পাকিস্তানি অভিনেত্রী সাহার হাশমি নিজের পোশাকের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন খুব অদ্ভুতভাবে। হাম টিভির ‘মেহফিল ট্যুর’ অনুষ্ঠানে তার সাম্প্রতিক সাজগোজ এখন অনলাইন দুনিয়ায় রীতিমতো তর্কের ঝড় তুলেছে।মেহফিল ট্যুরের এই জমকালো অনুষ্ঠানে সাহার হাশমি একটি হাতাকাটা স্লিপ-স্টাইল টপ আর সাধারণ প্যান্ট পরে হাজির হয়েছিলেন সবার সামনে। মাথার চুলগুলো অর্ধেকটা বেঁধে কেবল একটা ফিতা দিয়ে সাজানো এই নায়িকার ছবিগুলো এখন ইন্টারনেটে ভাইরাল হয়েছে হু হু করে।সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে নায়িকা হওয়া এই সুন্দরী এর আগে ‘জুলুম’ আর দানিশ তৈমুরের সাথে ‘মান মাস্ত মালাং’ নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন বেশ দারুণভাবে। বর্তমানে ‘শাদায়ি’ আর ‘জাঞ্জিরিন’ নাটকে অভিনয় করা এই তারকা হয়তো ভেবেছিলেন তাকে দেখতে খুব আধুনিক লাগছে, কিন্তু নেটিজেনরা বিষয়টি দেখছেন একদম উল্টো নজরে।সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীরা সাহারের এই সাধারণ লুকের প্রশংসা করলেও, অনেক ব্যবহারকারী পোশাকটির সমালোচনা করেছেন। কেউ কেউ একে ঘরোয়া পোশাক বা জিমের পোশাকের সাথে তুলনা করেছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘তিনি কি শুধু একটি ইনার বা স্লিপ পরেই চলে এসেছেন?’ অন্য একজন লিখেছেন, ‘তিনি একটি গেঞ্জি পরেছেন এবং ভাবছেন তাকে দেখতে ভালো লাগছে।’ তৃতীয় একজন মন্তব্য যোগ করেছেন, ‘এটি দেখতে জিমের পোশাকের মতো লাগছে।’বিনোদন জগতের তারকাদের পোশাক নিয়ে সাধারণ মানুষের কৌতূহল সব সময় একটু বেশি থাকে এবং সাহার হাশমি এবার সেই আগুনেই ঘি ঢেলেছেন নিজের খেয়ালখুশি মতো। সাম্প্রতিক সময়ে তারকাদের সাজগোজ নিয়ে অনলাইনের এই চুলচেরা বিশ্লেষণ এখন একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে খুব স্বাভাবিকভাবে।সাহার হাশমি কি ইচ্ছা করেই আলোচনায় থাকার জন্য এমন সস্তা ফ্যাশন বেছে নিয়েছেন নাকি এটিই এখনকার নতুন ট্রেন্ড, তা নিয়ে এখন সরগরম পুরো নেট দুনিয়া।
৩ দিন আগে
বিবাহিত নারীদের হারানো স্বপ্নকে নতুন করে জাগিয়ে তোলার লক্ষ্যে শুরু হতে যাচ্ছে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘বঁধুয়ার গান’। কিংবদন্তি মিডিয়ার আয়োজনে বিচারক হিসেবে থাকছেন দেশের তিন প্রথিতযশা সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, কনকচাঁপা ও রিজিয়া পারভীন।গত ১২ মে থেকে রিয়েলিটি শোর অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে আগামী ৬ জুন পর্যন্ত। আগ্রহী প্রতিযোগীরা মাত্র ৫০০ টাকা ফি জমা দিয়ে নিবন্ধিত হতে পারবেন। রেজিস্ট্রেশন শেষে বাছাইকৃতদের নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা। যা পরবর্তীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল জি টিভিতে সম্প্রচারিত হবে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাবেন ট্রফি ও ১০ লাখ টাকা পুরস্কারসহ মিউজিক ভিডিও রেকর্ড করার বিশেষ সুযোগ। এ ছাড়া প্রথম রানারআপ ৫ লাখ এবং দ্বিতীয় রানারআপ পাবেন ২ লাখ টাকা।আয়োজকদের মতে, অনেক নারী বিয়ের পর সাংসারিক চাপে নিজের ভেতরের শিল্পীসত্তাকে হারিয়ে ফেলেন। তাঁদের হারানো স্বপ্ন পুনরুদ্ধারের লক্ষ্যেই ‘বঁধুয়ার গান’ মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এটি কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং নারীদের আত্মবিশ্বাস ও নিজস্ব পরিচয় পুনর্গঠনের একটি অনন্য প্রয়াস।