বিশ্ব ফুটবলের অফিশিয়াল মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করছেন বলিউডের ‘ড্যান্সিং কুইন’ নোরা ফাতেহি। আগামী ১২ জুন বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে স্বাগতিক কানাডার উদ্বোধনী ম্যাচটি ঘিরে টরন্টোর মাঠে ফুটবলাররা পায়ের জাদুতে যখন বিশ্ব কাঁপানোর প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখন মাঠের বাইরে নোরা ফাতেহি তৈরি হচ্ছেন তার কোমর দোলানো নাচের ছন্দে পুরো বিশ্বকে নাচাতে!নোরা ফাতেহি ইতোমধ্যে ফিফা বিশ্বকাপের অফিশিয়াল মিউজিক অ্যালবামের একটি ধামাকা ট্র্যাকে বিশ্বখ্যাত আন্তর্জাতিক পপ তারকাদের সাথে কাঁধ মিলিয়ে পারফর্ম করেছেন। ফিফা ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল মিউজিক প্রজেক্টের অংশ হিসেবে নোরার এই নতুন গানটির শিরোনাম রাখা হয়েছে ‘সির সির’। বিখ্যাত মিউজিক প্রডিউসার সঞ্জয় এবং ফরাসি গায়ক ভেজেড্রিমের সাথে যৌথভাবে এই গানটিতে পারফর্ম করেছেন নোরা। নেটদুনিয়ায় গানটির একটি ছোট টিজার বা ঝলক প্রকাশ পেয়েছিল, যা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। গত ৫ জুন পুরো অ্যালবামটি আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে নোরার ক্যারিয়ারকে এক ধাক্কায় অনেক দূর এগিয়ে দেবে।বিশ্বকাপের এই মিউজিক লাইনআপ দেখে চোখ কপালে উঠেছে বিনোদন বিশ্লেষকদের। ফিফা ঘোষিত অফিশিয়াল তালিকায় নোরা ফাতেহির নাম জ্বলজ্বল করছে অ্যালানিস মরিসেট, অ্যালেসিয়া কারা এবং মাইকেল বুবলের মতো বিশ্বসংগীতের কিংবদন্তিদের পাশে! বিভিন্ন দেশের কালচার ও মিউজিক স্টাইলকে এক সুতোয় বাঁধতেই ফিফা মোট ১৮টি গানের এই বিশেষ ফিউশন অ্যালবামের পরিকল্পনা করেছে, যা টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন অফিশিয়াল ইভেন্টে বাজানো হবে।মিউজিক ধামাকার পাশাপাশি মাঠের ভেতরের প্রস্তুতিও এখন তুঙ্গে। উত্তর আমেরিকার অন্যতম ভেন্যু কানাডার টরন্টো শহর একাই বিশ্বকাপের ছয়টি হাই-ভোল্টেজ ম্যাচ আয়োজন করতে যাচ্ছে। টুর্নামেন্ট চলাকালীন কেবল টরন্টো শহরেই প্রায় ৩ লাখের বেশি বিদেশী ফুটবল ভক্তের সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। নোরা ফাতেহি এর আগে ২০২২ কাতার বিশ্বকাপেও অফিশিয়াল গান ও সমাপনী অনুষ্ঠানে নেচে বিশ্ব জয় করেছিলেন।
৩ মাস ১২ দিন আগে
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার নিজেই সুখবর দিলেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী শবনম বুবলী। কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে এ সুখবর ভাগাভাগি করেন তিনি। একইসঙ্গে নবজাতক কন্যার নামও প্রকাশ করেন এই অভিনেত্রী।শুক্রবার (৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টের সঙ্গে শেয়ার করা একটি কার্ডে নবজাতকের নাম ‘শারলিন খান’ বলে উল্লেখ করা হয়েছে। সেখানে শিশুটির জন্মতারিখ ১১ মে ২০২৬ এবং বাবা-মা হিসেবে শাকিব খান ও বুবলীর কথাও লেখা রয়েছে। বুবলী পোস্টে লেখেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।”ইংরেজি ভাষায় দেওয়া বার্তায় বুবলী জানান, পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাতে পেরে তারা আনন্দ ও কৃতজ্ঞতায় ভরে উঠেছেন। একই সঙ্গে ভালোবাসা, দোয়া ও শুভকামনার জন্য সবার প্রতি ধন্যবাদ জানান তিনি।উল্লেখ্য, শাকিব-বুবলী ভালোবেসে ২০১৮ সালে বিয়ে করেন। ২০২০ সালে তাদের কোলজুড়ে আসে প্রথম সন্তান শেহজাদ খান বীর। এরপর এ তারকা জুটির বিচ্ছেদ হয়ে যায়। এ পরিস্থিতিতে তাদের ঘরে এলো দ্বিতীয় সন্তান শারলীন খান
