Dainik Ishan
প্রকাশক: কামাল উদ্দিন
সম্পাদক: খ. ম. ইব্রাহিম
গোপনীয়তার নীতি|আমাদের সম্পর্কে|আর্কাইভ

যোগাযোগ

সম্পাদকীয় কার্যালয় : নুরভবন, শাহ আমানত সড়ক, চট্টগ্রাম।

ফোন : ০৯৬৯৭৫১০০২৪, ০১৫৩২৭৬৪৪০৪।

ইমেইল: dainikishan@gmail.com

প্রয়োজনীয় লিংক

  • Facebookফেসবুক পেজ
  • Xএক্স (টুইটার)
  • LinkedInলিংকডইন
  • @থ্রেডস
  • Messengerমেসেঞ্জার
  • WhatsAppহোয়াটসঅ্যাপ
  • Instagramইনস্টাগ্রাম
  • Telegramটেলিগ্রাম
  • YouTubeইউটিউব চ্যানেল
  • টিকটক

কিউআর কোড

QR Code
Copyright©DainikIshan`2023 । সতর্কতা-কপিরাইট অ্যাক্ট অনুসরণ করুন...
Developed by Dainik Ishan IT Team
বেচা-কেনা.com
ই-পেপার
প্রেস রিলিজ
ফেসবুক পেজসমূহ
  • Dainik Ishan | দৈনিক ঈশান
  • দৈনিক ঈশান | Dainik Ishan
  • Dainik Ishan | দৈনিক ঈশান
Dainik Ishan
XLinkedIn@MessengerWhatsAppInstagramTelegramYouTube

    ডেলয়েট ইন্ডিয়ার প্রস্তাব

    ব্যবহার না করলেও দিতে হবে চট্টগ্রাম ওয়াসার পানির বিল!

    নিউজটি পড়েছেন: 156
    307
    ব্যবহার না করলেও দিতে হবে চট্টগ্রাম ওয়াসার পানির বিল!
    ফলো করুনFacebookদৈনিক ঈশান ফেসবুকWhatsAppদৈনিক ঈশান হোয়াটসঅ্যাপMessengerদৈনিক ঈশান মেসেঞ্জারYoutubeদৈনিক ঈশান ইউটিউব
    Google News Follow
    ফলো করুনFacebookWhatsAppMessengerYoutube
    Google News Follow
    অ
    Dainik Ishanঈশান প্রতিবেদক১১ মে, ২০২৬, ২:২০ PM
    Dainik Ishan

    ঈশান প্রতিবেদক

    অনলাইন সংস্করণ

    ১১ মে, ২০২৬, ২:২০ PM

    নিউজটি পড়েছেন: 156
    শেয়ার৩০৭
    এ সম্পর্কিত আরও খবর
    বেপরোয়া মারছা বাস যেন 'আজরাইলের ছায়া'

    বেপরোয়া মারছা বাস যেন 'আজরাইলের ছায়া'

    চট্টগ্রাম বন্দরের জাহাজ থেকে ডিজেল পাচার

    চট্টগ্রাম বন্দরের জাহাজ থেকে ডিজেল পাচার

    কক্সবাজার সি পার্ল বিচ রিসোর্টের ৬০০ কোটি টাকার বন্ড জালিয়াতি

    কক্সবাজার সি পার্ল বিচ রিসোর্টের ৬০০ কোটি টাকার বন্ড জালিয়াতি

    বিজ্ঞাপন — ১৬০ × ৬০০

    পানির বিল নির্ধারণে নতুন পদ্ধতি চালু করতে চায় চট্টগ্রাম ওয়াসা। নতুন পদ্ধতি অনুযায়ী, গ্রাহক পানি ব্যবহার না করলেও মাসিক নির্দিষ্ট ফি গুনতে হবে। পাশাপাশি পানির ব্যবহার বাড়লে বাড়বে বিলও। বর্তমানে প্রতি ইউনিট (১ হাজার লিটার) পানিতে আবাসিক গ্রাহককে ১৮ টাকা এবং অনাবাসিকে (শিল্প ও বাণিজ্য) ৩৭ টাকা গুনতে হয়।

    চট্টগ্রাম ওয়াসার জন্য এই ‘টু-পার্ট ট্যারিফ’ বা দুই অংশের বিল কাঠামো প্রস্তাব করেছে বিশ্বব্যাংকের পরামর্শক প্রতিষ্ঠান ডেলয়েট ইন্ডিয়া। ঘাটতি পূরণ ও আর্থিক সক্ষমতা বাড়াতে এই বিল পদ্ধতির প্রস্তাব করা হয়েছে বলে দাবি করা হয়। নতুন এই বিল পদ্ধতি ঢাকাসহ দেশের কোনো ওয়াসায় নেই।

    এ বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি জেসমিন সুলতানা পারুর দাবি, ‘নতুন ট্যারিফ চালু হলে ভোক্তার ওপর বিলের বোঝা বাড়বে। সিস্টেম লসের নামে যে বিপুল পরিমাণ পানি চুরি হয়, সেটি গড় বিল করে পোষায় ওয়াসা। এই ট্যারিফের মাধ্যমে সেটিকে বৈধতা দিতে চায় তারা। মানুষের ওপর বিলের বোঝা না কমিয়ে সিস্টেম লস বন্ধ করুক ওয়াসা।’