এই আয়োজনের গুরুত্ব তুলে ধরে কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন এক ভিডিও বার্তায় বলেন, ‘বাংলাদেশের গ্রামগঞ্জে, মফস্বলে, শহরে অনেক সংগীত প্রতিভা ছড়িয়ে আছে। অনেক বধূ আছেন, যাঁরা সুযোগের অপেক্ষায় গান গাইতে পারছেন না সবার সামনে। সেই নারীদের জন্য এই রিয়েলিটি শোর আয়োজন। আপনারা কেউ মিস করবেন না। আমি থাকব, আপনাদের গান শুনব। আশা করছি সবাই সুন্দরভাবে প্রস্তুত হয়ে আসবেন।’অন্যদিকে রিজিয়া পারভীন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘গৃহবধূদের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম নিয়ে আসছি আমরা। বিবাহিত নারীরা যাঁরা আছেন, তাঁরা যে পেশাতেই থাকুন না কেন, আপনাদের সবার জন্য এই বঁধুয়ার গান। আশা করছি দারুণ একটি আয়োজন হবে।’
৩ দিন আগে
অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর পরিচালিত সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর মুক্তির অনুমতি বাতিল করেছে হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। অভিনেত্রী জেবা জান্নাত এর লিখিত অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। তানি বলেন, শুরুতে চলচ্চিত্রটিকে সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছিল। সে সময় এ নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরে জেবা জান্নাত লিখিত অভিযোগ করেন যে, তার সঙ্গে কাজটির জন্য নাটক হিসেবে চুক্তি করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেটিকে সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি নেওয়া হলে তিনি আপত্তি জানান। সেই কারণেই মুক্তির অনুমতি বাতিল করা হয়েছে।এর আগে একই অভিযোগ তু্লে অভিনেত্রী মৌসুমী দাবি করেন, যুক্তরাষ্ট্রে এক ঘণ্টার নাটক হিসেবে কাজটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন। পরে সেটিকে টেলিফিল্ম করার কথা বলা হলেও সম্প্রতি তিনি জানতে পারেন, এটি সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি চলছে। তবে এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সিনেমার নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন। তিনি বলেন,‘একজন অভিনেত্রীর অভিযোগের প্রেক্ষিতে যে কি না কোনো শিল্পী সংঘের সদস্যও না তার দাবির প্রেক্ষিতে একটি সিনেমার মুক্তি আটকে যাবে এ কেমন কথা? দেশে কি কোনো আইন কানুন নেই?’ হাসান জাহাঙ্গীর বলেন, ‘আমার ছবি এরইমধ্যে ৫০ টির বেশি সিনেমা হলে বুকিং দিয়েছি। সিনেমার জন্য হল মালিকরা আগ্রহ দেখাচ্ছেন, এমন সময়ে সিনেমার মুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া মোটেও ভালো সিদ্ধান্ত হতে পারে না। আমি এখন পর্যন্ত কোনো কাগজ পাইনি। মুক্তি বাতিলের কাগজ হাতে পেলে আমি হাইকোর্টে যাব।’ ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, হাসান জাহাঙ্গীর ও জেবা জান্নাত।
৫ দিন আগে