৩ মাস ১৩ দিন আগে
সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন শাকিব খান। তিনি চান বড় ছেলে আব্রাম খান জয় নায়ক হোক। তবে মা অপু বিশ্বাসের মত নেই এতে।এক টেলিভিশন অনুষ্ঠানে এসে কথাগুলো বলেন অপু। জয়ের বাবা-মা জয়কে কোন ক্যারিয়ারে দেখতে চায়? এমন প্রশ্নের উত্তরে অপু বলেন, বাবা (শাকিব খান) বরাবর নায়ক-ই চায়। তবে আমি চাই না ছেলে নায়ক হোক। তার কথায়, আমি অনেক জায়গায় বলেছি। আবারও বলতে চাই, আমার মা চেয়েছিলেন জয় যেন ডাক্তার হয়। এটা আমারও চাওয়া।জয় কি হতে চাই-প্রশ্ন করা হলে অপু বলেন, ‘জয় তো একেক সময় একেকটা বলে। কখনও তার মনে হয় সে নায়ক হবে, কখনও মনে হয় গায়ক হবে। আবার কখনও মনে হয় ডাক্তার হবে। কখনও মনে হয় ইঞ্জিনিয়ার হবে। বলতে গেলে এখনও সিদ্ধান্ত নেওয়ার বয়স তার হয়নি। ওর বয়স মাত্র সাড়ে নয় বছর। একটু সময় দিই। নিশ্চয়ই ও কি হতে চায়— আমাকে জানাতে পারবে।’উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপৃল বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব-অপু। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় জয়ের। আট বছরের বেশি সময় গোপনে সংসার করেন তারা। এরপর সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন অপু।
৩ মাস ১৯ দিন আগে
প্রাক্তন মিস পুনে তিষা শর্মার রহস্যজনক মৃত্যুর ঘটনায় ভারতে আলোচনা-সমালোচনার মধ্যেই বিয়ে, সম্পর্ক ও নারীবাদ নিয়ে নিজের মত প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ঋদ্ধি ডোগরা। সামাজিকমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে ঋদ্ধি ডোগরা বলছেন, নির্ভরতা বা বাঁচার জন্য নয়, সঙ্গী পাওয়ার জন্য মেয়েদের বিয়ে হতে পারে। ভালোবাসার সম্পর্কেও একজন নারীর নিজস্ব ব্যক্তিত্ব সামনে আসবে, আর সেই বাস্তবতা না বুঝলে হতাশা তৈরি হতে পারে। ঋদ্ধির ভাষ্য, বিয়েকে রূপকথা ভাবার সময় শেষ হয়ে গেছে। বর্তমান সময়ে নারীরা আর শুধু সংসারের ওপর নির্ভরশীল নন। তাদের চাকরি আছে, নিজস্ব আয় আছে এবং একা থাকার সাহসও আছে। ফলে তারা অন্ধভাবে কোনো পুরুষের নির্দেশ মেনে চলবেন না।ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে ঋদ্ধি উল্লেখ করেন, সময় বদলেছে এবং গত কয়েক বছরে বিয়ের পর ছেলে ও মেয়ে উভয়পক্ষের সঙ্গেই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তবে এই সামাজিক ও মানসিক পরিবর্তনগুলো বুঝতে মানুষকে সঠিকভাবে কেউ পথ দেখাচ্ছে না। তাই একে অপরকে বোঝার দায়িত্ব এখন নিজেদেরই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।মেয়েদের উদ্দেশে তিনি বললেন, বিয়ের পর প্রেমিক হঠাৎ ‘প্রিন্স চার্মিং’ হয়ে যাবে, এমন ধারণাও ঠিক নয়। তার মতে, পুরুষেরাও মানুষ এবং তারাও পরিবর্তিত সমাজ ও বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন।নারীবাদ প্রসঙ্গে অভিনেত্রী মন্তব্য করেন, প্রকৃত নারীবাদ মানে সমতা। এটি কখনও পুরুষদের ছোট করার আন্দোলন ছিল না। তিনি উল্লেখ করেন, মানসিক স্বাস্থ্য বা সম্পর্কের ভারসাম্যের প্রশ্নে নারী-পুরুষ উভয়ের কথাই সমানভাবে ভাবতে হবে।
৩ মাস ২৪ দিন আগে