    আরও পড়ুন :বেপরোয়া মারছা বাস যেন 'আজরাইলের ছায়া'

    পারু বলেন, বর্তমানে চট্টগ্রাম ওয়াসার সিস্টেম লস প্রায় ২৪ দশমিক ৩৫ শতাংশ, যা বছরে ৪৭ হাজার ৪২০ কোটি লিটার। এই বিশাল অপচয় বা চুরি রোধ না করে নতুন ট্যারিফ আরোপ করে গ্রাহকের ওপর বোঝা চাপানো কেনোমতেই উচিত নয়।

    তবে ভিন্ন কথা বলছেন চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম। তিনি বলেছেন, নতুন ট্যারিফ বাস্তবায়ন হলে বিল বাড়বে না। বরং গড় বিল নিয়ে যে সন্তোষ আছে তা প্রশমন হবে। বর্তমানে প্রতিদিন এক ইউনিট হারে প্রতি মাসের সর্বনিম্ন গড় বিল দিতে হয়। যেটি নিয়ে অসন্তোষ রয়েছে গ্রাহকদের মধ্যে।

    আরও পড়ুন :চট্টগ্রাম বন্দরের জাহাজ থেকে ডিজেল পাচার

    তিনি বলেন, প্রস্তাবিত কাঠামোয় পানির বিল দুভাগে নির্ধারণ করা হবে। একটি নির্দিষ্ট মাসিক ফি, অন্যটি ব্যবহারের ওপর চার্জ। বর্তমানে যে ন্যূনতম এক ইউনিট বিলের ব্যবস্থা রয়েছে, নতুন মডেলে সেটি বদলে পরিবার সংখ্যা ও পানি ব্যবহারের ভিত্তিতে বিল নির্ধারণের কথা বলা হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠানের দুটি প্রস্তাবের মধ্যে ‘প্রস্তাব-১’-কে তুলনামূলকভাবে কার্যকর ও গ্রাহকবান্ধব হিসেবে বিবেচনা করেছে ওয়াসার গঠিত কমিটি।

    এই প্রস্তাব অনুযায়ী, এক থেকে চারটি পরিবারের জন্য মাসিক নির্ধারিত বিল হবে ৩২৫ টাকা। এর আওতায় ২৫ ইউনিট পানি ব্যবহার করা যাবে। পাঁচ থেকে ১০টি পরিবারের জন্য নির্ধারিত বিল হবে ৯৭৫ টাকা, যেখানে ৭৫ ইউনিট পানি অন্তর্ভুক্ত থাকবে। আর ১০টির বেশি পরিবারের ক্ষেত্রে মাসিক বিল হবে ১ হাজার ৯৫০ টাকা, যার মধ্যে ১৫০ ইউনিট পানি ব্যবহারের সুযোগ থাকবে।

    নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত পানি ব্যবহার করলে আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিটে ২৫ টাকা করে দিতে হবে। প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য এই হার ৫০ টাকা এবং বাণিজ্যিক গ্রাহকদের জন্য ৮০ টাকা প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক ও বাণিজ্যিক সংযোগে ১৫ ইউনিট পর্যন্ত ব্যবহারের জন্য মাসিক ৭৫০ টাকা নির্ধারিত ফি রাখার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া প্রতি বছর নির্ধারিত ও পরিবর্তনশীল উভয় ধরনের ট্যারিফে স্বয়ংক্রিয়ভাবে ৫ শতাংশ হারে মূল্যবৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে।

    আরও পড়ুন :কক্সবাজার সি পার্ল বিচ রিসোর্টের ৬০০ কোটি টাকার বন্ড জালিয়াতি

    বিকল্প আরেকটি প্রস্তাবে প্রথম ৩০ ইউনিট পর্যন্ত সব শ্রেণির গ্রাহকের জন্য ন্যূনতম ৬৫০ টাকা বিল নির্ধারণের কথা বলা হয়েছে। এরপর ধাপে ধাপে ইউনিটপ্রতি মূল্য ২৩ থেকে ৩০ টাকা পর্যন্ত বাড়বে। পরামর্শক প্রতিষ্ঠানের প্রস্তাবিত টু-পাট ট্যারিফের নতুন পদ্ধতি যাচাই-বাছাই করতে কমিটি গঠন করে চট্টগ্রাম ওয়াসা।

    কমিটি ৯ দফা সুপারিশ করেছে। সুপারিশের ভিত্তিতে দুটি সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম ওয়াসার কর্ম সম্পাদনে সহায়তা প্রদানের জন্য গঠিত কমিটির সভায়। সিদ্ধান্তগুলো হলো— বিল পদ্ধতি পরিবর্তনের জন্য অংশীজনের সঙ্গে সভা করা ও বর্তমান প্রচলিত রাজস্ব হ্রাস পাবে কি না, তা বিশ্লেষণ করা। তবে কমিটি বোর্ড মিটিংয়ে তাদের প্রতিবেদন জমা দেবে। বোর্ড মিটিংয়ে অনুমোদন হলে মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে নতুন ট্যারিফ গ্রাহক পর্যায়ে বাস্তবায়ন করা হবে।’

