মঙ্গলবার- ২৪ মার্চ, ২০২৬

বড় ব্যবধানে হারলেন গিয়াস উদ্দিন তাহেরী

বড় ব্যবধানে হারলেন গিয়াস উদ্দিন তাহেরী
print news

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনের আলোচিত প্রার্থী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মো. গিয়াস উদ্দিন তাহেরী বড় ব্যবধানে হেরে গেছেন।

এ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম ফয়সল। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট। মোমবাতি প্রতীকে লড়ে মো. গিয়াস উদ্দিন তাহেরী পেয়েছেন ৮৪ হাজার ৩২৩টি।

আরও পড়ুন :  কুমিল্লায় রেল ক্রসিংয়ে মৃত্যুর মিছিল কার অবহেলায়?

জেলা প্রশাসন ও রিটা‌র্নিং কর্মকর্তা এস এম ফয়সলকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা ক‌রেন। সূত্র জানায়, হবিগঞ্জ–৪ আসনে পোস্টাল ভোটসহ মোট কেন্দ্র ছিল ১৮৪টি। এর মধ্যে প্রাপ্ত কেন্দ্র ১৮৩টি।

গণভোটে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৫২ হাজার ৭১১। প্রদত্ত ভোট পড়েছে ৩ লাখ ১০ হাজার ৭৩৯টি। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৪৩ হাজার ৩৭২টি এবং ‘না’ ভোট ১ লাখ ২৩ হাজার ২৬টি।

আরও পড়ুন :  যুদ্ধের ২৩ দিনে চট্টগ্রাম বন্দরে খালাস ২৫ জ্বালানিবাহী জাহাজ

ঈশান/খম/মসু

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page