বলিউড অভিনেত্রী শেফালি শাহ বরাবরই স্পষ্টভাষী। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমাজের প্রচলিত ধারণা—সব বিষয়েই অকপটে মত প্রকাশ করেন এই অভিনেত্রী। এবার বিয়ে, সম্পর্ক, সন্তান ও সামাজিক চাপ নিয়ে খোলামেলা মন্তব্য করে আবারও আলোচনায় এসেছেন তিনি।সম্প্রতি এক সাক্ষাৎকারে শেফালি শাহ বলেন, সমাজে এখনো নারীদের জীবনের মূল লক্ষ্য হিসেবে বিয়ে ও মাতৃত্বকে দেখা হয়। তবে তার মতে, সম্পর্ক বা সংসার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে মানসিকভাবে পরিপক্ব হওয়া জরুরি। অভিনেত্রীর ভাষায়, বিয়ে শুধু রোমান্স নয়, এতে দায়িত্ব ও পরিশ্রমও থাকে। সম্পর্ককে হালকাভাবে নেওয়া ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি বলেন, ‘আমাকে হয়তো ট্রোল করা হবে, তবু বলছি—সন্তান নেওয়ার চেয়ে কুকুর পোষা অনেক ভালো।’ কুকুর এমন প্রাণী যে নিঃশর্ত ভালোবাসা দেয়।শেফালি শাহ জীবনে প্রথম বিয়ে করেন অভিনেতা হর্ষ ছায়াকে, যা চার বছরের মাথায় বিচ্ছেদে শেষ হয়। পরে ২০০০ সালে তিনি চলচ্চিত্র নির্মাতা বিপুল অমৃতলাল শাহর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান রয়েছে।
৪ মাস ১ দিন আগে
নিজের কেনা জমি ফিরে পেতে দীর্ঘ ১৩ বছর ধরে আদালতের বারান্দায় দৌড়াচ্ছেন দেশের লোকগানের জনপ্রিয় সংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, ১৩ বছর আগে কেনা জমিটি স্থানীয় কিছু প্রভাবশালী মানুষ ভুয়া দলিল বানিয়ে জমিটি জোরপূর্বক দখল করে নেয়।কুদ্দুস বয়াতির তথ্য অনুযায়ী, জমির মূল কাগজপত্র এবং মালিকানা শুরু থেকেই তার নামে। প্রায় ১৩ বছর আগে নেত্রকোণায় কেনা এই জমির খাজনাসহ যাবতীয় নথিপত্র ডিজিটাল হালনাগাদ করা আছে। প্রায় সাত বছর আগে বয়াতি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় কিছু মানুষ সুযোগ বুঝে জমিটির ওপর নজর দেয়। তারা ভুয়া দলিল তৈরি করে জমির দখল নেওয়ার চেষ্টা করে এবং সেখানে ঘরবাড়ি তৈরি করে বসবাস শুরু করে। অথচ এর আগে জমির প্রকৃত দখল ছিল বয়াতির।জমির দলিল জালিয়াতির পর মামলা গড়ায় আদালতে, যা গত ১৩ বছর ধরে চলমান রয়েছে। দলিল জালিয়াতির অভিযোগ উঠলে দুই পক্ষকে জমিটি দখলে আদালত নিষেধাজ্ঞা জারি করে। যাতে নতুন করে কেউ সেখানে আসতে না পারে। কিন্তু বয়াতি অসুস্থ হয়ে পড়ার পর প্রতিপক্ষের লোকজন সেখানে অন্যায়ভাবে জেঁকে বসে।বয়াতি আক্ষেপ করে বলেন, ‘জমির মামলা এমন এক জটিল বিষয় দাদা-বাপ-ছেলে মরে—তবুও মামলা শেষ হয় না।’ তিনি আরও জানান, মামলার জন্য দীর্ঘ সময় ধরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।মামলার বর্তমান অগ্রগতি সম্পর্কে তিনি জানান, গত মাসের ২২ এপৃল তারিখে মামলার রায় হওয়ার কথা ছিল। কিন্তু যে ব্যক্তির কাছ থেকে জমি কিনেছিলেন সেই বাদী সম্প্রতি মারা যাওয়ায় আদালত রায় আপাতত স্থগিত রেখেছেন। কুদ্দুস বয়াতির দাবি, আদালত যদি যাবতীয় প্রমাণ দেখে মনে করেন জমির আসল মালিক তিনি, তাহলে যেন আদালত তার পক্ষে রায় দেন। জমি সংক্রান্ত আইনি জটিলতা থেকে মুক্তি চান তিনি।
৪ মাস ১ দিন আগে