    চট্টগ্রাম ওয়াসার তথ্যমতে, বর্তমানে ওয়াসার মোট সংযোগ সংখ্যা ১ লাখ ১ হাজার ২২২টি। এর মধ্যে ৯২ হাজার ১১২টি আবাসিক ও ৯ হাজার ১১০টি অনাবাসিক। বর্তমান সংযোগের মধ্যে পানির ব্যবহার ৯১ শতাংশ আবাসিকে ও ৯ শতাংশ অনাবাসিকে।

    ঈশান/প্রবি/বেবি
    ● ট্রেন্ডিং:ডেলিয়েট ইন্ডিয়াচট্টগ্রাম ওয়াসাবিশ্বব্যাংক
    Google News

    দৈনিক ঈশানের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

    ‹ আগের নিউজমহেশখালীতে অকেজো ইআরএলের বিশাল তেল মজুতাগার!পরের নিউজ ›মেকআপ ছাড়া দেখতে যেমন পরীমণি

    মন্তব্য করুন

    আরও পড়ুন

    মহেশখালীতে অকেজো ইআরএলের বিশাল তেল মজুতাগার!

    মহেশখালীতে অকেজো ইআরএলের বিশাল তেল মজুতাগার!

    মেকআপ ছাড়া দেখতে যেমন পরীমণি

    মেকআপ ছাড়া দেখতে যেমন পরীমণি

    বেপরোয়া মারছা বাস যেন 'আজরাইলের ছায়া'

    বেপরোয়া মারছা বাস যেন 'আজরাইলের ছায়া'

    পশ্চিমবঙ্গে শুভেন্দুকে ক্ষমতায় বসানো হয়েছে হাসিনার পরামর্শে

    পশ্চিমবঙ্গে শুভেন্দুকে ক্ষমতায় বসানো হয়েছে হাসিনার পরামর্শে

    চট্টগ্রাম বন্দরের জাহাজ থেকে ডিজেল পাচার

    চট্টগ্রাম বন্দরের জাহাজ থেকে ডিজেল পাচার

    কক্সবাজার সি পার্ল বিচ রিসোর্টের ৬০০ কোটি টাকার বন্ড জালিয়াতি

    কক্সবাজার সি পার্ল বিচ রিসোর্টের ৬০০ কোটি টাকার বন্ড জালিয়াতি

    অজ্ঞাতবাস থেকে ফিরে যা বললেন মনজুর

    অজ্ঞাতবাস থেকে ফিরে যা বললেন মনজুর

    পাথরের বদলে গুলি, নাকি তাও মিথ্যা

    পাথরের বদলে গুলি, নাকি তাও মিথ্যা
    বিজ্ঞাপন — ৩০০ × ২৫০
    সপ্তাহের সেরা খবর
    ১

    ব্যবহার না করলেও দিতে হবে চট্টগ্রাম ওয়াসার পানির বিল!

    ১৫৫ বার পড়া হয়েছে
    ২

    মেকআপ ছাড়া দেখতে যেমন পরীমণি

    ১৯৯ বার পড়া হয়েছে
    ৩

    বেপরোয়া মারছা বাস যেন 'আজরাইলের ছায়া'

    ২১০ বার পড়া হয়েছে
    ৪

    পশ্চিমবঙ্গে শুভেন্দুকে ক্ষমতায় বসানো হয়েছে হাসিনার পরামর্শে

    ২৫৩ বার পড়া হয়েছে
    ৫

    চট্টগ্রাম বন্দরের জাহাজ থেকে ডিজেল পাচার

    ৩১৮ বার পড়া হয়েছে
    সব খবর
    বিজ্ঞাপন — ৩০০ × ২৫০
    ১

    মহেশখালীতে অকেজো ইআরএলের বিশাল তেল মজুতাগার!

    ২

    ব্যবহার না করলেও দিতে হবে চট্টগ্রাম ওয়াসার পানির বিল!

    ৩

    মেকআপ ছাড়া দেখতে যেমন পরীমণি

    ৪

    বেপরোয়া মারছা বাস যেন 'আজরাইলের ছায়া'

    ৫

    পশ্চিমবঙ্গে শুভেন্দুকে ক্ষমতায় বসানো হয়েছে হাসিনার পরামর্শে

    ৬

    চট্টগ্রাম বন্দরের জাহাজ থেকে ডিজেল পাচার

    ৭

    কক্সবাজার সি পার্ল বিচ রিসোর্টের ৬০০ কোটি টাকার বন্ড জালিয়াতি

    ৮

    অজ্ঞাতবাস থেকে ফিরে যা বললেন মনজুর

    ৯

    পাথরের বদলে গুলি, নাকি তাও মিথ্যা

    ১০

    ইসরাইলের হামলায় লেবাননে আরও ৩৯ জন মারা গেছে.

    সব খবর
    বিজ্ঞাপন — ৩০০ × ২৫০
    বিজ্ঞাপন — ৩০০ × ২৫০