প্রেমের টানে চট্টগ্রামের ফটিকছড়িতে এসে পড়েছেন পচলা নামের শ্রীলঙ্কান এক তরুণী। বৃহস্পতিবার (৬ জুন) মোরশেদ নামের এক যুবককে বিয়ে করেন পচলা।
শুক্রবার (৭ জুন) রাতে তাদের বিবাহোত্তর অনুষ্ঠান হয়। মোরশেদ ফটিকছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুনাফখিল এলাকার মোহাম্মদ এজাহার মিয়ার ছেলে। তিনি দুবাই প্রবাসী। সেখানে থাকাকালীন গত ২-৩ বছর আগে পচলা নামের এক তরুণীর সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং সর্বশেষ তারা বিয়ের পিঁড়িতে বসেন।