পাকিস্তানি অভিনেত্রী সাহার হাশমি নিজের পোশাকের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন খুব অদ্ভুতভাবে। হাম টিভির ‘মেহফিল ট্যুর’ অনুষ্ঠানে তার সাম্প্রতিক সাজগোজ এখন অনলাইন দুনিয়ায় রীতিমতো তর্কের ঝড় তুলেছে।মেহফিল ট্যুরের এই জমকালো অনুষ্ঠানে সাহার হাশমি একটি হাতাকাটা স্লিপ-স্টাইল টপ আর সাধারণ প্যান্ট পরে হাজির হয়েছিলেন সবার সামনে। মাথার চুলগুলো অর্ধেকটা বেঁধে কেবল একটা ফিতা দিয়ে সাজানো এই নায়িকার ছবিগুলো এখন ইন্টারনেটে ভাইরাল হয়েছে হু হু করে।সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে নায়িকা হওয়া এই সুন্দরী এর আগে ‘জুলুম’ আর দানিশ তৈমুরের সাথে ‘মান মাস্ত মালাং’ নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন বেশ দারুণভাবে। বর্তমানে ‘শাদায়ি’ আর ‘জাঞ্জিরিন’ নাটকে অভিনয় করা এই তারকা হয়তো ভেবেছিলেন তাকে দেখতে খুব আধুনিক লাগছে, কিন্তু নেটিজেনরা বিষয়টি দেখছেন একদম উল্টো নজরে।সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীরা সাহারের এই সাধারণ লুকের প্রশংসা করলেও, অনেক ব্যবহারকারী পোশাকটির সমালোচনা করেছেন। কেউ কেউ একে ঘরোয়া পোশাক বা জিমের পোশাকের সাথে তুলনা করেছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘তিনি কি শুধু একটি ইনার বা স্লিপ পরেই চলে এসেছেন?’ অন্য একজন লিখেছেন, ‘তিনি একটি গেঞ্জি পরেছেন এবং ভাবছেন তাকে দেখতে ভালো লাগছে।’ তৃতীয় একজন মন্তব্য যোগ করেছেন, ‘এটি দেখতে জিমের পোশাকের মতো লাগছে।’বিনোদন জগতের তারকাদের পোশাক নিয়ে সাধারণ মানুষের কৌতূহল সব সময় একটু বেশি থাকে এবং সাহার হাশমি এবার সেই আগুনেই ঘি ঢেলেছেন নিজের খেয়ালখুশি মতো। সাম্প্রতিক সময়ে তারকাদের সাজগোজ নিয়ে অনলাইনের এই চুলচেরা বিশ্লেষণ এখন একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে খুব স্বাভাবিকভাবে।সাহার হাশমি কি ইচ্ছা করেই আলোচনায় থাকার জন্য এমন সস্তা ফ্যাশন বেছে নিয়েছেন নাকি এটিই এখনকার নতুন ট্রেন্ড, তা নিয়ে এখন সরগরম পুরো নেট দুনিয়া।
৪ মাস ৩ দিন আগে
বিবাহিত নারীদের হারানো স্বপ্নকে নতুন করে জাগিয়ে তোলার লক্ষ্যে শুরু হতে যাচ্ছে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘বঁধুয়ার গান’। কিংবদন্তি মিডিয়ার আয়োজনে বিচারক হিসেবে থাকছেন দেশের তিন প্রথিতযশা সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, কনকচাঁপা ও রিজিয়া পারভীন।গত ১২ মে থেকে রিয়েলিটি শোর অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে আগামী ৬ জুন পর্যন্ত। আগ্রহী প্রতিযোগীরা মাত্র ৫০০ টাকা ফি জমা দিয়ে নিবন্ধিত হতে পারবেন। রেজিস্ট্রেশন শেষে বাছাইকৃতদের নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা। যা পরবর্তীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল জি টিভিতে সম্প্রচারিত হবে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাবেন ট্রফি ও ১০ লাখ টাকা পুরস্কারসহ মিউজিক ভিডিও রেকর্ড করার বিশেষ সুযোগ। এ ছাড়া প্রথম রানারআপ ৫ লাখ এবং দ্বিতীয় রানারআপ পাবেন ২ লাখ টাকা।আয়োজকদের মতে, অনেক নারী বিয়ের পর সাংসারিক চাপে নিজের ভেতরের শিল্পীসত্তাকে হারিয়ে ফেলেন। তাঁদের হারানো স্বপ্ন পুনরুদ্ধারের লক্ষ্যেই ‘বঁধুয়ার গান’ মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এটি কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং নারীদের আত্মবিশ্বাস ও নিজস্ব পরিচয় পুনর্গঠনের একটি অনন্য প্রয়াস।