ঢালিউডের গ্ল্যামারাস ও আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বড় পর্দার চেয়ে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমেই তার উপস্থিতি চোখে পড়ার মতো। ব্যক্তিজীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি এখন নিজের মতো করে সময় কাটাতে ভালোবাসেন। কখনো সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্ত, আবার কখনো নিজের একান্ত ব্যক্তিগত সময়ের ছবি শেয়ার করে অনুরাগীদের নজর কাড়েন তিনি। এবার একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন পরীমণি। যেখানে তাকে দেখা গেছে একদমই অন্যরকম, স্নিগ্ধ অথচ আবেদনময়ী অবতারে। শেয়ার করা ছবিতে দেখা যায়, একটি সুইমিং পুলের পাড় এবং গোধূলি বেলার মায়াবী সূর্যাস্ত। নীল জলরাশির কোল ঘেঁষে পরীমণি যেন প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছেন।পরীর পরনে রয়েছে হালকা রঙের একটি ফ্লোরাল প্রিন্টের শ্রাগ বা কভার-আপ, যা তার লুকে যোগ করেছে আলাদা মাত্রা। কখনো তিনি পুলের ধারে বসে উদাস মনে সূর্যাস্ত দেখছেন, আবার কখনো চুলে হাত দিয়ে পোজ দিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন। ছবিতে তার পায়ের মেহেদির আলপনা এবং হাতের আংটি বাড়তি নজর কেড়েছে। এসব ছবিতে পরীমণি প্রশ্ন ছৃুড়ে দিয়েছেন-মেকআপ ছাড়া দেখতে আমি কেমন? নেটিজেনরা কমেন্ট বক্সে পরীর রূপের বেশ প্রশংসা করেছে। একজন লিখেছেন, ‘পড়ন্ত বিকেলে পরী।’ আরেকজন লিখেছেন, ‘রূপের রানী পরীমণি।
৭ দিন আগে
ব্যস্ততার শহর আর প্রবাস জীবনের গণ্ডি পেরিয়ে পুরনো জগতে ফিরে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা কয়েকটি ছবিতে যেন ধরা দিল তার নস্টালজিক এক বিকেল।সম্প্রতি নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে থাইল্যান্ডের ক্রাবি ভ্রমণের কিছু মুহূর্ত প্রকাশ করেন এই অভিনেত্রী। ছবিগুলোতে দেখা যায়, সমুদ্রের নীল জলরাশির মাঝে একটি নৌকায় নির্ভার ভঙ্গিতে সময় কাটাচ্ছেন তিনি। হালকা নীল পোশাকে তার উপস্থিতি ছবিগুলোকে আরও প্রাণবন্ত করে তুলেছে।ছবির ক্যাপশনে প্রভা লিখেছেন, ‘সমুদ্র আর আমি; পুরনো স্মৃতির জগতে হারিয়ে গেছি, যেখানে প্রতিটি ঢেউ যেন ভুলে যাওয়া কোনো গানের সুর।’ এই কথাতেই স্পষ্ট, কেবল ভ্রমণের ছবি নয়- স্মৃতির আবেগও ভাগ করে নিয়েছেন তিনি।জানা গেছে, থাইল্যান্ডের জনপ্রিয় ‘ফোর আইল্যান্ড বোট ট্রিপ’-এর অভিজ্ঞতাই আবার মনে করছিলেন অভিনেত্রী। ছবিগুলো প্রকাশের পর ভক্তদের মন্তব্যে ভরে যায় তার পোস্ট। কেউ তার জীবনযাপনকে ‘স্বপ্নময়’ বলছেন, কেউ আবার প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে প্রভার স্নিগ্ধতাকেও তুলনা করছেন।উল্লেখ্য, সাদিয়া জাহান প্রভা ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন। পরে নাটক ও টেলিফিল্মে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা পান। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ভার্সন জেড, হানিমুন, ধুপ ছায়া ও খুনসুটি।
১০ দিন আগে
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব অভিনেত্রী জয়া আহসান। এবার শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, নিজের ছোট্ট বাগানেই যেন খুঁজে নিয়েছেন প্রশান্তির ঠিকানা।জয়া কখনো কোদাল হাতে মাটি আলগা করছেন। এমনকি বৃষ্টিতে ভিজে বাগান থেকে নিজের হাতে শাক তুলতে দেখা গেছে তাকে। প্রকৃতির প্রতি এই অগাধ ভালোবাসা ও পরিশ্রমী রূপ ভক্তদের মাঝে তৈরি করেছে নতুন উন্মাদনা।শেয়ার করা ভিডিওর ক্যাপশনে জয়া লিখেছেন, ‘মাটির কী অদ্ভুত শক্তি! আমাদের প্রতিটা খাবার, ফুলের প্রতিটা রং, প্রকৃতির এই অপার সুন্দরতা, আমাদের খাবারের স্বাদের যেই অনুভূতিগুলো।’ মাটির নিচেই লুকিয়ে আছে জীবনের সব নিরব রহস্য উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সবকিছুই মাটি থেকে আসে। এ মাটির নিচেই লুকিয়ে আছে জীবনের সব নিরব রহস্য। কতটা বিস্ময়কর, তাই না?’
২১ দিন আগে