এই আয়োজনের গুরুত্ব তুলে ধরে কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন এক ভিডিও বার্তায় বলেন, ‘বাংলাদেশের গ্রামগঞ্জে, মফস্বলে, শহরে অনেক সংগীত প্রতিভা ছড়িয়ে আছে। অনেক বধূ আছেন, যাঁরা সুযোগের অপেক্ষায় গান গাইতে পারছেন না সবার সামনে। সেই নারীদের জন্য এই রিয়েলিটি শোর আয়োজন। আপনারা কেউ মিস করবেন না। আমি থাকব, আপনাদের গান শুনব। আশা করছি সবাই সুন্দরভাবে প্রস্তুত হয়ে আসবেন।’অন্যদিকে রিজিয়া পারভীন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘গৃহবধূদের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম নিয়ে আসছি আমরা। বিবাহিত নারীরা যাঁরা আছেন, তাঁরা যে পেশাতেই থাকুন না কেন, আপনাদের সবার জন্য এই বঁধুয়ার গান। আশা করছি দারুণ একটি আয়োজন হবে।’
৪ মাস ৩ দিন আগে
অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর পরিচালিত সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর মুক্তির অনুমতি বাতিল করেছে হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। অভিনেত্রী জেবা জান্নাত এর লিখিত অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। তানি বলেন, শুরুতে চলচ্চিত্রটিকে সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছিল। সে সময় এ নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরে জেবা জান্নাত লিখিত অভিযোগ করেন যে, তার সঙ্গে কাজটির জন্য নাটক হিসেবে চুক্তি করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেটিকে সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি নেওয়া হলে তিনি আপত্তি জানান। সেই কারণেই মুক্তির অনুমতি বাতিল করা হয়েছে।এর আগে একই অভিযোগ তু্লে অভিনেত্রী মৌসুমী দাবি করেন, যুক্তরাষ্ট্রে এক ঘণ্টার নাটক হিসেবে কাজটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন। পরে সেটিকে টেলিফিল্ম করার কথা বলা হলেও সম্প্রতি তিনি জানতে পারেন, এটি সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি চলছে। তবে এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সিনেমার নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন। তিনি বলেন,‘একজন অভিনেত্রীর অভিযোগের প্রেক্ষিতে যে কি না কোনো শিল্পী সংঘের সদস্যও না তার দাবির প্রেক্ষিতে একটি সিনেমার মুক্তি আটকে যাবে এ কেমন কথা? দেশে কি কোনো আইন কানুন নেই?’ হাসান জাহাঙ্গীর বলেন, ‘আমার ছবি এরইমধ্যে ৫০ টির বেশি সিনেমা হলে বুকিং দিয়েছি। সিনেমার জন্য হল মালিকরা আগ্রহ দেখাচ্ছেন, এমন সময়ে সিনেমার মুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া মোটেও ভালো সিদ্ধান্ত হতে পারে না। আমি এখন পর্যন্ত কোনো কাগজ পাইনি। মুক্তি বাতিলের কাগজ হাতে পেলে আমি হাইকোর্টে যাব।’ ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, হাসান জাহাঙ্গীর ও জেবা জান্নাত।
৪ মাস ৫ দিন আগে
ঢালিউডের গ্ল্যামারাস ও আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বড় পর্দার চেয়ে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমেই তার উপস্থিতি চোখে পড়ার মতো। ব্যক্তিজীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি এখন নিজের মতো করে সময় কাটাতে ভালোবাসেন। কখনো সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্ত, আবার কখনো নিজের একান্ত ব্যক্তিগত সময়ের ছবি শেয়ার করে অনুরাগীদের নজর কাড়েন তিনি। এবার একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন পরীমণি। যেখানে তাকে দেখা গেছে একদমই অন্যরকম, স্নিগ্ধ অথচ আবেদনময়ী অবতারে। শেয়ার করা ছবিতে দেখা যায়, একটি সুইমিং পুলের পাড় এবং গোধূলি বেলার মায়াবী সূর্যাস্ত। নীল জলরাশির কোল ঘেঁষে পরীমণি যেন প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছেন।পরীর পরনে রয়েছে হালকা রঙের একটি ফ্লোরাল প্রিন্টের শ্রাগ বা কভার-আপ, যা তার লুকে যোগ করেছে আলাদা মাত্রা। কখনো তিনি পুলের ধারে বসে উদাস মনে সূর্যাস্ত দেখছেন, আবার কখনো চুলে হাত দিয়ে পোজ দিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন। ছবিতে তার পায়ের মেহেদির আলপনা এবং হাতের আংটি বাড়তি নজর কেড়েছে। এসব ছবিতে পরীমণি প্রশ্ন ছৃুড়ে দিয়েছেন-মেকআপ ছাড়া দেখতে আমি কেমন? নেটিজেনরা কমেন্ট বক্সে পরীর রূপের বেশ প্রশংসা করেছে। একজন লিখেছেন, ‘পড়ন্ত বিকেলে পরী।’ আরেকজন লিখেছেন, ‘রূপের রানী পরীমণি।
৪ মাস ৭ দিন আগে
ব্যস্ততার শহর আর প্রবাস জীবনের গণ্ডি পেরিয়ে পুরনো জগতে ফিরে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা কয়েকটি ছবিতে যেন ধরা দিল তার নস্টালজিক এক বিকেল।সম্প্রতি নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে থাইল্যান্ডের ক্রাবি ভ্রমণের কিছু মুহূর্ত প্রকাশ করেন এই অভিনেত্রী। ছবিগুলোতে দেখা যায়, সমুদ্রের নীল জলরাশির মাঝে একটি নৌকায় নির্ভার ভঙ্গিতে সময় কাটাচ্ছেন তিনি। হালকা নীল পোশাকে তার উপস্থিতি ছবিগুলোকে আরও প্রাণবন্ত করে তুলেছে।ছবির ক্যাপশনে প্রভা লিখেছেন, ‘সমুদ্র আর আমি; পুরনো স্মৃতির জগতে হারিয়ে গেছি, যেখানে প্রতিটি ঢেউ যেন ভুলে যাওয়া কোনো গানের সুর।’ এই কথাতেই স্পষ্ট, কেবল ভ্রমণের ছবি নয়- স্মৃতির আবেগও ভাগ করে নিয়েছেন তিনি।জানা গেছে, থাইল্যান্ডের জনপ্রিয় ‘ফোর আইল্যান্ড বোট ট্রিপ’-এর অভিজ্ঞতাই আবার মনে করছিলেন অভিনেত্রী। ছবিগুলো প্রকাশের পর ভক্তদের মন্তব্যে ভরে যায় তার পোস্ট। কেউ তার জীবনযাপনকে ‘স্বপ্নময়’ বলছেন, কেউ আবার প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে প্রভার স্নিগ্ধতাকেও তুলনা করছেন।উল্লেখ্য, সাদিয়া জাহান প্রভা ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন। পরে নাটক ও টেলিফিল্মে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা পান। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ভার্সন জেড, হানিমুন, ধুপ ছায়া ও খুনসুটি।
৪ মাস ১০ দিন আগে
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব অভিনেত্রী জয়া আহসান। এবার শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, নিজের ছোট্ট বাগানেই যেন খুঁজে নিয়েছেন প্রশান্তির ঠিকানা।জয়া কখনো কোদাল হাতে মাটি আলগা করছেন। এমনকি বৃষ্টিতে ভিজে বাগান থেকে নিজের হাতে শাক তুলতে দেখা গেছে তাকে। প্রকৃতির প্রতি এই অগাধ ভালোবাসা ও পরিশ্রমী রূপ ভক্তদের মাঝে তৈরি করেছে নতুন উন্মাদনা।শেয়ার করা ভিডিওর ক্যাপশনে জয়া লিখেছেন, ‘মাটির কী অদ্ভুত শক্তি! আমাদের প্রতিটা খাবার, ফুলের প্রতিটা রং, প্রকৃতির এই অপার সুন্দরতা, আমাদের খাবারের স্বাদের যেই অনুভূতিগুলো।’ মাটির নিচেই লুকিয়ে আছে জীবনের সব নিরব রহস্য উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সবকিছুই মাটি থেকে আসে। এ মাটির নিচেই লুকিয়ে আছে জীবনের সব নিরব রহস্য। কতটা বিস্ময়কর, তাই না?’
৪ মাস ২২ দিন আগে